বিষয়বস্তুতে চলুন

শহীদুজ্জামান বেল্টু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদুজ্জামান বেল্টু
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য
কাজের মেয়াদ
৪র্থ
কাজের মেয়াদ
১৯৯১  ২০০৬
পূর্বসূরীনুর উদ্দিন
উত্তরসূরীআব্দুল মান্নান
ব্যক্তিগত বিবরণ
জন্মঝিনাইদহ জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

শহীদুজ্জামান বেল্টু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯১ সালের জাতীয় নির্বাচন থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত মোট চার বার নির্বাচিত সংসদ সদস্য।[][][][]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

শহীদুজ্জামান বেল্টু ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নাফি উদ্দীন বিশ্বাস।[]

রাজনৈতিক ও কর্মজীবন

[সম্পাদনা]

শহীদুজ্জামান বেল্টু কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ঝিনাইদহ-৪ আসন থেকে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[] ২০০৫ সালে তিনি এলজিআরডি মন্ত্রণালয় বিষয়ক বিষয়ক সংসদীয় স্থায়ী উপকমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[] ২০০৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার হন।[]

মৃত্যু

[সম্পাদনা]

২৯ অক্টোবর ২০২৪ তারিখে তিনি ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  2. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  3. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  4. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  5. "তিনবারের সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু আর নেই"। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৬
  6. "Jhenaidah 4 constituency: Awami League, BNP mired in internal feuds over nominations"ঢাকা ট্রিবিউন। ২২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯
  7. "Tk 14 crore graft charge against DPHE former chief engineer"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯
  8. "EX-MP Beltu expelled from Jhenidah district BNP"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]