লাপ্তেভ সাগর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (অক্টোবর ২০১১) |
লাপ্তেভ সাগর (রুশ: мо́ре Ла́птевых) উত্তর মহাসাগরের একটি প্রান্তীয় সাগর। এটি রাশিয়ার সাইবেরিয়ার উত্তর উপকূলে অবস্থিত। এর পশ্চিমে তাইমির উপদ্বীপ ও সেভেরনায়া জেমলিয়া দ্বীপপুঞ্জ এবং পূর্বে নতুন সাইবেরীয় দ্বীপপুঞ্জ। বছরের বেশির ভাগ সময় ধরে সাগরটি জমে থাকে। লেনা নদীর মোহনায় অবস্থিত তিকসি সাগরটির প্রধান বন্দর। ১৮শ শতকের দুই জ্ঞাতিভাই খারিতোন ও দমিত্রি লাপ্তেভ এই সাগরের তীরে অভিযান চালান ও এর মানচিত্র অঙ্কন করেন। তাদের নামেই এই সাগরের নামকরণ করা হয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |