সুমিত সেনগুপ্ত
সুমিত সেনগুপ্ত | |
|---|---|
| জন্ম | |
| শিক্ষা | মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম |
| মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ |
| পেশা | অভিনেতা |
| কর্মজীবন | ২০১২-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | নীলাঞ্জনা ঘোষ (বি. ২০২০) |
সুমিত সেনগুপ্ত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও মডেল। তিনি প্রধানত বাংলা সিনেমা ও নাটকে অভিনয় করেন। তিনি মহুয়া সুন্দরী ও পদ্মার প্রেম চলচ্চিত্রের জন্য পরিচিত।[১] অনিকেত আলম পরিচালিত শেষ নায়ক চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সেদিন বৃষ্টি ছিল।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সুমিত কুড়িগ্রাম জেলায় জন্ম গ্রহণ করেন। সেখানে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা গ্রহণ করে ঢাকার ইউল্যাবে থেকে থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়াশোনা করেন।[২] ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মডেল নীলাঞ্জনা ঘোষকে বিয়ে করেন।[৩][৪]
কর্মজীবন
[সম্পাদনা]তিনি ২০১২ সালে মোবাইল অপারেটর বিজ্ঞাপনে কাজ করেন। এভাবে তিনি শোবিজে পথ চলতে শুরু করেন । বড় পর্দার পাশাপাশি তিনি ছোট পর্দায় নাটকেও অভিনয় করেছেন। পরিচালক অনিকেত আলমের শেষ নায়ক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। কিন্তু তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র সেদিন বৃষ্টি ছিল।[৫] তিনি তাসনুভা তিশার সাথে ‘বিশুদ্ধ ভালোবাসা’ নামে একটি মিউজিক ভিডিও তে অভিনয় করেন।[৬]
তার অভিনয় করা সিনেমাগুলো হল ‘সেদিন বৃষ্টি ছিল’,‘মিয়া বিবি রাজি’,‘মাতাল’,‘পাগলের মতো ভালোবাসি’, ‘মহুয়া সুন্দরী (২০১৫)’, পদ্মার প্রেম, মিশন এক্সট্রিম ইত্যাদি।[৭][৭][৮]
চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য | সূত্র |
|---|---|---|---|---|---|
| ২০১৪ | জিরো থেকে টপ হিরো | শহীন - সুমন | |||
| ২০১৪ | সেদিন বৃষ্টি ছিল | শহীন - সুমন | অভিষিক্ত চলচ্চিত্র | ||
| ২০১৫ | মহুয়া সুন্দরী | জীবন | রওশন আরা নীপা | ||
| ২০১৬ | মিয়া বিবি রাজি | রাজু | শাহীন | ||
| ২০১৭ | যে গল্পে ভালোবাসা নেই | রয়েল | |||
| ২০১৯ | পদ্মার প্রেম | মাঝির ছেলে | হারুন-উজ-জামান | বাংলা, ওড়িয়া ও ভোজপুরি ভাষায় নির্মিত | |
| ২০২১ | পদ্মাপুরাণ | রাশিদ পলাশ | |||
| ২০২১ | পাগলের মতো ভালোবাসি | শাহীন সুমন লাবলু | অধরা খান অভিষিক্ত চলচ্চিত্র | ||
| ২০২১ | মিশন এক্সট্রিম | শহীদ | ফয়সাল আহমেদ | জান্নাতুল ফেরদৌস ঐশী অভিষিক্ত চলচ্চিত্র | |
| ২০২২ | দামাল | গোলরক্ষক মনি | রায়হান রাফি | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চলচ্চিত্র | |
| ২০২২ | ছায়াবৃক্ষ | ||||
| ২০২৩ | লাল শাড়ি | বন্ধন বিশ্বাস | |||
| ২০২৩ | ব্ল্যাক ওয়ার | শহীদ | সানী সানোয়ার, ফয়সাল আহমেদ | মিশন এক্সট্রিমের দ্বিতীয় কিস্তি | |
| ২০২৫ | বন্ধন | সুজন বড়ুয়া | |||
| এশা মার্ডার: কর্মফল | সানি সানোয়ার | [৯] | |||
| অপ্রকাশিত | শেষ নায়ক | সামির খান | অনিকেত আলম | অভিষিক্ত অপ্রকাশিত চলচ্চিত্র |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ জনি, তানজিল আহমেদ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "'স্টাইল আইকন' হতে চান সুমিত"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১।
- ↑ প্রতিবেদক, বিনোদন (৯ ডিসেম্বর ২০২৩)। "'বাদশা' দেখেই নায়ক হতে চেয়েছি, বেশি অনুপ্রাণিত করেন শাকিব খান"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৩।
- ↑ "মডেল নীলাঞ্জনাকে বিয়ে করছেন অভিনেতা সুমিত"। banglanews24.com। ১৬ জানুয়ারি ২০২০। ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "বিয়ে করলেন চিত্রনায়ক সুমিত ও মডেল নীলাঞ্জনা"। দেশ রূপান্তর। ৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১।
- ↑ "সুমিত"। বাংলা মুভি ডেটাবেজ। ৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১।
- ↑ "সুমিত-তিশার 'বিশুদ্ধ ভালোবাসা'"। Sarabangla (ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০১৮। ৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১।
- 1 2 "'মাতাল' সিনেমার মহরত"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "সুমিত-অধরা'র পাগলের মতো ভালোবাসি"। DailyInqilabOnline। ৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "prothomalo.com2" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুমিত সেনগুপ্ত (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সুমিত সেনগুপ্ত
- ফেসবুকে সুমিত সেনগুপ্ত
- ইন্সটাগ্রামে সুমিত সেনগুপ্ত