সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়
| সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় | |
|---|---|
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
| অবস্থান | |
| তথ্য | |
| বিদ্যালয়ের ধরন | উচ্চ বিদ্যালয় |
| প্রতিষ্ঠাকাল | ৬ মার্চ ১৮৭০ |
| প্রতিষ্ঠাতা | জাহ্নবী চৌধুরানী |
| বিদ্যালয় জেলা | টাঙ্গাইল |
| চেয়ারম্যান | নাহিদা আক্তার |
| প্রধান শিক্ষক | মো. মিয়াচান |
| কর্মকর্তা | ১৮ জন |
| শিক্ষকমণ্ডলী | ২৩ |
| শ্রেণি | ৬ষ্ঠ - ১০ম |
| শিক্ষার্থী সংখ্যা | ১০০০+ |
| শিক্ষায়তন | ৪.৬০ একর |
| ক্যাম্পাসের ধরন | আয়াতাকার |
| ডাকনাম | জাহ্নবী স্কুল |
| শিক্ষা বোর্ড | ঢাকা |
| ওয়েবসাইট | www |
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় হলো টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। যা ১৮৭০ সালে জাহ্নবী চৌধুরানী প্রতিষ্ঠা করেন।[১][২][৩]
ইতিহাস
[সম্পাদনা]শশিভূষণ বিদ্যালঙ্কার তার ভারতীয় ঐতিহাসিক গ্রন্থের তৃতীয় খণ্ডের ২৪৯ পৃষ্ঠায় কিছু তথ্য যুক্ত করেছেন। রানী ১৩ বৎসর বয়সে বিধবা হয়ে ছয় আনী জমিদারীর মালিকানা লাভ করেন। তিনি তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার দ্বিতীয় ইংরেজী (এম,ই) বিদ্যালয় হিসেবে ৩ জুন ১৮৭০ সালে এই বিদ্যালয়টি স্থাপন করেন।[১] এখানে শত বছরের পুরোনো সূর্য ঘড়িটি বহাল তবিয়তেই আছে। এটি টাঙ্গাইল জেলার মধ্যে প্রথম ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় গৃহের অন্যতম বৈশিষ্ট এতে কোন জানালা নেই।
কৃতিছাত্র
[সম্পাদনা]এই বিদ্যালয় থেকে ১৮৯৬ সালে মহিম চন্দ্র ঘোষ এন্ট্রাস পরীক্ষায় ১ম স্থান, ১৯২৬ সালে দেবেন্দ্র নাথ ঘোষ মেট্রিক পরীক্ষায় ১ম স্থান, ১৯৬৫ সালে ঢাকা বোর্ড থেকে নিতাই দাস পাল এস এস সি পরীক্ষার ১ম স্থান এবং ১৯৬৯ সালে আশীষ কুমার পাল এস এস সি মানবিক বিভাগে ১ম স্থান অধিকার করেন।[১]
পুরাতন ভবন
[সম্পাদনা]ব্রিটিশ স্থাপত্যকলায় তৈরী ভবনের দৈর্ঘ্য প্রায় ৩শ ফুট ও দেয়াল ২২ ইঞ্চি পুরু। বর্তমানে মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় ২২ ফুট। আগে দুই ফুট উচ্চতা বেশি ছিল। পরবর্তী সময়ে ছাদ পুনঃনির্মাণের সময় ছাদের উচ্চতা দুই ফুট কমিয়ে দেওয়া হয়। ভবনের ভেতরে প্রচুর আলো-বাতাসে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে সেজন্যেই প্রতিষ্ঠার সময় সংকীর্ন জানালার পরিবর্তে ১০১টি দরজা ছিল। এখন অনেকগুলো দরজা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ফলাফল
[সম্পাদনা]১৮৯৬ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এন্টান্স পরীক্ষায় বাংলা বিহার উড়িষ্যা, আসাম এবং বার্মার মধ্যে প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে স্কুলে পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ।
অন্যান্য লিংক
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 টাঙ্গাইল, সদর উপজেলা (১৯ অক্টোবর ২০২২)। "সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়"। http://tangailsadar.tangail.gov.bd/bn/site/top_banner/Q7nh-সন্তোষ-জাহ্নবী-উচ্চ-বিদ্যালয়। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=এর জন্য|archive-url=প্রয়োজন (সাহায্য);-এ বহিঃসংযোগ (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)|ওয়েবসাইট= - ↑ https://www.risingbd.com। "এখানে আলো আসে দরজা দিয়ে"। Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|শেষাংশ= - ↑ "Santosh Jahnavi High School - Sohopathi | সহপাঠী" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২২।
