সালমা ইসলাম
সালমা ইসলাম | |
|---|---|
| প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় | |
| কাজের মেয়াদ ২৪ নভেম্বর ২০১৩ – ৬ জানুয়ারী ২০১৪ | |
| প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
| পূর্বসূরী | শিরীন শারমিন চৌধুরী |
| উত্তরসূরী | মেহের আফরোজ চুমকি |
| ঢাকা-১ আসনের জাতীয় সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২৯ জানুয়ারি ২০১৪ – ৩০ ডিসেম্বর ২০১৯ | |
| পূর্বসূরী | আব্দুল মান্নান খান |
| উত্তরসূরী | সালমান এফ রহমান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ জানুয়ারি ১৯৫৫ ঢাকা |
| নাগরিকত্ব | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
| দাম্পত্য সঙ্গী | নুরুল ইসলাম বাবুল |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| পেশা | ব্যবসায়ী, রাজনীতিবিদ |
| জীবিকা | ব্যবসা, প্রকাশক, আইনজীবী |
| যে জন্য পরিচিত | চেয়ারম্যান- যমুনা গ্রুপ[১] |
সালমা ইসলাম (জন্ম ১ জানুয়ারি ১৯৫৫) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৪ সালের ৫ ই জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১ ( দোহার - নবাবগঞ্জ ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও নবম, একাদশ, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশকসহ যমুনা গ্রুপের চেয়ারম্যান।[২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]সালমা ইসলাম ১৯৫৫ সালের ১ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় জন্মগ্রহণ করেন।[৩] তার মাতার নাম আবেদা খাতুন।[৪] তার স্বামী ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম বাবুল বিশিষ্ট ব্যবসায়ী ও যমুনা গ্রুপের কর্ণধার।[৫]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]সালমা ইসলাম,জাতীয় পার্টির কো চেয়ারম্যান।২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি-এর মনোনয়নে ১৭৪ (ঢাকা-১) নং আসন থেকে ২য় বারের মতো এমপি নির্বাচিত হন। বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৬][৩][৭] ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেন কিন্তু নির্বাচনের দিন তিনি “ভোট জালিয়াতির অভিযোগে” নির্বাচন বর্জন করেন।[৮]
পরে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদের সদস্য হন। [৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম"। দৈনিক জনকণ্ঠ। ১ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৫।
- ↑ "যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান সালমা ইসলাম"। দৈনিক ইনকিলাব। ৩১ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৫।
- 1 2 "Constituency 174_10th_Bn"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- ↑ বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)। ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃ. ২১৬। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- ↑ "সালমাকে বয়কটের আহ্বান স্বাচিপের"। বিডিনিউজটোয়েন্টিফোর.কম অনলাইন। ৪ আগস্ট ২০১৫। ২৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- ↑ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- ↑ "নবাবগঞ্জ উপজেলা - জনপ্রতিনিধি : সালমা ইসলাম"। www.nawabganj.dhaka.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঢাকা-১: সালমা ইসলামের ভোট বর্জন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮।
- ↑ "সালমা ইসলামসহ জাতীয় পার্টির ৪ নারী এমপির শপথ"। Jugantor। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মাননীয় সংসদ সদস্য সালমা ইসলাম ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২৩-১০-০৯ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত জীবনী।
- ১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০৯-১৬ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত ১০ম জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।
- ১৯৫৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশী মুসলিম
- ঢাকা জেলার রাজনীতিবিদ
- জাতীয় পার্টি (এরশাদ) এর রাজনীতিবিদ
- দশম জাতীয় সংসদ সদস্য
- নবম জাতীয় সংসদ সদস্য
- জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য
- একাদশ জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশী নারী সাংবাদিক
- জাতীয় সংসদের মহিলা সদস্য
- ২১শ শতাব্দীর বাংলাদেশী নারী রাজনীতিবিদ
- বাংলাদেশী ব্যবসায়ী
- দ্বাদশ জাতীয় সংসদ সদস্য