সৈয়দা রাজিয়া ফয়েজ
সৈয়দা রাজিয়া ফয়েজ | |
|---|---|
| সংসদ সদস্য | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৮ এপ্রিল ১৯৩৬ |
| মৃত্যু | ১৫ নভেম্বর ২০১৩ (বয়স ৭৭) |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| ধর্ম | ইসলাম |
সৈয়দা রাজিয়া ফয়েজ বাংলাদেশি রাজনীতিবিদ ছিলেন। তিনি পাকিস্তানের শাসনামলে খুলনা জেলা কমিটির সভাপতি এবং পরবর্তীতে বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য হন তিনি।[১] বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপসভাপতি ছিলেন তিনি।[২]
জীবনী
[সম্পাদনা]সৈয়দা রাজিয়া ফয়েজ ১৯৩৬ সালের ১৮ই এপ্রিল জন্মগ্রহণ করেন।[৩] তার পিতা সৈয়দ বদরুদ্দোজা কলকাতা সিটি কর্পোরেশন (অধুনা কলকাতা পৌরসংস্থা )-র মেয়র ছিলেন।[৪] ১৯৬১ সালে তিনি খুলনা জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন।[৪] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন তিনি জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি ছিলেন। ফলে স্বাধীনতা পর বাংলাদেশে তাকে গৃহবন্দী করা হয়। আবদুস সবুর খানের নির্বাচন অঞ্চল থেকে নির্বাচনে দাঁড়ান এবং জয়লাভ করেন।[৫] তিনিই বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য।[৪] ১৯৮৯ সালে তিনি নারী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।[৩] শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপসভাপতি ছিলেন তিনি।[২]
ব্যক্তিজীবন ও মৃত্যু
[সম্পাদনা]পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো: আবুল ফয়েজের সাথে তার বিয়ে হয়। এ দম্পতির ফওজিয়া আলম নামের এক কন্যা এবং ওসমান এরশাদ ফয়েজ ও আমান আশরাফ ফয়েজ নামের দুই পুত্র ছিল। তাজরিয়ান, মার্জিয়ান, ফারশেদ, ফাইজানা এবং আইজা নামে তাদের মোট ৫ জন নাতি-নাতনি ছিল।[৩]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "31.12.2015"। dw.com। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৮।
- 1 2 "সাবেক মন্ত্রী রাজিয়া ফয়েজ মারা গেছেন"। বিডিনিউজ২৪.কম। ১৫ নভেম্বর ২০১৫। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- 1 2 3 "Razia Faiz dead"। thefinancialexpress-bd.com। International Publications Limited। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- 1 2 3 "Obituary"। দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- ↑ Badrul Ahsan, Syed। "The Bengalis who let us down in 1971"। অবসার্ভারবিডি.কম। বাংলাদেশ অবজার্ভার। ৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Razia Faiz's qulkhwani held"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- ↑ "সাবেক মন্ত্রী সৈয়দা রাজিয়া ফয়েজের ইন্তেকাল"। যুগান্তর। ১৭ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- ১৯৩৬-এ জন্ম
- ২০১৩-এ মৃত্যু
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ
- জাতীয় সংসদের মহিলা সদস্য
- খুলনা জেলার রাজনীতিবিদ
- আবদুস সাত্তারের মন্ত্রিসভার সদস্য
- জাতীয় পার্টির সাবেক রাজনীতিবিদ
- অষ্টম জাতীয় সংসদ সদস্য
- দ্বিতীয় জাতীয় সংসদ সদস্য
- জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য
- বাংলাদেশের নারী মন্ত্রী
- ২০শ শতাব্দীর বাংলাদেশী নারী রাজনীতিবিদ
- পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য ১৯৬৫-১৯৬৯
- ২১শ শতাব্দীর বাংলাদেশী নারী রাজনীতিবিদ
- ভারতীয় বংশোদ্ভূত বাংলাদেশী ব্যক্তি
- আরব বংশোদ্ভূত বাংলাদেশী ব্যক্তি
- পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ
- ২০শ শতাব্দীর বাঙালি
- বাঙালি মুসলিম
- মুর্শিদাবাদ জেলার ব্যক্তি