স্যামসাং গিয়ার


স্যামসাং গিয়ার হলো স্যামসাং ইলেকট্রনিক্স উৎপাদিত পরিধানযোগ্য কম্পিউটিং ডিভাইসের একটি সিরিজ।
২০১৩ সালে এই সিরিজের প্রথম ডিভাইস স্যামসাং গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচ বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।[১] পরবর্তীতে এই সিরিজে ফিটনেস ব্যান্ড ও ইয়ারবাডের পাশাপাশি আরও বেশ কিছু স্মার্টওয়াচ যুক্ত করা হয়।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে স্যামসাং তাদের "স্যামসাং গিয়ার" ব্র্যান্ডের পরিবর্তে "স্যামসাং গ্যালাক্সির" অধীনে নতুন স্মার্টওয়াচ, ফিটনেস ব্যান্ড এবং ইয়ারবাড আনার ঘোষণা দেয়।[২] এর মাধ্যমে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যগুলোকে এই নতুন ব্র্যান্ডের অধীনে নিয়ে আসা হয়।
ঘড়ি
[সম্পাদনা]স্যামসাং গ্যালাক্সি গিয়ার
[সম্পাদনা]স্যামসাং গ্যালাক্সি গিয়ার হলো স্যামসাং গিয়ার সিরিজের প্রথম স্মার্টওয়াচ। জার্মানির বার্লিনে আয়োজিত স্যামসাং আনপ্যাকড অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়। এটি মূলত মুক্ত উৎসের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলত, তবে পরবর্তীতে টাইজেন (Tizen) অপারেটিং সিস্টেমে এটি আপগ্রেড করা হয়।
- ডিসপ্লে: ১.6৩ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে (৩২০x৩২০ পিক্সেল রেজোলিউশন)।
- স্টোরেজ: ৪ জিবি।
- র্যাম: ৫১২ এমবি।
স্যামসাং গিয়ার ২
[সম্পাদনা]২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি স্যামসাং তাদের গিয়ার ২ সিরিজের অধীনে 'স্যামসাং গিয়ার ২' এবং 'স্যামসাং গিয়ার ২ নিও' স্মার্টওয়াচ দুটি ঘোষণা করে। টাইজেন-ভিত্তিক এই স্মার্টওয়াচগুলো ২০১৪ সালের ১১ এপ্রিল বাজারে ছাড়া হয়। এই দুটি স্মার্টওয়াচের মধ্যে প্রধান পার্থক্য হলো—গিয়ার ২-এর বডি ধাতব (স্টিল) এবং এতে একটি ক্যামেরা রয়েছে; অন্যদিকে গিয়ার ২ নিও প্লাস্টিক দিয়ে তৈরি এবং এতে কোনো ক্যামেরা নেই। এই ডিভাইসগুলো ২০১৩ সালের স্যামসাং গ্যালাক্সি গিয়ারের উত্তরসূরি।
- ডিসপ্লে: ১.৬৩ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে (৩২০x৩২০ পিক্সেল রেজোলিউশন)।
- প্রসেসর: স্যামসাং এক্সিনোস ৩২৫০ ডুয়াল-কোর।
- স্টোরেজ: ৪ জিবি।
- র্যাম: ৫১২ এমবি।
স্যামসাং গিয়ার লাইভ
[সম্পাদনা]২০১৪ সালের ২৫ জুন স্যামসাং এবং গুগল যৌথভাবে অ্যান্ড্রয়েড ওয়্যার-ভিত্তিক 'স্যামসাং গিয়ার লাইভ' স্মার্টওয়াচ ঘোষণা করে। ঘোষণার দিনই ডিভাইসটি বাজারে ছাড়া হয়।
- ডিসপ্লে: ১.৬৩ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে (৩২০x৩২০ পিক্সেল রেজোলিউশন)।
- প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০।
- স্টোরেজ: ৪ জিবি।
- র্যাম: ৫১২ এমবি।
- ব্যাটারি: ৩০০ এমএএইচ।
স্যামসাং গিয়ার এস
