বিষয়বস্তুতে চলুন

রোমানি জাতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোমানি জনগোষ্ঠী
রোমানি পতাকা, যা ১৯৩৩ সালে তৈরি এবং ১৯৭১ সালের বিশ্ব রোমানি কংগ্রেস-এ গৃহীত হয়।
মোট জনসংখ্যা
আনুমানিক ২০ লক্ষ – ১ কোটি ২০ লক্ষ[][][][]
মার্কিন যুক্তরাষ্ট্র১০ লক্ষ (আনুমানিক, রোমানি বংশোদ্ভূত)[][][]
ব্রাজিল৮,০০,০০০ (০.৪%)[]
স্পেন৭,৫০,০০০–১৫,০০,০০০ (১.৫–৩.৭%)[][][১০][১১][১২][১৩]
রোমানিয়া৫,৬৯,৫০০–১৮,৫০,০০০ (৩.৪–৮.৩২%)[১৪][১৫]
তুরস্ক৫,০০,০০০–২৭,৫০,০০০ (০.৫৭–৩.২%)[][১৬][১৭][১৮][১৯]
ভাষা
রোমানি (প্যারা-রোমানি) · স্থানীয় দেশের সরকারি ভাষা
ধর্ম
প্রধানত খ্রিস্টধর্ম[২০]
(ক্যাথলিক · অর্থোডক্স · প্রোটেস্ট্যান্ট)
সংখ্যালঘু:
অধার্মিক · ইসলাম[২০] · শাক্ত হিন্দুধর্ম[২০] · বৌদ্ধধর্ম[২১][২২] · ইহুদি ধর্ম (বিবাহের মাধ্যমে ধর্মান্তরিত)[২৩] · রোমানি পুরাণ
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
ঘোরবাতি · ডোম · লোম · ডোম জাতি · আশকালি ও বলকান মিশরীয় · অন্যান্য ইন্দো-আর্য জনগোষ্ঠী

রোমানি জাতি[] (/ˈrməni/ (শুনুন) বা /ˈrɒməni/), যারা রোমা (একবচন: রম) নামেও পরিচিত, একটি ইন্দো-আর্য জনগোষ্ঠী[২৪][২৫][২৬] ঐতিহ্যগতভাবে তারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে যাযাবর জীবনযাপন করত। ভাষাগত ও জিনগত প্রমাণ থেকে জানা যায় যে, রোমানি জনগণের উৎস দক্ষিণ এশিয়ার পাঞ্জাব, রাজস্থানসিন্ধু অঞ্চলে।[২৭][২৮][২৯][৩০]

তাদের পশ্চিমমুখী অভিবাসন বিভিন্ন তরঙ্গে ঘটেছিল। ধারণা করা হয়, প্রথম তরঙ্গটি পঞ্চম থেকে একাদশ শতাব্দীর মধ্যে হয়েছিল।[৩১][৩২][৩৩][৩৪][৩৫] মনে করা হয়, তারা সপ্তম থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে প্রথম ইউরোপে পৌঁছায়।[৩১][৩৬][৩৭] যদিও তারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে, তবে তাদের সবচেয়ে ঘনীভূত জনসংখ্যা বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, সার্বিয়া এবং স্লোভাকিয়ায় রয়েছে।[৩৮][৩৯][৪০]

ইংরেজি ভাষায় রোমানি জনগণকে দীর্ঘকাল ধরে জিপসি (Gypsy বা Gipsy) নামে ডাকা হয় এবং এটিই এই গোষ্ঠীর জন্য সবচেয়ে প্রচলিত ইংরেজি শব্দ।[৪১] কিছু রোমানি এই শব্দটি ব্যবহার করে এবং গ্রহণ করে, আবার অন্যরা এটিকে অপমানজনক বা একটি জাতিগত গালি বলে মনে করে।[৪১][৪২][৪৩]

রোমানি ভাষা একটি ইন্দো-আর্য ভাষা, যার উপর বলকান অঞ্চলের ভাষাগুলোর শক্তিশালী প্রভাব রয়েছে।[৪৪] এটি বিভিন্ন উপভাষায় বিভক্ত, যেগুলোতে সম্মিলিতভাবে প্রায় ২০ লক্ষেরও বেশি মানুষ কথা বলে।[৪৫] যেহেতু ভাষাটি ঐতিহ্যগতভাবে মৌখিক ছিল, তাই অধিকাংশ রোমানি তাদের বসবাসের দেশের প্রধান ভাষায় কথা বলে, অথবা এমন মিশ্র ভাষায় কথা বলে যা প্রভাবশালী ভাষার সাথে রোমানি উপভাষার সংমিশ্রণ। এই মিশ্র ভাষাগুলোকে কখনও কখনও প্যারা-রোমানি বলা হয়।[৪৬]

নামকরণ

[সম্পাদনা]

রোমানি-ভাষার স্থানীয় নাম

[সম্পাদনা]

রম থেকে ইংরেজি রোমানি শব্দ উদ্ভূত, যার অর্থ 'পুরুষ, স্বামী' (বহুবচন রোমা)। এই শব্দের ব্যুৎপত্তি অস্পষ্ট। অক্সফোর্ড ইংরেজি অভিধান অনুযায়ী, এটি সম্ভবত সংস্কৃত শব্দ ডোম বা (ḍomba) থেকে এসেছে, যার অর্থ 'একজন ভ্রাম্যমাণ সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করা নিম্নবর্ণের ব্যক্তি'। এই শব্দটি একটি দ্রাবিড়ীয় শব্দ যেমন ডোমবা ('নৃত্যশিল্পী, জাদুকর, ভাঁড়দের বর্ণ') থেকে উদ্ভূত। এই শব্দের বিকাশে মধ্যযুগীয় গ্রিক Ῥωμ (উদাহরণস্বরূপ, Ῥώμη 'রোম এবং কনস্টান্টিনোপলের একটি নাম') দ্বারাও প্রভাবিত হয়েছিল।[৪৭]

ইংরেজিতে, Roma শব্দটি প্রায়ই একবচন হিসেবে ব্যবহৃত হয় এবং একটি নতুন বহুবচন Romas তৈরি করা হয়।[৪৭]

Romani হলো স্ত্রীলিঙ্গ বিশেষণ, আর Romano হলো পুংলিঙ্গ বিশেষণ। কিছু রোমানি Rom বা Roma শব্দটিকে জাতিগত নাম হিসেবে ব্যবহার করে, আবার অন্যরা (যেমন সিন্টি বা রোমানিচাল) এই শব্দটি সমগ্র জাতিগোষ্ঠীর জন্য আত্ম-পরিচিতি হিসেবে ব্যবহার করে না।[৪৮]

কখনও কখনও rom এবং romani দুটি r দিয়ে লেখা হয়, অর্থাৎ rrom এবং rromani। এক্ষেত্রে rr ধ্বনিটি /ʀ/ (যা ř বা rh হিসেবেও লেখা হয়) বোঝাতে ব্যবহৃত হয়, যা কিছু রোমানি উপভাষায় একটি r দিয়ে লেখা ধ্বনি থেকে ভিন্ন। rr বানানটি নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানে (যেমন প্যারিসের INALCO Institute) প্রচলিত, অথবা কিছু দেশে, যেমন রোমানিিয়ায়, রোমানিীয়দের (একবচন: român, বহুবচন: români) স্থানীয় নামের সঙ্গে বিভ্রান্তি এড়াতে ব্যবহৃত হয়।[৪৯]

নরওয়েতে, Romani শব্দটি কেবলমাত্র একটি প্রাচীন উত্তর রোমানি উপভাষাভাষী জনগোষ্ঠীর (যারা ১৬শ শতকে এসেছিল) জন্য ব্যবহৃত হয়, যেখানে Rom/Romanes শব্দটি ১৯শ শতক থেকে আসা ভ্লাক্স রোমানিভাষী গোষ্ঠীগুলিকে বোঝাতে ব্যবহৃত হয়।[৫০]

অন্যান্য পরিচিতি

[সম্পাদনা]

ইংরেজিতে, বহিরাগতদের দেওয়া নাম জিপসি (Gypsy বা Gipsy) এই গোষ্ঠীর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ।[৪১] এটি মধ্যযুগীয় ইংরেজি gypcian থেকে উদ্ভূত, যা Egipcien এর সংক্ষিপ্ত রূপ। স্প্যানিশ শব্দ Gitano এবং ফরাসি শব্দ Gitan-এর ব্যুৎপত্তিও একই রকম। এগুলি গ্রিক শব্দ Aigyptioi (Αιγύπτιοι) থেকে লাতিনের মাধ্যমে এসেছে, যার অর্থ 'মিশরীয়'। এই নামের কারণ হলো মধ্যযুগে একটি প্রচলিত বিশ্বাস ছিল যে, রোমানি বা তাদের সম্পর্কিত কোনো গোষ্ঠী (যেমন ভারতীয় ডোম জনগোষ্ঠী) মিশরীয় যাযাবর ছিল।[৫১][৫২]

এই বহিরাগত নামগুলো কখনও কখনও বড় হাতের অক্ষরে লেখা হয়, যাতে স্পষ্টভাবে বোঝা যায় যে এটি একটি জাতিগোষ্ঠীকে বোঝাচ্ছে।[৫৩] যদিও কিছু রোমানি এই শব্দটি ব্যবহার করে, তবে এর নেতিবাচক এবং গতানুগতিক ধারণার কারণে অনেকেই এটিকে অপমানজনক বলে মনে করেন।[৫৪][৫৫][৫৬][৫৭][৫৮] ইউরোপীয় কাউন্সিল মনে করে যে, "জিপসি" বা সমতুল্য শব্দগুলি, এবং "Gens du Voyage" (ভ্রমণকারী মানুষ) এর মতো প্রশাসনিক শব্দগুলি ইউরোপীয় সুপারিশগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।[৫৯]

