অখিল ভারতীয় গোর্খা লিগ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| অখিল ভারতীয় গোর্খা লিগ | |
|---|---|
| নেতা | অমর লামা |
| সংস্থাপিত | ১৯৪৩ |
| সদর দপ্তর | মহাবীর বিল্ডিং, লাদেনলা রোড, দার্জিলিং – ৭৩৪১০১ |
| জোট | পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট |
অখিল ভারতীয় গোর্খা লিগ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের নেপালি ভাষী জনগণের মধ্যে কর্মরত একটি রাজনৈতিক দল। ১৯৪৩ সালে দাম্বার সিং গুরুং এই দল প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর সভাপতি অমর লামা। ১৯৭০-এর দশকে এই দল সিক্কিমেও একটি শাখা স্থাপন করেছিল।
অখিল ভারতীয় গোর্খা লিগ কমিউনিস্ট পার্টি অফ রেভোলিউশনারি মার্ক্সসিস্ট দলের নেতৃত্বাধীন পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট জোটের অন্তর্গত। উক্ত ফ্রন্ট গোর্খা স্বায়ত্বশাসনের দাবিদার হলেও গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের বিরোধী।
দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলে অখিল ভারতীয় গোর্খা লিগের আসন সংখ্যা ২৮।