বিষয়বস্তুতে চলুন

লরেইন ব্রাকো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লরেইন ব্রাকো
ইংরেজি: Lorraine Bracco
২০০৭ সালে ব্রাকো ওয়াইনের প্রচারণায় ব্রাকো
জন্ম (1954-10-02) ২ অক্টোবর ১৯৫৪ (বয়স ৭১)
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীদানিয়েল গেরার
(বি. ১৯৭৯; বিচ্ছেদ. ১৯৮২)

এডওয়ার্ড জেমস অলমস
(বি. ১৯৯৪; বিচ্ছেদ. ২০০২)
সঙ্গীহার্ভি কাইটেল (১৯৮২-১৯৯৩)
সন্তান
আত্মীয়এলিজাবেথ ব্রাকো (বোন)
ওয়েবসাইটlorrainebracco.com

লরেইন ব্রাকো (ইংরেজি: Lorraine Bracco; জন্ম: ২ অক্টোবর ১৯৫৪)[] হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি এইচবিওর ধারাবাহিক দ্য সোপরানোস-এ ডক্টর জেনিফার মেলফি এবং মার্টিন স্কোরসেজির ১৯৯০ সালের চলচ্চিত্র গুডফেলাস-এ ক্যারেন ফ্রিডম্যান হিল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[] দ্য সোপরানোস ধারাবাহিক তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনটি প্রাইমটাইম এমি পুরস্কার (১৯৯৯, ২০০০, ২০০১) ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একটি এমি পুরস্কার (২০০৭);[] এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনটি করে গোল্ডেন গ্লোব পুরস্কার (২০০০, ২০০১, ২০০২) ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের (২০০০, ২০০২, ২০০৩) মনোনয়ন লাভ করেন। গুডফেলাস চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৯২ সালে মেডিসিন ম্যানট্রেসেস অব রেড চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি সবচেয়ে বাজে অভিনেত্রী বিভাগে রাসবেরি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ব্রাকো ১৯৫৪ সালের ২রা অক্টোবর[][] নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বরার পার্শ্ববর্তী বে রিজে জন্মগ্রহণ করেন। তার মাতা আইলিন (কুমারী নাম: মলিনো) এবং পিতা সালভাতোর এস. ব্রাকো সিনিয়র। তার বোন এলিজাবেথ ব্রাকো একজন অভিনেত্রী এবং ভাই সাল্ভাতোর জুনিয়র। তার পিতা ইতালীয় বংশোদ্ভূত, অন্যদিকে তার মাতা ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ও তার পূর্বপুরুষদের কিছু অংশ ফরাসি ছিলেন।[][] দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার পিতামাতার পরিচয় হয় এবং ১৯৪৬ সালে হ্যাম্পশায়ারের অ্যান্ডোভারে তাদের বিয়ে হয়। আইলিন সাল্ভাতোরের সাথে যুদ্ধ-বিধস্ত বধূ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।[][] ব্রাকো নিউ ইয়র্কের হিকসভিলে ও চতুর্থ শ্রেণি থেকে লং আইল্যান্ডে বেড়ে ওঠেন।[][১০] তিনি ১৯৭২ সালে হিকসভিল হাই স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করেন।[১১]

কর্মজীবন

[সম্পাদনা]

মার্টিন স্কোরসেজির অপরাধ নাট্যধর্মী চলচ্চিত্র গুডফেলাস (১৯৯০)-এ ক্যারেন ফ্রিডম্যান হিল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ব্রাকোর কর্মজীবনের সবচেয়ে বড় সফলতা আসে। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১২][১৩] তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে লস অ্যাঞ্জেলেস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার ও শিকাগো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার অর্জন করেন।[১৪][১৫] ১৯৯২ সালে মেডিসিন ম্যানট্রেসেস অব রেড চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি সবচেয়ে বাজে অভিনেত্রী বিভাগে গোল্ডেন রাসবেরি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এরপর তিনি রেডিও ফ্লাইয়ার (১৯৯২), হ্যাকার্স (১৯৯৫), দ্য বাস্কেটবল ডায়েরিজ (১৯৯৫) ও রাইডিং ইন কার্স উইথ বয়েজ (২০০১) চলচ্চিত্রে অভিনয় করেন।

এইচবিওর ধারাবাহিক দ্য সোপরানোস-এর অডিশন প্রক্রিয়ার সময় নির্মাতা ডেভিড চেজ চেয়েছিলেন ব্রাকো প্রধান নারী চরিত্র কারমেলা সোপরানো চরিত্রের জন্য অডিশন দিবেন। তবে ব্রাকো পাণ্ডুলিপিটি পড়েন এবং ডক্টর জেনিফার মেলফি চরিত্রের প্রতি আকৃষ্ট হন। তিনি ভিন্ন কিছু করার চেষ্টা করতে চেয়েছিলেন এবং মনে করেছিলেন যে উচ্চশিক্ষিত ডক্টর মেলফি চরিত্রটি তার জন্য অধিক চ্যালেঞ্জিং হবে।[১৬] ব্রাকো তার সক্ষমতার কথা বিবেচনা করে এবং এই চরিত্রে অভিনয় করার ইচ্ছাপোষণ করে চেজের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে মেলফি চরিত্রে কাজের সুযোগ দেওয়ার ব্যাপারে কথা বলেন।[১৭] এই চরিত্রে অভিনয় করে তিনি ১৯৯৯, ২০০০ ও ২০০১ সালে তিনবার নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার, ২০০০, ২০০১ ও ২০০২ সালে তিনবার নাট্যধর্মী টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি তার সহশিল্পী এডি ফ্যালকোর নিকট ১৯৯৯ ও ২০০১ সালে এমি পুরস্কার ও ২০০০ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারে পরাজিত হন।[১৮] এরপর তিনি ২০০৭ সালে নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং এইবারও তার দ্য সোপরানোস-এর সহশিল্পী এইডা টারটুরোর নিকট হেরে যান।[১৯]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ব্রাকো ১৯৭৯ সালে ফরাসি দানিয়েল গেরারকে বিয়ে করেন। ১৯৮২ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাদের কন্যা অভিনেত্রী মার্গো গেরার।[২০]

অভিনেতা হার্ভি কাইটেলের সাথে ব্রাকোর ১২ বছর সম্পর্ক ছিল। তাদের কন্যা স্টেলা কাইটেল ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। ব্রাকো ও কাইটেল স্টেলাকে নিয়ে দীর্ঘ মামলায় লিপ্ত ছিলেন, যার ফলে ব্রাকো হতাশাগ্রস্থ হয়ে পড়েন এবং ২ মিলিয়ন মার্কিন ডলার আইনী ফি পান।[২১][২২]

১৯৯৪ সালে অভিনেতা এডওয়ার্ড জেমস অলমসের সাথে ব্রাকোর দ্বিতীয় বিবাহ হয়। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।[২০]

ব্রাকো শোটোকান কারাতে অনুশীলন করেন।[২২] ২০১৫ সালে তিনি টু দ্য ফুলেস্ট: দ্য ক্লিন আপ ইওর অ্যাক্ট প্ল্যান টু লুজ ওয়েট, রিজুভেনেট, অ্যান্ড বি দ্য বেস্ট ইউ ক্যান বি শীর্ষক একটি বই লিখেন।[২৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bracco On the Couch, পৃ. ৩৮।
  2. লেই, ড্যানি (২০ ফেব্রুয়ারি ২০১৭)। "Lorraine Bracco on Goodfellas, therapy, and almost turning down The Sopranos"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮
  3. "Lorraine Bracco"বায়োগ্রাফি (মার্কিন ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৬ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮
  4. ব্রাকো ২০০৬, পৃ. ৩৮।
  5. "UPI Almanac for Wednesday, Oct. 2, 2019"ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল। ২ অক্টোবর ২০১৯। ২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫… actor Lorraine Bracco in 1954 (age 65)
  6. কার, জে (১৫ অক্টোবর ১৯৮৭)। "Lorraine Bracco Savors Her Big Break As A Hollywood Strong Woman"শিকাগো ট্রিবিউন
  7. 1 2 উইচেল, আলেক্স (২৭ সেপ্টেম্বর ১৯৯০)। "A Mafia Wife Makes Lorraine Bracco a Princess"দ্য নিউ ইয়র্ক টাইমস
  8. "Eileen Bracco Obituary"দ্য রেকর্ড। নিউ জার্সি। ২৮ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  9. "Obituaries: Bracco, Salvatore Sr."দ্য জার্নাল নিউজ। নিউ জার্সি। ১৯ মার্চ ২০১৩। ১৯ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  10. ভের্টস, ডায়ান (৩ এপ্রিল ১৯৯৯)। "Just Like Family: HBO's Surprise Hit 'The Sopranos'"নিউজডে। নিউ ইয়র্ক সিটি / লং আইল্যান্ড। ২৭ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  11. বার্নস্টাইন, জেমস; মান, লরা (২৫ জানুয়ারি ২০০৭)। "Rich Cribs"নিউজডে। নিউ ইয়র্ক সিটি / লং আইল্যান্ড। ২৭ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  12. ফক্স, ডেভিড জে. (১৪ ফেব্রুয়ারি ১৯৯১)। "Oscar Dances With 'Wolves' : Costner Film Leads Pack With 12 Nominations"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৫
  13. ফক্স, ডেভিড জে. (২৮ ডিসেম্বর ১৯৯০)। "'Godfather' Wins 7 Golden Globe Nominations : Awards: Foreign press recognizes 'Dances With Wolves' and 'L.A. Law' but ignores 'Civil War' and 'Simpsons.'"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৫
  14. ক্যারো, মার্ক (৮ মার্চ ১৯৯১)। "'GOODFELLAS' REAPS BEST FILM AWARD FROM CHICAGO CRITICS"শিকাগো ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৫
  15. ম্যাথিউস, জ্যাক (১৭ ডিসেম্বর ১৯৯০)। "'GoodFellas' Tops L.A. Critics Poll : Best Picture, Director Awards Go to Gangster Tale, Costner a Runner-Up; Irons, Huston Also Honored"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৫
  16. ক্যাশনার, স্যাম। "The Family Hour: An Oral History of The Sopranos | Vanity Fair | April 2012"ভ্যানিটি ফেয়ার (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৫
  17. ব্রাকো ২০০৬, পৃ. ২৮।
  18. "FEMALE ACTOR IN A DRAMA SERIES"ব্যাকস্টেজ। ১২ ফেব্রুয়ারি ২০০২। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৫
  19. স্টাইনবার্গ, জাক (২০ জুলাই ২০০৭)। "'Sopranos' Tops Drama Contenders for the Emmys"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৫
  20. 1 2 জেরাল্ডিন, ফ্যাব্রিক্যান্ট (১ জানুয়ারি ২০০৬)। "Bankruptcy? Tougher Than Counseling a Soprano"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৫
  21. লম্বার্ডি, জন (১২ জানুয়ারি ১৯৯৮)। "Scenes From a Bad Movie Marriage"নিউ ইয়র্ক ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৫
  22. 1 2 ব্রাকো ২০০৬, পৃ. ১২৯।
  23. "Lorraine Bracco Explains How To Stop Your 60s From Being 'The Beginning Of The End'"হাফপোস্ট। ৭ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]