রোমানিদের আরেকটি পরিচিতি হলো সিঙ্গানে (Cingane, বিকল্পভাবে Çingene, Tsinganoi, Zigar, Zigeuner, Tschingaren), যা সম্ভবত ফার্সি শব্দ چنگانه (chingane) থেকে উদ্ভূত, এবং এটি তুর্কি শব্দ çıgañ থেকে এসেছে, যার অর্থ 'দরিদ্র ব্যক্তি'।[৬০]

দক্ষিণ এশীয় উৎস

[সম্পাদনা]

জিনগত গবেষণায় জানা যায় যে, রোমানি জনগণের উৎস দক্ষিণ এশিয়ায়, সম্ভবত বর্তমানের পাঞ্জাব, রাজস্থান এবং সিন্ধু অঞ্চলে।[২৭][২৮][২৯][৩০] যেহেতু রোমানি গোষ্ঠীগুলো তাদের ইতিহাসের কোনো লিখিত বিবরণ রাখেনি বা তাদের ইতিহাস সম্পর্কে কোনো মৌখিক বিবরণ নেই, তাই রোমানিদের প্রাথমিক অভিবাসন সম্পর্কে বেশিরভাগ অনুমান ভাষাতাত্ত্বিক তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।[৬১]

ভাষাতাত্ত্বিক প্রমাণ

[সম্পাদনা]

ভাষাতাত্ত্বিক প্রমাণ দেখিয়েছে যে, রোমানি ভাষার মূল ভারতে: এই ভাষার ব্যাকরণগত বৈশিষ্ট্যগুলি ভারতীয় ভাষাগুলির মতো এবং তাদের সাথে একটি বড় অংশ মৌলিক শব্দভাণ্ডার ভাগ করে।[৬২]

রোমানি এবং ডোমরি ভাষার মধ্যে কিছু মিল রয়েছে: দ্বিতীয় স্তরের অনুসর্গের (বা কারক-চিহ্নিতকারী ক্লিটিক) নামপদের সাথে সংযুক্তি, অতীতকালের জন্য ক্রিয়াপদের সঙ্গতি মার্কার, বহুবচনে লিঙ্গ চিহ্নের নিরপেক্ষীকরণ, এবং অপাদান কারককে কর্মকারক হিসেবে ব্যবহার।[৬৩] এটি এই দুটি ভাষার সম্পর্ক নিয়ে অনেক আলোচনার জন্ম দিয়েছে। ডোমরিকে একসময় রোমানির "ভগিনী ভাষা" বলে মনে করা হতো। ভারতীয় উপমহাদেশ থেকে চলে আসার পর ভাষা দুটি বিভক্ত হয়েছিল—কিন্তু পরবর্তী গবেষণায় দেখা যায় যে তাদের মধ্যে পার্থক্য এতটাই তাৎপর্যপূর্ণ যে তাদের মধ্য অঞ্চলের (হিন্দুস্তানি) ভাষা গোষ্ঠীর দুটি পৃথক শাখা হিসেবে বিবেচনা করা উচিত। তাই, ডোম এবং রোমানিরা সম্ভবত ভারত থেকে দুটি ভিন্ন অভিবাসন তরঙ্গের বংশধর, যা কয়েক শতাব্দীর ব্যবধানে ঘটেছিল।[৬৪][৬৫]

জিনগত প্রমাণ

[সম্পাদনা]

জিনগত গবেষণা রোমানি জনগণের দক্ষিণ এশিয়া থেকে আগমনের তত্ত্বকে জোরালোভাবে সমর্থন করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, তাদের পূর্বপুরুষরা প্রায় ১৫০০ বছর আগে উত্তর-পশ্চিম ভারত থেকে অভিবাসন শুরু করেছিল।

২০১২ সালের একটি জিনগত গবেষণায় দেখা গেছে যে, রোমানিরা উত্তর-পশ্চিম ভারত থেকে একটি একক গোষ্ঠী হিসেবে যাত্রা শুরু করেছিল।[৬৬][৬৭][৬৮] এই গবেষণা অনুযায়ী, উত্তর ভারতের বর্তমান তফসিলি জাতি ও উপজাতি জনগোষ্ঠীর পূর্বপুরুষ, যারা ঐতিহ্যগতভাবে ডোম নামে পরিচিত, তারাই আধুনিক ইউরোপীয় রোমানিদের পূর্বপুরুষ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।[৬৯]

গবেষণা অনুসারে, তারা প্রায় ৯০০ বছর আগে বলকান অঞ্চলে পৌঁছায় এবং সেখান থেকে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। এই দীর্ঘ যাত্রাপথে তারা জিনগতভাবে বিচ্ছিন্ন ছিল এবং স্থানীয় অ-রোমানি জাতির সাথে তাদের মিশ্রণ (gene flow) বিভিন্ন সময়ে ও স্থানে ভিন্ন ভিন্ন হারে ঘটেছে।[৬৬][৬৭]

