বিষয়বস্তুতে চলুন

হজসনের উড়ুক্কু কাঠবিড়ালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হজসনের উড়ন্ত কাঠবিড়ালি থেকে পুনর্নির্দেশিত)
হজসনের উড়ুক্কু কাঠবিড়ালী
Hodgson's giant flying squirrel
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: Mammalia
বর্গ: Rodentia
পরিবার: Sciuridae
গণ: Petaurista
প্রজাতি: P. magnificus
দ্বিপদী নাম
Petaurista magnificus
(Hodgson, 1836)

হজসনের উড়ুক্কু কাঠবিড়ালী(ইংরেজি: Hodgson's giant flying squirrel) হচ্ছে Petaurista গণের একটি বড় উড়ুক্কু কাঠবিড়ালী।[২]

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]

বর্ণনা

[সম্পাদনা]

হজসনের উড়ুক্কু কাঠবিড়ালি একটি বড় কাঠবিড়ালি, যার হাত পায়ের মাঝের ত্বক ও লেজের তলের ত্বক স্থিতিস্থাপক। কান পাতলা ক্ল্যাড বিশিষ্ট ও মাঝারি গড়নের। এদের বছরের বিভিন্ন সময়ে পিঠের রঙের তারতম্য হয়। প্রাপ্তবয়স্ক কাঠবিড়ালির মাথাসহ দেহের দৈর্ঘ্য ৪৫ সেমি এবং লেজ ৬০ সেমি।[২]

বিস্তৃতি

[সম্পাদনা]

হজসনের উড়ুক্কু কাঠবিড়ালি বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত ও নেপালে পাওয়া যায়।[২]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Molur, S. (২০১০)। "Petaurista magnificus"। IUCN Red List of Threatened Species। ২০১০। IUCN: e.T১৬৭২১A৬৩১৫৪১৯। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৫। {{সাময়িকী উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |লেখকগণ= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. 1 2 3 জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: স্তন্যপায়ী, খণ্ড: ২৭ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ৩৫-৩৬।
  3. ↑ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৪৯১