সাতভাই ছাতারে
| সাতভাই ছাতারে Turdoides striata | |
|---|---|
| সাতভাই ছাতারে / বনছাতারে, কুষ্টিয়া, বাংলাদেশ | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | অ্যানিম্যালিয়া |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | পক্ষী |
| বর্গ: | প্যাসারিফর্মিস |
| পরিবার: | Leiothrichidae |
| গণ: | Turdoides |
| প্রজাতি: | T. striata |
| দ্বিপদী নাম | |
| Turdoides striata (Dumont, 1823) | |
| প্রতিশব্দ | |
|
Turdoides striatus | |

সাতভাই ছাতারে (বৈজ্ঞানিক নাম: Turdoides striata), বন ছাতারে, ক্যাচক্যাচিয়া, ঝগড়ুটে পাখি, সাতবইলা বা সাতভায়লা Leiothrichidae (লিওথ্রিকিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Turdoides (টুর্ডোইডিস) গণের অন্তর্গত এক প্রজাতির মাঝারি গায়ক পাখি [২][৩]। সাতভাই ছাতারের বৈজ্ঞানিক নামের অর্থ দাগি দামার সহজাত (লাতিন: turdus = দামা, oides = সাদৃশ্য, striatus = লম্বা দাগ)।[৩]। ইংরেজিতে এদের Jungle babbler বলে।
এরা সাধারণত ছয় থেকে দশটির দলে বিচরণ করে, অধিকাংশ সময়ে সাতটি ছাতারেকে একসাথে দেখা যায়। সেজন্য এদের নাম হয়েছে সাত ভাই [৪]।
পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ৩১ লক্ষ ৩০ হাজার বর্গ কিলোমিটার।[৫] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]
চিত্রশালা
[সম্পাদনা]- ছাতারে পাখি, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Turdoides striata"। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০০৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ রেজা খান (২০০৮)। বাংলাদেশের পাখি। ঢাকা: বাংলা একাডেমী। পৃ. ২৫০। আইএসবিএন ৯৮৪০৭৪৬৯০১।
- 1 2 3 জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ. ৪৯৫। আইএসবিএন ৯৮৪৩০০০০০২৮৬০।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য);|লেখক=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ Yule, Henry, Sir. (১৯০৩)। Hobson-Jobson : A glossary of colloquial Anglo-Indian words and phrases, and of kindred terms, etymological, historical, geographical and discursive. (editor) William Crooke, B.A.। J. Murray, London।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "Jungle Babbler Turdoides striata"। BirdLife International। ২৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Jungle Babler videos, photos & sounds ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মে ২০১৪ তারিখে on the Internet Bird Collection.
- Photo of a leucistic individual