রোমানিদের এমন একটি জনগোষ্ঠী হিসেবে দেখা হয়, যাদের উৎপত্তি বিভিন্ন জাতি থেকে হলেও তারা মিলিতভাবে একটি আলাদা, স্বতন্ত্র গোষ্ঠী হিসেবে গড়ে উঠেছে।[৭০] ইউরোপজুড়ে বিভিন্ন রোমানিি গোষ্ঠীর মধ্যে কিছু সাধারণ বংশগত বা মেন্ডেলীয় রোগের উপস্থিতি একটি অভিন্ন উৎস এবং প্রতিষ্ঠাতা প্রভাব (founder effect) নির্দেশ করে। এর অর্থ হলো, অল্প সংখ্যক প্রতিষ্ঠাতা সদস্য থেকে আজকের বিশাল জনগোষ্ঠীর বিস্তার ঘটেছে।[৭০]২০০১ সালের এক গবেষণায় গ্রেশাম ও তাঁর সহকর্মীরা উল্লেখ করেন যে, রোমানি জাতির উৎপত্তি অল্প কয়েকজন পরস্পর-সম্পর্কযুক্ত প্রতিষ্ঠাতার মাধ্যমে হয়েছে। এই প্রক্রিয়াটি এমন একটি ছোট অভিবাসী দলের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যারা একটি নির্দিষ্ট বর্ণ বা উপজাতি গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে নতুনভাবে একটি স্বতন্ত্র গোষ্ঠী গঠন করেছিল।[৭১]

প্রধান হ্যাপ্লোগ্রুপ

[সম্পাদনা]

জিনগত গবেষণায় পুরুষদের ক্ষেত্রে Y-ক্রোমোজোম এবং নারীদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ (mtDNA) বিশ্লেষণ করা হয়।

  • Y-ডিএনএ হ্যাপ্লোগ্রুপ H: রোমানি পুরুষদের মধ্যে হ্যাপ্লোগ্রুপ H (বিশেষ করে H1a) সবচেয়ে প্রভাবশালী, যা প্রায় ৭০% পর্যন্ত পাওয়া যায়। এই হ্যাপ্লোগ্রুপটি ইউরোপে অত্যন্ত বিরল কিন্তু ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে দক্ষিণ ভারতে, এর উপস্থিতি ব্যাপক। এটি রোমানিদের ভারতীয় উৎসের একটি শক্তিশালী প্রমাণ।[৭২]
  • অন্যান্য হ্যাপ্লোগ্রুপ: রোমানিদের মধ্যে হ্যাপ্লোগ্রুপ E এবং J-এর মতো বংশধারাও পাওয়া যায়, যা মধ্যপ্রাচ্য এবং বলকান অঞ্চলে তাদের অভিবাসন ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে মিশ্রণের ইঙ্গিত দেয়।
  • মাইটোকন্ড্রিয়াল ডিএনএ (mtDNA): মাতৃ বংশধারা বিশ্লেষণেও ভারতীয় উৎস প্রমাণিত হয়েছে। উত্তর ম্যাসিডোনিয়ার রোমানিিদের মধ্যে mtDNA হ্যাপ্লোগ্রুপ M5a1 এবং H7a1a সবচেয়ে বেশি পাওয়া যায়, যা তাদের দক্ষিণ এশীয় বংশগতির পরিচায়ক।[৭৩]

সম্পূর্ণ জিনোম বিশ্লেষণ

[সম্পাদনা]
রোমানিিদের মধ্যে সবচেয়ে সাধারণ পৈতৃক হ্যাপ্লোগ্রুপ হলো দক্ষিণ এশীয় Y-ক্রোমোজোম H, যা দ্রাবিড়ীয় জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়।[৭২]

২০১৯ সালের একটি সম্পূর্ণ জিনোম গবেষণায় দেখা গেছে যে, আধুনিক রোমানিিদের মধ্যে একটি সাধারণ দক্ষিণ এশীয় বংশধারার পাশাপাশি মধ্যপ্রাচ্য, ককেশাস, বলকান এবং বৃহত্তর ইউরোপীয় জনগোষ্ঠীর সাথে জটিল মিশ্রণ ঘটেছে। এই গবেষণায় তাদের আদি উৎসকে উত্তর-পশ্চিম ভারত (বিশেষত পাঞ্জাবিগুজরাটি জনগোষ্ঠী) এবং দক্ষিণ-পূর্ব ভারতের দ্রাবিড়ীয় জনগোষ্ঠীর (বিশেষত ইরুলা জনগোষ্ঠী) সঙ্গে সম্পর্কিত করা হয়েছে।

এই গবেষণা আরও ইঙ্গিত করে যে, প্রোটো-রোমানিিদের উৎস সম্ভবত ভারতের তথাকথিত নিম্নবর্ণ বা দলিত সম্প্রদায়ের মধ্যে ছিল। কারণ উচ্চবর্ণের ভারতীয়দের মধ্যে যে পশ্চিম ইউরেশীয় মিশ্রণের জিনগত বৈশিষ্ট্য দেখা যায়, তা রোমানিিদের আদি জিনোমে অনুপস্থিত।[৭৪]

