সন্ধ্যা রায়
সন্ধ্যা রায় | |
|---|---|
সূর্য স্নান চলচ্চিত্রে সন্ধ্যা | |
| মেদিনীপুরের জন্য ভারতীয় সংসদের সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২০১৪ | |
| পূর্বসূরী | প্রবোধ পান্ডা |
| উত্তরসূরী | দিলীপ ঘোষ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১১ এপ্রিল ১৯৪১ নবদ্বীপ, পশ্চিমবঙ্গ, ভারত |
| রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
| দাম্পত্য সঙ্গী | তরুণ মজুমদার (চলচ্চিত্র পরিচালক) |
| পেশা | অভিনেত্রী (১৯৫৮–১৯৮৫), রাজনীতিবিদ |
সন্ধ্যা রায় (ইংরেজি: Sandhya Roy) একজন ভারতের পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র শিল্পের একজন অভিনেত্রী। তিনি ১৯৬০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রোমান্টিক বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। অভিনেত্রীদের পথিকৃৎ হিসেবে, তিনি সফলভাবে বিভিন্ন চরিত্র এবং সহ-অভিনেত্রী যেমন ভাবী হিসেবে অভিনয় করেন। তিনি সহ-অভিনেত্রী হিসেবে প্রথম সিনেমায় কাজ করেন তাপস পালের সাথে দাদার কীর্তি অথবা শ্রীমান পৃথ্বীরাজ সিনেমায়।
তিনি পশ্চিমবঙ্গের নবদ্বীপে পোড়ামাতলা গ্রামে তার মামার বাড়িতে ১৯৪১ খ্রিস্টাব্দের ১১ এপ্রিল জন্মগ্রহণ করেন। [১] এর কিছুদিন পর তিনি তার পরিবারের সাথে বাংলাদেশে চলে যান। সন্ধ্যা রায়ের পৈতৃক নিবাস যশোরের বেজপাড়াতে।[২] তার দাদা বাংলাদেশের একজন জমিদার ছিলেন। তিনি ৭ বছর বয়সে তার বাবাকে এবং ৯ বছর বয়সে তার মাকে হারান। তার একজন ভাই আছে। তার মা-বাবা মৃত্যুর পর তিনি তার মামার কাছে চলে যান এবং বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৭ সালে, তিনি আবার ভারতে ফিরেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র হল “মামলার ফল” যেখানে সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। তার অসামান্য অভিনয় কৌশলের তিনি অনায়াসে যে কোন সিনেমার চরিত্রের সাথে সহজেই খাপ খাওয়াতে পারতেন, তার সমালোচক কর্তৃক প্রসংশিত সিনেমাগুলোর মধ্যে “সত্যজিৎ রায়ের” “অশনী সংকেত” এবং তরুণ মজুমদারের “ঠগিনী” এবং পুরোদস্তুর বাণিজ্যিক চলচ্চিত্র যেমন “বাবা তারকনাথ”। তিনি বিশ্বজিৎ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে রোমান্টিক সিনেমা “মণিহার” এবং বিশ্বজিতের বিপরীতে থ্রিলার সিনেমা কুহেলি'তে তে অভিনয় করেন। এই সিনেমায় তারকা ভরপুর একটি দল অভিনয় করেন, এর মধ্যে ছায়া দেবী, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, সুমিতা স্যানাল এবং সত্য বন্দ্যোপাধ্যায় ছিলেন।
অভিনয় জীবন
[সম্পাদনা]১৯৫৬ সালের মামলার ফল চলচ্চিত্রের মাধ্যমে সন্ধ্যা রায়ের রূপোলি পর্দায় অভিষেক ঘটে।[৩] তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত সলিল সেনের নাগিনী কন্যার কাহিনী (১৯৫৮) চলচ্চিত্রে শবালা চরিত্রে অভিনয় করে তিনি তারকাখ্যাতি লাভ করেন। তিনি নিমন্ত্রণ, ফুলেশ্বরী (১৯৭২), অমি সিরাজের বেগম (১৯৭৩) এবং অশনি সংকেত (১৯৭৪)-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে সমাদৃত।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]২০১৪ সালে তিনি তৃণমূল কংগ্রেস-এর প্রার্থী হয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।[৪] তিনি এই নির্বাচনে জয়লাভ করে ভারতীয় সংসদের সদস্য হন।[৫]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্রের নাম | চরিত্র | সহ-অভিনয়শিল্পী | পরিচালক | মন্তব্য |
|---|---|---|---|---|---|
| ১৯৫৮ | অন্তরীক্ষ | ||||
| ১৯৬০ | গঙ্গা | ||||
| ১৯৬০ | মায়ামৃগ | ||||
| ১৯৬১ | কঠিন মায়া | ||||
| ১৯৬১ | আরোগ্য | ||||
| ১৯৬২ | শুভদৃষ্টি | ||||
| ১৯৬২ | রক্তপলাশ | ||||
| ১৯৬২ | নব দিগন্ত | ||||
| ১৯৬২ | ধূপ ছায়া | ||||
| ১৯৬২ | আসলি-নকলি | ||||
| ১৯৬৩ | বন্ধন | ||||
| ১৯৬৩ | পলাতক | ||||
| ১৯৬৩ | ভ্রান্তিবিলাস | ||||
| ১৯৬৪ | পূজা কি ফুল | ||||
| ১৯৬৫ | সূর্যতপা | ||||
| ১৯৬৫ | একটুকু বাসা | ||||
| ১৯৬৫ | অন্তরাল | ||||
| ১৯৬৫ | আলোর পিপাসা | ||||
| ১৯৬৬ | মণিহার | ||||
| ১৯৬৭ | প্রস্তর স্বাক্ষর | ||||
| ১৯৬৮ | তিন অধ্যায় | ||||
| ১৯৬৮ | বাঘিনী | ||||
| ১৯৬৯ | রাহগির | ||||
| ১৯৬৯ | অপরিচিত | ||||
| ১৯৬৯ | আরোগ্য নিকেতন | ||||
| ১৯৭১ | নিমন্ত্রণ | ||||
| ১৯৭১ | জানে-আনজানে | ||||
| ১৯৭৩ | শ্রীমান পৃথ্বীরাজ | সরস্বতী মিত্র | অয়ন বন্দ্যোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী | তরুণ মজুমদার | [৬] |
| ১৯৭৩ | অশনি সংকেত | ছুটকি | সৌমিত্র চট্টোপাধ্যায়, ববিতা | সত্যজিৎ রায় | [৭][৮][৯] |
| ১৯৭৪ | ঠগিনী | ||||
| ১৯৭৪ | ফুলেশ্বরী | ||||
| ১৯৭৫ | সংসার সীমান্তে | ||||
| ১৯৭৫ | পালঙ্ক | ||||
| ১৯৭৫ | বাবা তারকনাথ | ||||
| ১৯৭৯ | গণদেবতা | ||||
| ১৯৮০ | দাদার কীর্তি | তাপস পাল, মহুয়া রায়চৌধুরী | তরুণ মজুমদার | [১০] | |
| ১৯৮১ | সংসার থেকে দূরে | ||||
| ১৯৮১ | মেঘমুক্তি | ||||
| ১৯৮১ | খেলার পুতুল | ||||
| ১৯৮৩ | অমর গীতি | ||||
| ১৯৮৬ | পথভোলা | ||||
| ১৯৮৮ | আগমন | ||||
| ১৯৯১ | পথ ও প্রাসাদ | ||||
| ১৯৯১ | নবাব | ||||
| ১৯৯২ | সত্য মিথ্যা | ||||
| ২০০৪ | দেবীপক্ষ | ||||
| ২০০৯ | মা আমার মা |
পুরস্কার
[সম্পাদনা]- ২০১৩ সালে ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা "বঙ্গবিভূষণ" লাভ করেন।
- ১৯৬৯ সালে তিন অধ্যায় চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বিএফজেএ পুরস্কার লাভ করেন।
- ১৯৭২ সালে নিমন্ত্রণ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বিএফজেএ পুরস্কার লাভ করেন।
- ১৯৭৬ সালে সংসার সীমান্তে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বিএফজেএ পুরস্কার লাভ করেন।
- ১৯৭৯ সালে গণদেবতা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বিএফজেএ পুরস্কার লাভ করেন।
- ১৯৭৯ সালে গণদেবতা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব লাভ করেন।
- ১৯৭৯ সালে গণদেবতা চলচ্চিত্রের জন্য সেরা স্বাস্থ্যকর বিনোদন প্রদানকারী জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
- ১৯৯৭ সালে ভারতনির্মাণ পুরস্কার লাভ করেন।
- ২০০৫ সালে কলাকার পুরস্কার থেকে আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "শাড়ি পরে মাথায় ঘোমটা টেনেই বিদেশের পার্টি মাতিয়েছিলেন সন্ধ্যা"। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।
- ↑ সন্ধ্যা রায় ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ আগস্ট ২০১৬ তারিখে, যোশোর.ইনফো। সংগ্রহীত তারিখ ১৬ই জানুয়ারি, ২০১৬।
- ↑ "হাসপাতাল থেকে ছাড়া পেলেন, এখন কেমন আছেন সন্ধ্যা রায়?"। Hindustantimes Bangla। ২১ জুন ২০২৪। ১৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৪।
- ↑ "SANDHYA ROY"। myneta.info। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৫।
- ↑ "West Bengal Lok Sabha Election Results 2014, WB Constituency List"। indianballot.com। ২৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Sriman Prithviraj (1973)"। আইএমডিবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬।
- ↑ "Ashani Sanket (Distant Thunder)"। সত্যজিৎ রায় অফিসিয়াল ওয়েবসাইট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬।
- ↑ "Ashani Sanket (1973)"। আইএমডিবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬।
- ↑ "Distant Thunder (1973) - Satyajit Ray"। অলমুভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬।
- ↑ "Dadar Kirti (1980)"। আইএমডিবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৪৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- বাংলা চলচ্চিত্র অভিনেত্রী
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ষোড়শ লোকসভার সদস্য
- পশ্চিমবঙ্গের লোকসভা সদস্য
- পশ্চিমবঙ্গের রাজনীতিতে নারী
- নবদ্বীপ
- পশ্চিম মেদিনীপুর জেলার ব্যক্তি
- কলকাতার অভিনেত্রী
- বাঙালি হিন্দু
- ভারতীয় অভিনয়শিল্পী-রাজনীতিবিদ
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজনীতিবিদ
- ১৯৪১-এ জন্ম
- লোকসভার নারী সদস্য
- কলকাতার রাজনীতিবিদ
- নদিয়া জেলার ব্যক্তি
- বাঙালি অভিনেত্রী