শ্রীমান (অভিনেতা)
শ্রীমান | |
|---|---|
| জন্ম | |
| জাতীয়তা | ভারতীয় |
| নাগরিকত্ব | |
| পেশা | অভিনেতা |
| কর্মজীবন | ১৯৭৫–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | নমিতা |
| পিতা-মাতা | প্রকাশ রেড্ডি ও জয়া লক্ষ্মী |
শ্রীমান একজন খ্যাতনামা দক্ষিণ ভারতীয় অভিনেতা। তিনি তামিল চলচ্চিত্রের প্রখ্যাত প্রযোজক প্রকাশ রেড্ডির ছেলে।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]তিনি ভারতের অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে তামিলভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা তামিল চলচ্চিত্র প্রযোজক প্রকাশ রেড্ডি যিনি ২২ টি চলচ্চিত্র তৈরি করেছেন এবং মা জয়া লক্ষ্মী। অভিনেতা শ্রীমানের স্কুল জীবন কেটেছে চেন্নাই শহরে। তিনি চেন্নাইয়ের আদিয়ার এলাকায় অবস্থিত ভারত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে পাচায়াপ্পা'স কলেজ, চেন্নাই থেকে বি.কম. পাশ করেন।[১][২]
বৈবাহিক জীবন
[সম্পাদনা]অভিনেতা শ্রীমান নমিতা নামে একজন ডাক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১][২]
অভিনয় জীবন
[সম্পাদনা]শ্রীমান ১৯৭৫ সালে বাংগারা মানাসুলো (Bangara Manushulu) নামে একটি চলচ্চিত্রে একজন শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। সেসময় তার অভিনীত আরো কিছু ছবি মুক্তি পায়। পরবর্তীতে পড়াশোনার জন্য তিনি বিরতি নেন এবং ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময় থেকে ফের চলচ্চিত্রে নিয়মিত হন।[১]
অভিনীত ছবির তালিকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 Sriman (actor) - Profile, Biography and Life History: www.veethi.com (প্রকাশিতঃ ১৮ মার্চ, ২০১৪)
- 1 2 3 "About Sriman: www.cinecoffee.com (প্রকাশিতঃ ০২ ফেব্রুয়ারি, ২০১৫)"। ১৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৭।