লেজি লামহে
| "লেজি লামহে" | |
|---|---|
| থোড়া পেয়ার থোড়া ম্যাজিক অ্যালবাম থেকে | |
| শঙ্কর-এহসান-লয় (সঙ্গীত পরিচালক) ও অনুশা মনি (গায়িকা) কর্তৃক একক | |
| মুক্তিপ্রাপ্ত | ২১ মে ২০০৮ |
| ধারা | চলচ্চিত্র সঙ্গীত, পপ-ফোক, ড্যান্স-পপ |
| দৈর্ঘ্য | ৫:১১ (সঙ্গীত এ্যালবাম) ৪:৫৬ (সঙ্গীত ভিডিও) |
| লেবেল | ওয়াইআরএফ মিউজিক |
| লেখক | প্রসুন যোশি |
| প্রযোজক | শঙ্কর-এহসান-লয় |
"লেজি লামহে" ( অনু. অলস মুহূর্ত) ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড চলচ্চিত্র থোড়া পেয়ার থোড়া ম্যাজিক-এর একটি গান। এটি প্রসূন জোশির লেখা শঙ্কর-এহসান-লয়ের সুর ও সঙ্গীতে নির্মিত একটি প্রলোভনমূলক গান। সাইফ আলি খান, আমিশা প্যাটেল এবং রানি মুখার্জিকে নিয়ে চিত্রিত, গানটিতে কণ্ঠ দিয়েছেন অনুশা মনি।[১] গানের চলচ্চিত্রায়নে দেখানো হয় ছবির কাহিনির অভিনেতা সাইফ, রানি এবং শিশু শিল্পীরা আমিশা প্যাটেল আয়োজিত একটি পুল পার্টিতে পৌঁছান, যিনি সাইফের সাথে গান গাইতে শুরু করেন এবং নাচ শুরু করেন; রানি এবং শিশুশিল্পীরা সাইফের সাথে তার সম্পর্ক খারাপ করার চেষ্টা করে এবং তার পার্টি ভণ্ডুল করে। পনের দিনের মধ্যে গানটির চলচ্চিত্রায়ন হয়েছে।[১]
২০০৮ সালের ২১ মে গানটি চলচ্চিত্রটির সঙ্গীত এ্যালবামে মুক্তি দেয়া হয়।[১] চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ মিউজিক গানটির একটি রিমিক্স সংস্করণ ২০১৫ সালের ৭ আগস্ট ইউটিউবে প্রকাশ করে।[২]
গানটির কণ্ঠশিল্পী আনুশা মানি ২০০৮ সালের স্টারডাস্ট পুরস্কারে নতুন সংগীত সংবেদন (নারী) পুরস্কারের জন্য মনোনীত হন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Magically yours"। হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০০৮।[অকার্যকর সংযোগ]
- ↑ "Remix: Lazy Lamhe Song | Thoda Pyaar Thoda Magic"। ইউটিউব। যশরাজ মিউজিক। ৭ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২২।
- ↑ "Nominations for Pan Bahar Max Stardust Awards 2009"। Bollywood Hungama। ২১ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০০৯।