নিপীড়ন

[সম্পাদনা]

রোমানিদের দাসত্ব

[সম্পাদনা]
একটি দানপত্র যার মাধ্যমে মোল্দাভিয়ার তৃতীয় স্টিফেন রাদাউৎস বিশপ্রিককে রোমানি ক্রীতদাসদের বেশ কিছু সালাশ (বসতি) দান করছেন।

রোমানিদের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘস্থায়ী নিপীড়নগুলোর মধ্যে তাদের দাসত্ব অন্যতম ছিল। মধ্যযুগীয় ইউরোপে দাসপ্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল, যার মধ্যে বর্তমান রোমানিয়ার ভূখণ্ডও অন্তর্ভুক্ত ছিল, যা ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীর মোল্দাভিয়া এবং ওয়ালাচিয়ার প্রিন্সিপালিটি প্রতিষ্ঠার আগে থেকেই বিদ্যমান ছিল।[৭৫] আইন অনুযায়ী, এই রাজ্যগুলিতে বসবাসকারী সমস্ত রোমানিদের, এবং সেখানে অভিবাসী হওয়া অন্যদেরও দাস হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল।[৭৬] ১৮৪০ এবং ১৮৫০-এর দশকে ধীরে ধীরে এই দাসপ্রথা বিলোপ আন্দোলনে দাসপ্রথা বিলুপ্ত হয়।[৭৫]

ড্যানুবিয়ান প্রিন্সিপালিটিতে রোমানিয়ায় দাসপ্রথার সঠিক উৎস জানা যায়নি। রোমানিরা ওয়ালাচিয়া এবং মোল্দাভিয়ায় স্বাধীন মানুষ হিসেবে এসেছিল নাকি তাদের দাস হিসেবে আনা হয়েছিল, তা নিয়ে বিতর্ক রয়েছে। ঐতিহাসিক নিকোলাই ইর্গা মনে করেন, ১২৪১ সালের মোঙ্গল আক্রমণের সময়েই রোমানিদের আগমন ঘটে এবং তাদের দাসত্বের প্রথাটি সেই যুগেরই একটি অংশ। তার তত্ত্ব অনুসারে, রোমানীয়রা মোঙ্গলদের কাছ থেকে রোমানিদের লাভ করে এবং তাদের শ্রমশক্তি ব্যবহারের জন্য দাস প্রথাটি চালু রাখে।

এর বিপরীতে, অন্যান্য ঐতিহাসিকদের বিশ্বাস, তাতারদের সাথে যুদ্ধের সময় রোমানিরা বন্দী হয়ে দাসে পরিণত হয়েছিল। তাদের মতে, যুদ্ধবন্দীদের দাস বানানোর এই প্রথাটি মোঙ্গলদের কাছ থেকেই গৃহীত হতে পারে।[৭৫]

ঐতিহাসিক নিপীড়ন

[সম্পাদনা]

পঞ্চদশ শতকে রোমানিদের বেশ কিছু দল পশ্চিম ইউরোপে পৌঁছায়। তারা উসমানীয় সাম্রাজ্য কর্তৃক বলকান অঞ্চল বিজয়ের কারণে শরণার্থী হিসেবে পালিয়ে এসেছিল।[৭৭] কিন্তু দক্ষিণ-পূর্ব ইউরোপের সংঘাত থেকে পালিয়ে আসা সত্ত্বেও, তাদের ভিন্ন চেহারার জন্য পশ্চিমা জনগণ প্রায়ই তাদের উসমানীয় আক্রমণকারীদের সহযোগী বলে সন্দেহ করত। (উদাহরণস্বরূপ, ১৪৯৬-৯৮ সালে ল্যান্ডাউ এবং ফ্রেইবার্গের ইম্পেরিয়াল ডায়েট রোমানিদের তুর্কি গুপ্তচর হিসেবে ঘোষণা করে)। এই ধরনের সন্দেহ ও বৈষম্যের কারণেই পশ্চিম ইউরোপে এই সংখ্যালঘু গোষ্ঠীর ওপর সহিংস নিপীড়ন শুরু হয়, যা আধুনিক যুগ পর্যন্ত জাতিগত নির্মূলের পর্যায়ে পৌঁছায়। সমাজে যখনই কোনো উত্তেজনা বা সংকট দেখা দিত, রোমানিরাই সহজ লক্ষ্যে পরিণত হতো। উদাহরণস্বরূপ, মহামারীর মতো দুর্যোগের জন্যও তাদেরকে দোষারোপ করা হতো।[৭৮]

