হরনাথ বাইন
হরনাথ বাইন | |
|---|---|
| বাকেরগঞ্জ-১২ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | সাতলা, উজিরপুর উপজেলা, বরিশাল জেলা |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
হরনাথ বাইন বাংলাদেশের বরিশাল জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য ও তৎকালীন বাকেরগঞ্জ-১২ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]হরনাথ বাইন বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]হরনাথ বাইন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তৎকালীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য ছিলেন তিনি।[২]
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বরিশাল-২ আসন থেকে পরাজিত হয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "১৯৭২ সালে বহিষ্কৃত গণপরিষদ সদস্যরা"। সংগ্রামের নোটবুক। ২১ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হরনাথ বাইন, আসন নং: ১২০, বরিশাল-২, দল: আওয়ামী লীগ (নৌকা)"। দৈনিক প্রথম আলো। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |