বিষয়বস্তুতে চলুন

সামোয়া ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সামোয়া ফুটবল ফেডারেশন
ওএফসি
প্রতিষ্ঠিত১৯৬৮; ৫৮ বছর আগে (1968)[]
সদর দপ্তরআপিয়া, সামোয়া
ফিফা অধিভুক্তি১৯৮৬[]
ওএফসি অধিভুক্তি১৯৮৬
সভাপতিসামোয়া সামুয়েল পেতাইয়া
সহ-সভাপতিসামোয়া ফুয়াতা তাউতিয়াগা
ওয়েবসাইটwww.footballsamoa.ws

সামোয়া ফুটবল ফেডারেশন (ইংরেজি: Football Federation Samoa; এছাড়াও সংক্ষেপে এফএফএস নামে পরিচিত) হচ্ছে সামোয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৮ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ওএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সামোয়ার রাজধানী আপিয়ায় অবস্থিত।

এই সংস্থাটি সামোয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সামোয়া জাতীয় লীগ এবং সামোয়া কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সামোয়া ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সামুয়েল পেতাইয়া এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সিভ ফলোটোটো।

কর্মকর্তা

[সম্পাদনা]
২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিসামুয়েল পেতাইয়া
সহ-সভাপতিফুয়াতা তাউতিয়াগা
সাধারণ সম্পাদকসিভ ফলোটোটো
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকআনামারিয়া ইওসেফা
প্রযুক্তিগত পরিচালক
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)স্কট এস্থোপ
জাতীয় দলের কোচ (নারী)নিকোলা ডিমেইন
রেফারি সমন্বয়কারীমালায়েতালা সালানোয়া

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]