বিষয়বস্তুতে চলুন

ইয়েসিকা সোব্রিনো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়েসিকা সোব্রিনো
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-05-26) ২৬ মে ১৯৯৪ (বয়স ৩২)[১]
মেক্সিকো সিটি, মেক্সিকো
ক্রীড়া
দেশমেক্সিকো
ক্রীড়াসাঁতার
ধরনসমলয় সাঁতার

ইয়েসিকা সোব্রিনো (স্পেনীয়: Jessica Sobrino; জন্ম: ২৬ মে ১৯৯৪) হলেন একজন মেক্সিকীয় সমলয় সাঁতারু, যিনি মেক্সিকোর প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]

সোব্রিনো মেক্সিকোর হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ইয়েসিকা সোব্রিনো ১৯৯৪ সালের ২৬শে মে তারিখে মেক্সিকোর মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

সোব্রিনো মেক্সিকোর প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]

তিনি রেগিনা আলফেরেস, ফেরনান্দা আরেয়ানো, নুরিয়া দিয়োসদাদো, ইতসামারি গন্সালেস, ইয়োয়ানা হিমেনেস, সামান্তা রোদ্রিগেস এবং পামেলা তোস্কানোর সাথে মেক্সিকোর দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৮৫৩.৭৯৩২ পয়েন্ট অর্জন করে ৭ম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল, ফ্রি এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে তারা যথাক্রমে ২৪২.৯৪৯১, ৩৪৭.৩৮৭৪ এবং ২৬৩.৪৫৬৭ পয়েন্ট পেয়েছিলেন।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
  2. 1 2 "SOBRINO Jessica" [ইয়েসিকা সোব্রিনো]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]