সুদাস
সুদাস (সংস্কৃত: सुदास) বা সুদাস পৈজবন ছিলেন বৈদিক যুগে ভরতবংশীয়দের একজন রাজা।[১] তিনি পাঞ্জাবের পারুষ্ণি (আধুনিক রাবি) নদীর কাছে দশরাজার যুদ্ধে তার গোত্রের নেতৃত্ব দিয়েছিলেন। [২] এ যুদ্ধে পৌরবরা অন্যান্য জাতির সাথে জোট গঠন করেছিল এবং সুদাস এই জোটকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। এ কারণে তার পুরোহিত বশিষ্ঠ ঋগ্বেদের এক সূক্তে তার প্রশংসা করেছেন। তার বিজয় ভরতবংশীয়দের ভারতবর্ষে আরো পূর্বের দিকে অগ্রসর হতে এবং কুরুক্ষেত্রে বসতি স্থাপনের সুযোগ করে দেয়, যার ফলে পরবর্তী সময়ে উত্তর ভারতে আধিপত্য বিস্তারকারী কুরুরাজ্যের উত্থানের পথ প্রশস্ত হয়।[৩]
| সুদাস | |
|---|---|
| রাজত্ব | আনুমানিক খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দী |
| পূর্বসূরি | দিবোদাস? |
| দাম্পত্য সঙ্গী | সুদেবী |
| রাজবংশ | ভরতবংশীয় |
| পিতা | পিজবন বা দিবোদাস |
| ধর্ম | ঐতিহাসিক বৈদিক ধর্ম |
পরিজনবর্গ
[সম্পাদনা]সুদাসের পূর্বপুরুষদের মধ্যে রয়েছে পিজবন, দিবোদাস অতিথিগব এবং দেববন্ত, যদিও পণ্ডিতরা কালানুক্রমিকভাবে এই পূর্বপুরুষদের ক্রম সম্পর্কে একমত নন।[৪][৫] উইটজেলের মতে, দিবোদাস ছিলেন সুদাসের পিতা, কিন্তু তিনি দিবোদাস ও সুদাসের মধ্যে সম্ভাব্য পূর্বপুরুষ হিসেবে ভারত বংশোদ্ভূত পিজবনকে অন্তর্ভুক্ত করেছেন।[৬] পালিহাওয়াদনা তার ভারত বংশের গ্রিডে দিবোদাস ও সুদাসের মধ্যেও পিজবনকে রেখেছেন, কিন্তু শুধুমাত্র বলেছেন যে সুদাস পিজবনের বংশধর ছিলেন।[৭]
তিনি সুদেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যাকে অশ্বিনরা সুদাসকে দিয়েছিলেন বলে কথিত আছে।[৮]
সাহিত্য
[সম্পাদনা]ঋগ্বেদে সুদাসকে ভারতদের প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে যিনি দশ-রাজাদের সংঘ জয় করেছিলেন।[২] এটি আরও উল্লেখ করা হয়েছে যে রাজা বশিষ্ঠকে তার পুরোহিত হিসাবে বিশ্বামিত্রকে পরিবর্তন করেন, যার ফলে উভয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। দশরাজা, যেমন. পুরু, যদু, তুর্বাশু, অনু, দ্রুহ্যু, অলিন, পকথ, ভলন, শিব ও বিষানিন, তারপর সুদাসের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন কিন্তু তার কাছে পরাজিত হন। এর পরেই তিনি অজ, শিগ্রু ও যক্ষের সাথে যুদ্ধ করেন।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Witzel, Michael (2000). "The Languages of Harappa". In Kenoyer, J.. Proceedings of the conference on the Indus civilization.
- 1 2 Mookerji 1988, পৃ. 1।
- ↑ Witzel, Michael (1995), "Early Sanskritization: Origin and Development of the Kuru state", EJVS vol. 1 no. 4 (1995)
- ↑ Witzel, Michael (১৯৯৫)। "Ṛgvedic history: poets, chieftains and polities"। Erdosy, George (সম্পাদক)। The Indo-Aryans of Ancient South Asia: Language, Material Culture and Ethnicity। De Gruyter। পৃ. ২১৬।
- ↑ Palihawadana, Mahinda (২০১৭)। "The Indra Cult as Ideology: A Clue to Power Struggle in an Ancient Society"। Electronic Journal of Vedic Studies। ২৪ (2): ৩৭।
- ↑ Witzel 1995, পৃ. 216, 248।
- ↑ Palihawadana 2017, পৃ. 37।
- ↑ Macdonell, Arthur Anthony; Keith, Arthur Berriedale (১৯২১)। Vedic Index of Names and Subjects। John Murray। পৃ. ৪৫৪।
- ↑ Sen 1999, পৃ. 41।
উৎস
[সম্পাদনা]- Mookerji, Radha Kumud (১৯৮৮) [first published in 1966], Chandragupta Maurya and his times (4th সংস্করণ), Motilal Banarsidass, আইএসবিএন ৮১-২০৮-০৪৩৩-৩
- Sen, Sailendra Nath (১৯৯৯) [1988], Ancient Indian History and Civilization (Second সংস্করণ), New Age International Publishers, আইএসবিএন ৮১-২২৪-১১৯৮-৩
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |