শামসুজ্জামান দুদু
শামসুজ্জামান দুদু | |
|---|---|
কৃষকদলের কর্মসূচিতে বক্তব্য রাখছেন শামছুজ্জামান দুদু (২০১৯) | |
| প্রাক্তন সংসদ সদস্য | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | চুয়াডাঙ্গা |
| জাতীয়তা | বাংলাদেশি |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| পেশা | রাজনীতিবিদ |
শামসুজ্জামান দুদু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিবিদ এবং চুয়াডাঙ্গা -১ আসন থেকে দু’বারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য।[১] তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান।[২]
শিক্ষা ও রাজনীতি
[সম্পাদনা]দুদু চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।[৩] সেখানে থাকাবস্থায় ১৯৮৫ ও ১৯৮৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতি শুরু করার এই নেতা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব্য পালন করছেন। ইতিপুর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনিত হন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]সামসুজ্জামান দুদু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ১৯৯৬ সালে তার সংসদীয় আসন চুয়াডাঙ্গা-১ থেকে প্রথম বার সাংসদ নির্বাচিত হন। নির্বাচনটি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে অনুষ্ঠিত হয় এবং অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করে। একই সালের জুন মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৫][৬][৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Govt won't be allowed to implement CHT accord: B Chy"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২১ জানুয়ারি ১৯৯৮। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Police detain BNP leader Shamsuzzaman Dudu"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Profile - Shamsuzzaman Dudu"। www.tritiyomatra.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৬।
- ↑ "ছাত্রদলের সেই নেতারা কে কোথায়?"। দৈনিক মানবজমিন। ৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Khaleda's adviser Dudu held"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।