[সম্পাদনা]২০১৪ সালের ২৮ আগস্ট স্যামসাং তাদের টাইজেন-ভিত্তিক 'স্যামসাং গিয়ার এস' স্মার্টওয়াচ ঘোষণা করে এবং একই বছরের নভেম্বরে এটি বাজারে আসে। এই ডিভাইসটি স্যামসাং গিয়ার ২ সিরিজের উত্তরসূরি।
- ডিসপ্লে: ২.০ ইঞ্চি বাঁকা সুপার অ্যামোলেড ডিসপ্লে (৩৬০x৪৫০ পিক্সেল রেজোলিউশন)।
- প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০।
- স্টোরেজ: ৪ জিবি।
- র্যাম: ৫১২ এমবি।
- ব্যাটারি: ৩০০ এমএএইচ।
স্যামসাং গিয়ার এস ২
[সম্পাদনা]২০১৫ সালের ২ অক্টোবর স্যামসাং গিয়ার এস২ বাজারে ছাড়া হয়। এটি টাইজেন অপারেটিং সিস্টেমে চলে। গিয়ার এস২ লাইনআপে 'গিয়ার এস২' এবং 'গিয়ার এস২ ক্লাসিক'—এই দুটি সংস্করণ রয়েছে।
- ডিসপ্লে: ১.২ ইঞ্চি বৃত্তাকার সুপার অ্যামোলেড ডিসপ্লে (৩৬০x৩৬০ পিক্সেল রেজোলিউশন)।
- স্টোরেজ: ৪ জিবি।
- র্যাম: ৫১২ এমবি।
স্যামসাং গিয়ার এস ৩
[সম্পাদনা]স্যামসাং গিয়ার এস৩ সিরিজটি 'গিয়ার এস৩ ক্লাসিক' এবং 'গিয়ার এস৩ ফ্রন্টিয়ার'—এই দুটি সংস্করণে বাজারে আসে। উভয় ঘড়িই টাইজেন অপারেটিং সিস্টেমে চলে। এগুলোতে আইপি৬৮ (IP68) মানের পানি ও ধুলো প্রতিরোধ ক্ষমতা, জিপিএস এবং হার্ট রেট মনিটর সেন্সর রয়েছে।
- ডিসপ্লে: ১.৩ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে (৩৬০x৩৬০ পিক্সেল রেজোলিউশন)।
- প্রসেসর: স্যামসাং এক্সিনোস ৭২৭০।
- স্টোরেজ: ৪ জিবি।
- র্যাম: ৭৬৮ এমবি।
ফিটনেস ব্যান্ড
[সম্পাদনা]স্যামসাং গিয়ার ফিট
[সম্পাদনা]স্যামসাং গিয়ার ফিট ফিটনেস ব্যান্ডটি ২০১৪ সালের ১১ এপ্রিল বাজারে ছাড়া হয়। এটি একটি কাস্টম আরটিওএস (রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম) দ্বারা চালিত।
- ডিসপ্লে: ১.৮৪" বাঁকা সুপার অ্যামোলেড ডিসপ্লে (৪৩২x১২৮ পিক্সেল রেজোলিউশন)।
- স্টোরেজ: ৪ জিবি।[৩]
- ব্যাটারি: ২১০ এমএএইচ।
স্যামসাং গিয়ার ফিট ২
[সম্পাদনা]২০১৬ সালের ২ জুন স্যামসাং তাদের টাইজেন-ভিত্তিক 'স্যামসাং গিয়ার ফিট ২' ফিটনেস ব্যান্ডটি প্রকাশ করে। এটি ২০১৪ সালের স্যামসাং গিয়ার ফিটের উত্তরসূরি।
- ডিসপ্লে: ১.৫" বাঁকা সুপার অ্যামোলেড ডিসপ্লে (৪৩২x২১৫ পিক্সেল রেজোলিউশন)।
- স্টোরেজ: ৪ জিবি।
- র্যাম: ৫১২ এমবি।
- ব্যাটারি: ২০০ এমএএইচ।
স্যামসাং গিয়ার ফিট ২ প্রো
[সম্পাদনা]২০১৭ সালের আগস্টে স্যামসাং গিয়ার স্পোর্টের সাথে 'স্যামসাং গিয়ার ফিট ২ প্রো' ঘোষণা করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Samsung unveils Galaxy Gear smartwatch with 1.63-inch AMOLED touchscreen, built-in camera, 70 apps"। Engadget। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Samsung Announces New Galaxy Watch Active, Galaxy Fit, and Galaxy Buds"। Droid Life। Droid Life। ২০ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Samsung Gear review"। Engadget। ১৫ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৮।