শ্রদ্ধা মুসলে
অবয়ব
শ্রদ্ধা মুসলে | |
|---|---|
২০১০ সালে শ্রদ্ধা মুসালে | |
| জন্ম | ৭ জানুয়ারি ১৯৮৪ আহমেদাবাদ, গুজরাত, ভারত |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | মডেল, অভিনেত্রী |
| পরিচিতির কারণ | টেলিভিশন ধারাবাহিক সি.আই.ডি. |
| উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) |
| দাম্পত্য সঙ্গী | দীপক তমার (বি. ২০১২) |
| আত্মীয় | মিখিল মুসলে (ভাই) |
শ্রদ্ধা মুসলে (জন্ম: ৭ জানুয়ারি ১৯৮৪) একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী, যিনি গোয়েন্দা ধারাবাহিক সি.আই.ডি.-তে 'ডা. তারিকা' চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[১] এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতা দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]শ্রদ্ধা ২০১২ সালের ২৯ নভেম্বর লখনউয়ের ব্যবসায়ী দীপক তমারকে বিয়ে করেছিলেন।[৩]
অভিনীত চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা |
|---|---|---|
| ২০০৯ | অল দি বেস্ট : ফান বিগিন্স | বেটি |
| ২০১৯ | মেড ইন চায়না | পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপিকা |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | অনুষ্ঠান | ভূমিকা | টীকা |
|---|---|---|---|
| ২০০৭–২০১৮ | সি.আই.ডি. | ডা. তারিকা | |
| ২০০৭ | কাহানি ঘর ঘর কি | মালিশকা | |
| ২০০৭–২০০৮ | ক্যায়া দিল মেঁ হ্যায় | মানশা | |
| ২০০৮–২০১০ | মিলে জব হাম তুম | সিজে | |
| ২০১১–২০১২ | শোভা সোমনাথ কি | ভৈরবী | |
| ২০১১ | লাভ ইউ জিন্দেগি | জোয়ানা | |
| ২০১২ | সি.আই.ডি. বনাম আদালত | ডা. তারিকা | |
| ২০১২ | এক হাজারোঁ মেঁ মেরি বেহনা হ্যায় | ড. সিমা | পর্বভিত্তিক উপস্থিতি |
| ২০১৬ | খিড়কী[৪] | ভানুপ্রিয়া / চুড়াইল | পর্বভিত্তিক উপস্থিতি |
| ২০১৭–২০১৮ | পোরাস[৫] | রাণী মহানন্দিনী, লাচির মা | |
| ২০১৯ | থিঙ্কিস্তান | নিনা | ওয়েব সিরিজ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Shirodkar, Neel (৫ ডিসেম্বর ২০২৩)। "Shraddha Musale of 'CID' fame calls Dinesh Phadnis 'dil ka saaf insaan'"। PUNE.NEWS (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "Shraddha Musale makes her debut in horror with Khidki"। The Times of India। ২২ অক্টোবর ২০১৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "Shraddha Musale enters wedlock"। The Times of India। ১ ডিসেম্বর ২০১২। ৭ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৪।
- ↑ "Shraddha Musale makes her debut in horror with Khidki"। The Times of India। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭।
- ↑ "Shraddha Musale: I'm in the top frame of mind right now"। Garavi Gujarat (Publications) Limited। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শ্রদ্ধা মুসলে (ইংরেজি)