রেগিনা আলফেরেস
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ১ ডিসেম্বর ১৯৯৭[১] মেক্সিকো সিটি, মেক্সিকো |
| ক্রীড়া | |
| দেশ | মেক্সিকো |
| ক্রীড়া | সাঁতার |
| ধরন | সমলয় সাঁতার |
রেগিনা আলফেরেস (স্পেনীয়: Regina Alférez; জন্ম: ১ ডিসেম্বর ১৯৯৭) হলেন একজন মেক্সিকীয় সমলয় সাঁতারু, যিনি মেক্সিকোর প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
আলফেরেস মেক্সিকোর হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রেগিনা আলফেরেস ১৯৯৭ সালের ১লা ডিসেম্বর তারিখে মেক্সিকোর মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]আলফেরেস মেক্সিকোর প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ফেরনান্দা আরেয়ানো, নুরিয়া দিয়োসদাদো, ইতসামারি গন্সালেস, ইয়োয়ানা হিমেনেস, সামান্তা রোদ্রিগেস, ইয়েসিকা সোব্রিনো এবং পামেলা তোস্কানোর সাথে মেক্সিকোর দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৮৫৩.৭৯৩২ পয়েন্ট অর্জন করে ৭ম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল, ফ্রি এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে তারা যথাক্রমে ২৪২.৯৪৯১, ৩৪৭.৩৮৭৪ এবং ২৬৩.৪৫৬৭ পয়েন্ট পেয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- 1 2 "ALFEREZ Regina" [রেগিনা আলফেরেস]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে রেগিনা আলফেরেস (ইংরেজি)
- অলিম্পিকস.কমে রেগিনা আলফেরেস (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় রেগিনা আলফেরেস (ইংরেজি)