১৭৪৯ সালের ৩০ জুলাই স্পেনে রোমানিদের বিরুদ্ধে দ্য গ্রেট রাউন্ডআপ নামে পরিচিত এক কুখ্যাত অভিযান পরিচালিত হয়। স্প্যানীয় রাজপরিবারের নির্দেশে দেশব্যাপী এই অভিযানে সমস্ত সক্ষম রোমানি পুরুষদের ধরে নিয়ে জোরপূর্বক শ্রম শিবিরে পাঠানো হয়। এর মূল উদ্দেশ্য ছিল তাদের জাতিগত পরিচয় মুছে ফেলা এবং পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া। অবশেষে, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় এবং বন্দীদের মুক্তি দেওয়া হয়। তবে উল্লেখ্য, স্পেনের গ্রামীণ অঞ্চলে যে সমস্ত রোমানিরা স্থায়ীভাবে বসবাস করত, তারা বেশ সম্মানিত ও সুরক্ষিত ছিল।[৭৯][৮০]

পোরাজমোস (রোমানি হলোকস্ট)

[সম্পাদনা]

দ্বিতীয় বিশ্বযুদ্ধহলোকস্টের সময়েই রোমানিদের ওপর নেমে আসে ইতিহাসের ভয়াবহতম নিপীড়ন, যা পোরাজমোস বা রোমানি হলোকস্ট নামে পরিচিত। এই গণহত্যার মূল পরিকল্পনাকারী নাৎসি জার্মানি ছিল। ১৯৩৫ সালে নুরেমবার্গ আইন জারি করে জার্মানিতে বসবাসকারী রোমানিদের নাগরিকত্ব হরণ করা হয়। এরপর থেকেই তাদের ওপর সহিংসতা এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে কারাবাসের ঘটনা ঘটতে থাকে। যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির সাথে এই নিপীড়নমূলক নীতি জার্মান-অধিকৃত অন্যান্য অঞ্চলেও প্রসারিত হয়। নাৎসিদের সহযোগী হিসেবে অক্ষশক্তির বিভিন্ন দেশ, যেমন স্বাধীন ক্রোয়েশিয়া রাষ্ট্র, রোমানিয়া এবং হাঙ্গেরিও এই নীতি গ্রহণ করে। অবশেষে, ১৯৪২ সাল থেকে রোমানিদের নির্মূল শিবির।নির্মূল শিবিরে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হতে থাকে।[৮১]

যুদ্ধের আগে রোমানিদের কোনো সঠিক আদমশুমারির তথ্য না থাকায়, পোরাজমোসে ঠিক কতজন নিহত হয়েছিলেন, তা নির্ণয় করা কঠিন। ধারণা করা হয়, নিহতের সংখ্যা ৯০,০০০ থেকে শুরু করে ৪০ লক্ষ পর্যন্ত হতে পারে। তবে বেশিরভাগ বিশেষজ্ঞের মতে এই সংখ্যা ২ লক্ষ থেকে ৫ লক্ষের মধ্যে। তবে, অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের রোমানি স্টাডিজ প্রোগ্রামের পরিচালক ইয়ান হ্যানককের মতে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, প্রায় ৫ লক্ষ থেকে ১৫ লক্ষের মধ্যে।[৮২]

সমসাময়িক সমস্যা

[সম্পাদনা]
ইউরোপে রোমানিদের বন্টন (২০০৭ সালে ইউরোপীয় কাউন্সিলেরঅনুমান অনুযায়ী মোট ৯৮ লক্ষ)[৮৩]
সোফিয়া, বুলগেরিয়ায় রোমানি-বিরোধী বিক্ষোভ, ২০১১

ইউরোপজুড়ে রোমানিদের দারিদ্র্য, অপরাধ প্রবণতা এবং অসামাজিক আচরণের মতো নেতিবাচক ধারণার সঙ্গে জড়িয়ে ফেলা হয়, যা স্থানীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর দৃষ্টিতে অনুপযুক্ত।[৮৪] এই কারণেই তাদের বিরুদ্ধে বৈষম্য আজও সমাজে বিদ্যমান,[৮৫][৮৬] যদিও এই সমস্যা মোকাবেলায় চেষ্টা চলছে।[৮৭]

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, বিংশ শতাব্দীর শেষভাগেও রোমানিয়া, সার্বিয়া,[৮৮] স্লোভাকিয়া,[৮৯] হাঙ্গেরি,[৯০] স্লোভেনিয়া[৯১]কসোভোতে[৯২] রোমানি-বিরোধী বৈষম্য চলমান ছিল। এই প্রেক্ষাপটে, ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি সমাধানের প্রয়োজনীয়তা স্বীকার করেছে এবং সদস্য রাষ্ট্রগুলোকে জাতীয় পর্যায়ে রোমানিদের সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও অধিকার সুরক্ষার জন্য উৎসাহিত করছে।[৯৩]

