বিষয়বস্তুতে চলুন

সালবিউটামল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালবিউটামল
Salbutamol (top),
(R)-(−)-salbutamol (center) and
(S)-(+)-salbutamol (bottom)
রোগশয্যাসম্বন্ধীয় তথ্য
বাণিজ্যিক নামভেন্টোনিল, প্রোভেন্টিল, অন্যান্য[]
অন্যান্য নামটেমপ্লেট:Infobox drug/localINNvariants
এএইচএফএস/
ড্রাগস.কম
মনোগ্রাফ
মেডলাইনপ্লাসa607004
লাইসেন্স উপাত্ত
গর্ভাবস্থার শ্রেণি
প্রয়োগের
স্থান
মুখ, ইনহেলার, শিরা
এটিসি কোড
আইনি অবস্থা
আইনি অবস্থা
  • AU: S3/S4 []
  • CA: শুধুমাত্র প্রেসক্রিপশন []
  • UK: পিওএম (কেবল উপদেশকৃত)
  • US: শুধুমাত্র প্রেসক্রিপশন
ফার্মাকোকাইনেটিক উপাত্ত
বিপাকযকৃত
কর্মের সূত্রপাত<১৫ মিনিট (ইনহেলার), <৩০ মিনিট(ট্যাবলেট)[]
বর্জন অর্ধ-জীবন৩.৮–৬ ঘন্টা
কর্ম স্থিতিকাল২–৬ ঘন্টা[]
রেচনবৃক্ক
শনাক্তকারী
  • (RS)-4-[2-(tert-Butylamino)-1-hydroxyethyl]-2-(hydroxymethyl)phenol
সিএএস নম্বর
পাবকেম সিআইডি
PubChem এসআইডি
আইইউপিএইচএআর/
বিপিএস
ড্রাগব্যাংক
কেমস্পাইডার
ইউএনআইআই
কেইজিজি
সিএইচইবিআই
সিএইচইএমবিএল
ইসিএইচএ ইনফোকার্ড100.038.552 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
রাসায়নিক ও ভৌত তথ্য
সংকেতC13H21NO3
মোলার ভর২৩৯.৩২ g·mol−১
থ্রিডি মডেল (জেএসমোল)
  • CC(C)(C)NCC(C1=CC(=C(C=C1)O)CO)O
  • InChI=1S/C13H21NO3/c1-13(2,3)14-7-12(17)9-4-5-11(16)10(6-9)8-15/h4-6,12,14-17H,7-8H2,1-3H3 YesY
  • Key:NDAUXUAQIAJITI-UHFFFAOYSA-N YesY

সালবিউটামল (আলবুটেরল, ভেনটোলিন নামেও পরিচিত)[] হলো এমন একটি ওষুধ যা ফুসফুসের মাঝারি ও বড় শ্বাসনালীগুলোকে খুলে দেয় ।[] এটি একটি ক্ষণস্থায়ী β2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যাগোনিস্ট যা শ্বাসনালীর মসৃণ পেশীগুলোকে শিথিল করে কাজ করে।[] এটি হাঁপানির চিকিৎসায় ব্যবহৃত হয়। যার মধ্যে হাঁপানির আক্রমণ, ব্যায়াম-পরবর্তী ফুসফুসের সংকোচন এবং দীর্ঘস্থায়ী অবরোধক ফুসফুসীয় ব্যাধি (COPD) অন্তর্ভুক্ত।[] রক্তে উচ্চ পটাশিয়ামের মাত্রার চিকিৎসার জন্যও এটি ব্যবহার করা যেতে পারে।[] সালবিউটামল সাধারণত ইনহেলার বা নেবুলাইজারের সাথে ব্যবহার করা হয়, তবে এটি বড়ি, তরল এবং শিরায় দ্রবণেও পাওয়া যায়।[][] ইনহেলড সংস্করণের ক্রিয়া সাধারণত ১৫ মিনিটের মধ্যে শুরু হয় এবং দুই থেকে ছয় ঘন্টা স্থায়ী হয়।[]

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ঝাঁকুনি, মাথাব্যথা, দ্রুত হৃদস্পন্দন, মাথা ঘোরা এবং উদ্বিগ্নতা বোধ করা।[] গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে ফুসফুসের ক্রমবর্ধমান সংকোচন, অনিয়মিত হৃদস্পন্দন এবং রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়া অন্তর্ভুক্ত।[] এটি গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা যেতে পারে, তবে নিরাপত্তা সম্পূর্ণরূপে পরিষ্কার নয়।[][]

সালবিউটামল ১৯৬৬ সালে সর্বপ্রথম ব্রিটেনে পেটেন্ট করা হয়েছিল এবং ১৯৬৯ সাল থেকে যুক্তরাজ্যে বাণিজ্যিকভাবে পাওয়া যায়[১০][১১] এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছিল[] এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকায় রয়েছে।[১২] সালবিউটামল একটি জেনেরিক ওষুধ হিসেবে পাওয়া যায়।[] ২০২০ সালে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে সপ্তম সর্বাধিক নির্ধারিত ওষুধ ছিল। যেখানে ৬১ মিলিয়নেরও বেশি প্রেসক্রিপশনে এটির পরামর্শ দেওয়া হয়েছিলো।  [১৩][১৪]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Salbutamol"Drugs.com। ৩০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৬
  2. Thereaputic Goods Administration (১৯ ডিসেম্বর ২০১৮)। "Prescribing medicines in pregnancy database"। Australian Government।
  3. "Albuterol Use During Pregnancy"Drugs.com। ৮ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৯
  4. Thereaputic Goods Administration। "Poisons Standard October 2017"। Australian Government।
  5. "Prescription Drug List"। Government of Canada। ২৩ অক্টোবর ২০১৪।
  6. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 "Albuterol"Drugs.com। The American Society of Health-System Pharmacists। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৫
  7. Mahoney BA, Smith WA, Lo DS, Tsoi K, Tonelli M, Clase CM (এপ্রিল ২০০৫)। "Emergency interventions for hyperkalaemia": CD০০৩২৩৫। ডিওআই:10.1002/14651858.CD003235.pub2পিএমসি 6457842পিএমআইডি 15846652 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  8. Starkey ES, Mulla H, Sammons HM, Pandya HC (সেপ্টেম্বর ২০১৪)। "Intravenous salbutamol for childhood asthma: evidence-based medicine?" (পিডিএফ): ৮৭৩–৭। ডিওআই:10.1136/archdischild-2013-304467পিএমআইডি 24938536। ৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  9. Yaffe SJ (২০১১)। Drugs in pregnancy and lactation: a reference guide to fetal and neonatal risk (9th সংস্করণ)। Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins। পৃ. ৩২। আইএসবিএন ৯৭৮১৬০৮৩১৭০৮০। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  10. Landau R (১৯৯৯)। Pharmaceutical innovation: revolutionizing human health। Chemical Heritage Press। পৃ. ২২৬। আইএসবিএন ৯৭৮০৯৪১৯০১২১৫। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  11. Fischer J, Ganellin CR (২০০৬)। Analogue-based Drug Discovery। John Wiley & Sons। পৃ. ৫৪২। আইএসবিএন ৯৭৮৩৫২৭৬০৭৪৯৫
  12. World Health Organization (২০১৯)। World Health Organization model list of essential medicines: 21st list 2019। World Health Organization। WHO/MVP/EMP/IAU/2019.06. License: CC BY-NC-SA 3.0 IGO। {{বই উদ্ধৃতি}}: |hdl-access= এর জন্য |hdl= প্রয়োজন (সাহায্য)
  13. "The Top 300 of 2020"ClinCalc। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২২
  14. "Albuterol - Drug Usage Statistics"ClinCalc। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • "Albuterol"Drug Information Portal। U.S. National Library of Medicine।
  • Salbutamol at The Periodic Table of Videos