সর্বভূক প্রাণী

যেসব প্রাণী একই সাথে প্রাণীজ ও উদ্ভিজ্জ খাদ্য খেয়ে জীবনধারন করতে পারে, তাদের সর্বভুক প্রাণী বলে। এসব প্রাণী সব ধরনের খাদ্য খেয়ে অভ্যস্ত। এরা এমনকি খাদ্য হিসেবে ছত্রাক, শৈবাল, মস ইত্যাদিও গ্রহণ করতে পারে।[১] প্রজাতিভেদে সর্বভূক প্রাণীদের বিচিত্র রকমের খাদ্য গ্রহণ করার ক্ষমতা একেক মাত্রার।
খাদ্যের প্রকৃতির ওপর ভিত্তি করে প্রাণীজগৎকে আরও দু'টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: মাংসাশী, অর্থাৎ যারা মাংস খেয়ে জীবনধারন করে এবং তৃণভোজী (বা শাকাশী), অর্থাৎ যারা উদ্ভিদজাত খাবার খেয়ে জীবনধারন করে। সর্বভুক প্রাণীরা প্রাণিজ আমিষ আর শাকসবজি বা লতাপাতা দুইই খেয়ে অভ্যস্ত।[২] বিশেষজ্ঞ মতবাদ অনুযায়ী মাংসাশী থেকে কোন প্রজাতি সরাসরি তৃণভোজীতে বিবর্তিত হতে পারে না। আবার একইভাবে উল্টোটা ঘটাও অসম্ভব। বিবর্তনের ধারা অনুযায়ী কোন মাংসাশী প্রজাতিকে তৃণভোজী বা তৃণভোজী প্রজাতিকে মাংসাশীতে বিবর্তিত হতে হলে অবশ্যই মাধ্যমিক একটি পথ হয়ে আসতে হবে।[৩] এ প্রকল্পটি সর্বভূক প্রাণীদের উদ্ভব সম্পর্কে ধারণা দেয়।
স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অনেকগুলোই সর্বভূক প্রাণী। মানুষ, শিম্পাঞ্জি, গরিলা, শূকর[৪], ভালুক, কাঠবিড়ালী[৫], নেংটি ইঁদুর[৬], ধাড়ি ইঁদুর ইত্যাদি।[৭] বহু প্রজাতির পাখিও সর্বভূক; যেমন- পাতিকাক, ভাতশালিক, গোবরে শালিক, হাড়গিলা, মুরগি, তেলাপোকা ইত্যাদি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Omnivore"। National Geographic Education। National Geographic Society। ৯ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১২।
- ↑ McArdle, Ph.D., John (May/June, 1991)। "Humans are Omnivores"। Vegetarian Journal। The Vegetarian Resource Group। সংগ্রহের তারিখ 2 October 2012।
{{সাময়িকী উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "Omnivores' ancestors primarily ate plants, or animals, but not both"। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১২।
- ↑ Brent Huffman। "Family Suidae (Pigs)"। UltimateUngulate.com। ৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০০৭।
- ↑ "Tree Squirrels"। The Humane Society of the United States। ২৫ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০০৯।
- ↑ "Florida Mouse"। United States Fauna। ২৯ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০০৯।
- ↑ "Brown Rat"। Science Daily। ৩১ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০০৯।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |