লাল চেওয়া
| লাল চেওয়া Odontamblyopus rubicundus | |
|---|---|
মূল্যায়িত নয় (আইইউসিএন ৩.১) | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Actinopterygii |
| বর্গ: | Perciformes |
| পরিবার: | Gobiidae |
| উপপরিবার: | Amblyopinae |
| গণ: | Odontamblyopus |
| প্রজাতি: | O. rubicundus |
| দ্বিপদী নাম | |
| Odontamblyopus rubicundus (F. Hamilton, 1822) | |
| প্রতিশব্দ | |
|
তালিকা
| |
লাল চেওয়া (বৈজ্ঞানিক নাম: Odontamblyopus rubicundus) (ইংরেজি: rubicundus Eelgoby) হচ্ছে Gobiidae পরিবারের Odontamblyopus গণের একটি স্বাদুপানির মাছ।
বর্ণনা
[সম্পাদনা]লাল চেওয়া লম্বায় প্রায় ২৫ সেমি পর্যন্ত হয়। বাণিজ্যিকভাবে এই মাছের বাজার চাহিদা আছে।
বিস্তৃতি
[সম্পাদনা]এই মাছ বাংলাদেশ, ভারত, মায়ানমার এবং ইন্দো-প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত।
বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ
[সম্পাদনা]আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়। চট্টগ্রামের মেঘনা ও ডাকাতিয়া নদীতে এ মাছ পরিমিত হারে ধরা হয়।[১]
মন্তব্য
[সম্পাদনা]বাংলাদেশে শুকনা চেওয়া বা চেওয়া শুটকি খুব জনপ্রিয়। চট্টগ্রামের অধিবাসী টাটকা চেওয়া ও চেওয়া শুটকি উভয়ে খায়। জোয়ার-ভাঁটার নদীতে এ মাছ উল্লেখয্যোগ পরিমানে পাওয়া যায়। চট্টগ্রামের ডাকাতিয়া নদীতে এই মাছ প্রচুর পাওয়া যায়। ভারত ও জাপানে এই মাছের ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা ৪৬ পাওয়া গিয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আলম, গাজী নুরুল (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার (সম্পাদকগণ)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। খণ্ড ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ. ২৭০। আইএসবিএন ৯৮৪-৩০০০০-০২৮৬-০।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য)