সামান্তা রোদ্রিগেস
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| পূর্ণ নাম | লুইসা সামান্তা রোদ্রিগেস রোমেও |
| জন্ম | ৫ ডিসেম্বর ১৯৯৪[১] মেক্সিকো |
| ক্রীড়া | |
| দেশ | মেক্সিকো |
| ক্রীড়া | সাঁতার |
| ধরন | সমলয় সাঁতার |
লুইসা সামান্তা রোদ্রিগেস রোমেও (স্পেনীয়: Samanta Rodríguez; জন্ম: ৫ ডিসেম্বর ১৯৯৪; সামান্তা রোদ্রিগেস নামে সুপরিচিত) হলেন একজন মেক্সিকীয় সমলয় সাঁতারু, যিনি মেক্সিকোর প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
রোদ্রিগেস মেক্সিকোর হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]লুইসা সামান্তা রোদ্রিগেস রোমেও ১৯৯৪ সালের ৫ই ডিসেম্বর তারিখে মেক্সিকোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]রোদ্রিগেস মেক্সিকোর প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি রেগিনা আলফেরেস, ফেরনান্দা আরেয়ানো, নুরিয়া দিয়োসদাদো, ইতসামারি গন্সালেস, ইয়োয়ানা হিমেনেস, ইয়েসিকা সোব্রিনো এবং পামেলা তোস্কানোর সাথে মেক্সিকোর দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৮৫৩.৭৯৩২ পয়েন্ট অর্জন করে ৭ম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল, ফ্রি এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে তারা যথাক্রমে ২৪২.৯৪৯১, ৩৪৭.৩৮৭৪ এবং ২৬৩.৪৫৬৭ পয়েন্ট পেয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- 1 2 "RODRIGUEZ Samanta" [সামান্তা রোদ্রিগেস]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উইকিউপাত্তে এই নিবন্ধটির কোনও সংযোগ নেই