নুরিয়া দিয়োসদাদো
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| পূর্ণ নাম | নুরিয়া দিয়োসদাদো গার্সিয়া |
| জন্ম | ২২ আগস্ট ১৯৯০[১] গুয়াদালাহারা, মেক্সিকো |
| উচ্চতা | ১.৬৯ মিটার (৫ ফুট ৬+১⁄২ ইঞ্চি) |
| ক্রীড়া | |
| দেশ | মেক্সিকো |
| ক্রীড়া | সাঁতার |
| ধরন | সমলয় সাঁতার |
নুরিয়া দিয়োসদাদো গার্সিয়া (স্পেনীয়: Nuria Diosdado; জন্ম: ২২ আগস্ট ১৯৯০; নুরিয়া দিয়োসদাদো নামে সুপরিচিত) হলেন একজন মেক্সিকীয় সমলয় সাঁতারু, যিনি মেক্সিকোর প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
দিয়োসদাদো মেক্সিকোর হয়ে ২০১২, ২০১৬, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নুরিয়া দিয়োসদাদো গার্সিয়া ১৯৯০ সালের ২২শে আগস্ট তারিখে মেক্সিকোর গুয়াদালাহারায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]দিয়োসদাদো মেক্সিকোর প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ইয়োয়ানা হিমেনেসের সাথে মেক্সিকোর দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৩৮.৯৩৮৩ এবং ফ্রি রুটিনে ২৩২.৬৫৬৩ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৪৭১.৫৯৪৬ পয়েন্ট নিয়ে তারা ১২তম স্থান অধিকার করেছেন।[৩]
এছাড়াও তিনি রেগিনা আলফেরেস, ফেরনান্দা আরেয়ানো, ইতসামারি গন্সালেস, ইয়োয়ানা হিমেনেস, সামান্তা রোদ্রিগেস, ইয়েসিকা সোব্রিনো এবং পামেলা তোস্কানোর সাথে মেক্সিকোর দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[৪] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৮৫৩.৭৯৩২ পয়েন্ট অর্জন করে ৭ম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল, ফ্রি এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে তারা যথাক্রমে ২৪২.৯৪৯১, ৩৪৭.৩৮৭৪ এবং ২৬৩.৪৫৬৭ পয়েন্ট পেয়েছিলেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Duet – Entry List by Event" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- 1 2 "DIOSDADO Nuria" [নুরিয়া দিয়োসদাদো]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Duet – Event Summary" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে নুরিয়া দিয়োসদাদো (ইংরেজি)
- অলিম্পিকস.কমে নুরিয়া দিয়োসদাদো (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় নুরিয়া দিয়োসদাদো (ইংরেজি)
- ১৯৯০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মেক্সিকীয় নারী সাঁতারু
- মেক্সিকীয় সমলয় সাঁতারু
- মেক্সিকোর অলিম্পিক সমলয় সাঁতারু
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের সমলয় সাঁতারু
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের সমলয় সাঁতারু
- ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকের সমলয় সাঁতারু
- ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের সমলয় সাঁতারু
- সমলয় সাঁতারে প্যান আমেরিকান গেমস পদক বিজয়ী
- ২০২৩ প্যান আমেরিকান গেমসের সমলয় সাঁতারু
- ২০১৯ প্যান আমেরিকান গেমসের সমলয় সাঁতারু
- ২০১৫ প্যান আমেরিকান গেমসের সমলয় সাঁতারু
- ২০১১ প্যান আমেরিকান গেমসের সমলয় সাঁতারু
- ২০১৯ বিশ্ব সাঁতার প্রতিযোগিতার সমলয় সাঁতারু
- ২০১৭ বিশ্ব সাঁতার প্রতিযোগিতার সমলয় সাঁতারু
- ২১শ শতাব্দীর মেক্সিকান নারী ক্রীড়াবিদ