শামসউদ্দিন আহমাদ শাহ
| শামসউদ্দীন আহমদ শাহ | |||||
|---|---|---|---|---|---|
| বাঙ্গালার সুলতান | |||||
| রাজত্ব | ১৪৩৩ - ১৪৩৬ | ||||
| পূর্বসূরি | জালালউদ্দীন মুহম্মদ শাহ | ||||
| উত্তরসূরি | নাসেরউদ্দীন মাহমূদ শাহ | ||||
| জন্ম | আহমদ বিন মুহম্মদ ১৪১৯ খ্রীষ্টাব্দ শাহী বাঙ্গালা | ||||
| মৃত্যু | ১৪৩৬ (বয়স ১৬–১৭) শাহী বাঙ্গালা | ||||
| |||||
| রাজবংশ | বনী গণেশ | ||||
| পিতা | জালালউদ্দীন মুহম্মদ শাহ | ||||
| ধর্ম | সুন্নি ইসলাম | ||||
শামসউদ্দিন আহমদ শাহ (শাসনকাল ১৪৩৩-১৪৩৬) ছিলেন বাংলার শাসক। তিনি সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহর পুত্র। পিতার মৃত্যুর পর ১৪ বছর বয়সে তিনি ক্ষমতালাভ করেন।[১]
ইতিহাস
[সম্পাদনা]আহমদ শাহ মাত্র ৩ বছর শাসন করেন। তার শাসনামলে অরাজক অবস্থা সৃষ্টি হয়। মুহাম্মদ কাসিম হিন্দু শাহর মতে তিনি তার পিতার উদারনীতি বজায় রাখেন এবং ন্যায়বিচার ও দানশীলতার জন্য পরিচিত ছিলেন।[২] তার শাসনামলে ইবরাহিম শাহ শারকি আগ্রাসন চালান। পরবর্তীতে আহমদ শাহ দুজন ক্ষমতাশালী অভিজাত সাদি খান ও নাসির খান কর্তৃক ১৪৩৬ সালে নিহত হন।[১] তার হত্যাকাণ্ডের পর সাদি খান ও নাসির খান পরস্পর বিবাদে জড়িয়ে পড়েন এবং দুজনেই ক্ষমতা হারান। ইলিয়াস শাহি রাজবংশের একজন বংশধর ১৪৩৭ সালে নাসিরউদ্দিন মাহমুদ শাহ নাম ধারণ করে সিংহাসনে বসেন।[২]

দুজন স্বল্পস্থায়ী শাসক, কুতবুদ্দিন আজম শাহ এবং গিয়াসুদ্দিন নুসরত শাহ ১৪৩৪ (হিজরি ৮৩৭) সালে পূর্ব বাংলায় অল্প সময়ের জন্য শাসন করেছিলেন এবং মুয়াজ্জমাবাদ (আধুনিক সোনারগাঁও) থেকে মুদ্রা জারি করেছিলেন। সিরাজউদ্দিন সিকান্দার শাহ শুধু তার তারিখবিহীন মুদ্রার মাধ্যমেই পরিচিত; সম্ভবত তিনিও এই সময়কার শাসক ছিলেন। তাঁরা কেউই শামসুদ্দিন আহমদ শাহ বা ইলিয়াস শাহী বংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন কিনা তা জানা যায় না। [৩]
শামসউদ্দিন আহমাদ শাহ রাজা গণেশের পরিবার | ||
| পূর্বসূরী জালালউদ্দিন মুহাম্মদ শাহ |
বাংলার শাসক ১৪৩৩–১৪৩৬ |
উত্তরসূরী প্রথম মাহমুদ শাহ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 MA Taher, Shamsuddin Ahmad Shah ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ সেপ্টেম্বর ২০১১ তারিখে, Banglapedia: The National Encyclopedia of Bangladesh, Asiatic Society of Bangladesh, Dhaka, Retrieved: 2011-04-26
- 1 2 Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, p.211
- ↑ Nasir N, Islam MS (2014) Siraj al-Din ‘Sikandar’ (?) Shah – a new ruler of the Bengal Sultanate. J Orient Numismat Soc 220:39–40
| এই ভারতীয় রাজ ব্যক্তিত্বের জীবনী বিষয়ক নিবন্ধটিটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |