বিষয়বস্তুতে চলুন

শমীক ভট্টাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শমীক ভট্টাচার্য
ভট্টাচার্য ২০১৪ সালে বসিরহাটে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন
১১তম ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩ জুলাই ২০২৫
পূর্বসূরীসুকান্ত মজুমদার
সংসদ সদস্য, রাজ্যসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩ এপ্রিল ২০২৪
পূর্বসূরীঅভিষেক সিংভী
নির্বাচনী এলাকাপশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
২৬ সেপ্টেম্বর ২০২৪  ১৯ মে ২০১৬
পূর্বসূরীনারায়ণ মুখার্জী
উত্তরসূরীদীপেন্দু বিশ্বাস
নির্বাচনী এলাকাবসিরহাট দক্ষিণ
সংখ্যাগরিষ্ঠ১,৫৮৬ (০.৮৪%)
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-11-05) ৫ নভেম্বর ১৯৬৩ (বয়স ৬২)
মালিগাঁও, আসাম, ভারত
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
বাসস্থানবিধাননগর
প্রাক্তন শিক্ষার্থীসুরেন্দ্রনাথ কলেজ (বি.এ.)
পেশারাজনীতিবিদ

শমীক ভট্টাচার্য একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির সদস্য। তিনি ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গের প্রধান মুখপাত্রও ছিলেন। ভট্টাচার্য উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট দক্ষিণ কেন্দ্র [] থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন।[][][][] ২০২৪ সাল থেকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক পেশা

[সম্পাদনা]

শমীক ভট্টাচার্য বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে ২০১৪ সালের উপনির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়েছিলেন। তিনি ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু নির্বাচনে হেরেছিলেন।

তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে দমদম সংসদীয় আসন থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হেরেছিলেন। এছাড়াও তিনি ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু হেরেছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bypoll results: West Bengal Assembly now has a BJP MLA"India Today। ১৬ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২০
  2. "Samik Bhattacharya"। ২২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪
  3. My Neta
  4. Did BJP let a bird in hand fly off in Bengal
  5. BJP wins by itself in WB assembly, for the first time