আরও দেখুন

[সম্পাদনা]
  1. ২০০০ সালের জনগণনা অনুযায়ী ৫,৪০০।
  2. বানান Romany বা Rromani হিসাবেও লেখা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Lewis, M. Paul, সম্পাদক (২০০৯)। "Ethnologue: Languages of the World" (online)Ethnologue (Free All) (16th সংস্করণ)। Dallas, Texas: SIL। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০Ian Hancock's 1987 estimate for 'all Gypsies in the world' was 6 to 11 million.
  2. "EU demands action to tackle Roma poverty"BBC News। ৫ এপ্রিল ২০১১।
  3. "The Roma"। Nationalia। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৫
  4. "Rom"Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০... estimates of the total world Roma population range from two million to five million.
  5. Smith, J. (2008). The marginalization of shadow minorities (Roma) and its impact on opportunities (Doctoral dissertation, Purdue University).
  6. Webley, Kayla (১৩ অক্টোবর ২০১০)। "Hounded in Europe, Roma in the U.S. Keep a Low Profile"। Time। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫Today, estimates put the number of Roma in the U.S. at about one million.
  7. "Falta de políticas públicas para ciganos é desafio para o governo" [Lack of public policy for Romani is a challenge for the administration] (পর্তুগিজ ভাষায়)। R7। ২০১১। ১১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১২The Special Secretariat for the Promotion of Racial Equality estimates the number of "ciganos" (Romanis) in Brazil at 800,000 (2011). The 2010 IBGE Brazilian National Census encountered Romani camps in 291 of Brazil's 5,565 municipalities.
  8. "Roma integration in Spain"European Commission (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২
  9. 1 2 "Roma and Travellers Team. Tools and Texts of Reference. Estimates on Roma population in European countries (excel spreadsheet)"rm.coe.int Council of Europe Roma and Travellers Division
  10. "Estimated by the Society for Threatened Peoples"Society for Threatened Peoples। ১৭ মে ২০০৭। ১৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  11. "The Situation of Roma in Spain" (পিডিএফ)। Open Society Institute। ২০০২। ১ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০The Spanish government estimates the number of Gitanos to be a maximum of 650,000.
  12. "Diagnóstico social de la comunidad gitana en España: Un análisis contrastado de la Encuesta del CIS a Hogares de Población Gitana 2007" (পিডিএফ)mscbs.gob.es। ২০০৭। ৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯Tabla 1. La comunidad gitana de España en el contexto de la población romaní de la Unión Europea. Población Romaní: 750.000 [...] Por 100 habitantes: 1.87% [...] se podrían llegar a barajar cifras [...] de 1.100.000 personas
  13. "Spain"romacivilmonitoring.eu (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৪
  14. "Primele rezultate ale Recensământului 2022: Populația României a scăzut la 19.053.815 locuitori" [The first results of the 2022 Census: Romania's population decreased to 19,053,815 inhabitants]HotNews (রোমানীয় ভাষায়)। ৩০ ডিসেম্বর ২০২২। ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৫
  15. "Romania"commission.europa.eu
  16. Schleifer, Yigal (২২ জুলাই ২০০৫)। "Roma rights organizations work to ease prejudice in Turkey"। ১০ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৪
  17. "Türkiye'deki Kürtlerin sayısı!" [The number of Kurds in Turkey!] (তুর্কি ভাষায়)। ৬ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৬
  18. "Türkiye'deki Çingene nüfusu tam bilinmiyor. 2, hatta 5 milyon gibi rakamlar dolaşıyor Çingenelerin arasında"Hurriyet (তুর্কি ভাষায়)। TR। ৮ মে ২০০৫। ৭ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৬
  19. Tunay, T. (2022). The Perception of Roma in Turkish Society: A Sentiment Analysis of Tweets. Central European University.
  20. 1 2 3 Gall, Timothy L, সম্পাদক (১৯৯৮), Worldmark Encyclopedia of Culture & Daily Life, খণ্ড ৪. Europe, Cleveland, OH: Eastword, পৃ. ৩১৬, ৩১৮, 'Religion: An underlay of Hinduism with an overlay of either Christianity or Islam (host country religion)'; Roma religious beliefs are rooted in Hinduism. Roma believe in a universal balance, called kuntari. ... Despite a 1,000-year separation from India, Roma still practice 'shaktism', the worship of a god through his female consort...
  21. Vishvapani (২৯ নভেম্বর ২০১১)। "Hungary's Gypsy Buddhists & Religious Discrimination"wiseattention.org। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১
  22. Bhalesain, Pravin (২০১১)। "Gypsies embracing Buddhism:A step forward for Building a Harmonious Society in Europe" (পিডিএফ)Undv.org/Vesak2011/Panel2। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১
  23. Hancock, Ian (১০ নভেম্বর ২০২৩)। Danger! Educated Gypsy: Selected Essays। Univ of Hertfordshire Press। পৃ. ১১২। আইএসবিএন ৯৭৮-১-৯০২৮০৬-৯৯-০
  24. Ena, Giacomo Francesco; Aizpurua-Iraola, Julen; Font-Porterias, Neus; Calafell, Francesc; Comas, David (৮ নভেম্বর ২০২২)। "Population Genetics of the European Roma—A Review"Genes১৩ (11): ২০৬৮। ডিওআই:10.3390/genes13112068আইএসএসএন 2073-4425পিএমসি 9690732পিএমআইডি 36360305Based on genome-wide SNP arrays and whole-genome sequences, it has been determined that the Romani people carry approximately 20–35% South Asian ancestry [4,7], and North-West India constitutes the major source of this component [4,7,54] [...] In general, Romani people carry approximately 65–80% West Eurasian (European, Middle Eastern and Caucasian) ancestry, estimated to have been acquired by extensive gene flow.
  25. Hernández-Arrieta, Stefany (৭ আগস্ট ২০২৩)। "The definition of being Romani"Barcelona Biomedical Research Park (PRBB) – El·lipse। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৪This population [...] migrated from northern India to Europe over 1,500 years ago [...] The Romani community are genetically diverse, and Romani groups established in different locations are highly varied.
  26. Beňo, Matúš (৫ নভেম্বর ২০২২)। "Romani disappearing from Roma communities"The Slovak Spectator। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৪What is the current state of the language? It is used less and less today in Romani communities. The young generation in some localities, such as Humenné, Michalovce, or Trebišov in eastern Slovakia, no longer speak the language at all.
  27. 1 2 Melegh, Bela I.; Banfai, Zsolt; Hadzsiev, Kinga; Miseta, Attila; Melegh, Bela (৩১ আগস্ট ২০১৭)। "Refining the South Asian Origin of the Romani people"BMC Genetics (ইংরেজি ভাষায়)। ১৮ (1)। ডিওআই:10.1186/s12863-017-0547-xআইএসএসএন 1471-2156পিএমসি 5580230পিএমআইডি 28859608Our results show that Northwest India could play an important role in the South Asian ancestry of Roma, however, the origin of Romani people might include the area of Pakistan as well.
  28. 1 2 Ena, Giacomo Francesco; Aizpurua-Iraola, Julen; Font-Porterias, Neus; Calafell, Francesc; Comas, David (৮ নভেম্বর ২০২২)। "Population Genetics of the European Roma—A Review"Genes১৩ (11): ২০৬৮। ডিওআই:10.3390/genes13112068আইএসএসএন 2073-4425পিএমসি 9690732পিএমআইডি 36360305Based on genome-wide SNP arrays and whole-genome sequences, it has been determined that the Romani people carry approximately 20–35% South Asian ancestry [4,7], and North-West India constitutes the major source of this component [4,7,54] [...] In general, Romani people carry approximately 65–80% West Eurasian (European, Middle Eastern and Caucasian) ancestry, estimated to have been acquired by extensive gene flow.
  29. 1 2 Hernández-Arrieta, Stefany (৭ আগস্ট ২০২৩)। "The definition of being Romani"Barcelona Biomedical Research Park (PRBB) – El·lipse। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৪This population [...] migrated from northern India to Europe over 1,500 years ago [...] The Romani community are genetically diverse, and Romani groups established in different locations are highly varied.
  30. 1 2 Beňo, Matúš (৫ নভেম্বর ২০২২)। "Romani disappearing from Roma communities"The Slovak Spectator। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৪What is the current state of the language? It is used less and less today in Romani communities. The young generation in some localities, such as Humenné, Michalovce, or Trebišov in eastern Slovakia, no longer speak the language at all.
  31. 1 2 Popov, Shakir M. (২০২৩)। Marushiakova, Elena; Popov, Vesselin; Kovacheva, Lilyana (সম্পাদকগণ)। "History of the Gypsies in Bulgaria and Europe: Roma"University of St. Andrews। পৃ. ৮–১২।
  32. Matras, Yaron (২০০৫)। "Romani" (পিডিএফ)। Brown, Keith (সম্পাদক)। Encyclopedia of Language and Linguistics (2 সংস্করণ)। Oxford: Elsevier। পৃ. ২। আইএসবিএন ৯৭৮-০-০৮-০৫৪৭৮৪-৮। ২২ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৩
  33. Mendizabal, Isabel; Valente, Cristina; Gusmão, Alfredo; Alves, Cíntia; Gomes, Verónica; Goios, Ana; Parson, Walther; Calafell, Francesc; Alvarez, Luis; Amorim, António; Gusmão, Leonor; Comas, David; Prata, Maria João (১০ জানুয়ারি ২০১১)। "Reconstructing the Indian Origin and Dispersal of the European Roma: A Maternal Genetic Perspective"PLOS ONE (1): e১৫৯৮৮। বিবকোড:2011PLoSO...615988Mডিওআই:10.1371/journal.pone.0015988আইএসএসএন 1932-6203পিএমসি 3018485পিএমআইডি 21264345
  34. Pappas, Stephanie (৬ ডিসেম্বর ২০১২)। "Origin of the Romani people pinned down - it's India"NBC News। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৪
  35. Cole, Jeffrey (২০১১)। "Roma"Ethnic Groups of Europe: An Encyclopedia। United Kingdom: ABC-CLIO। পৃ. ২৯৭। আইএসবিএন ৯৭৮-১-৫৯৮৮৪-৩০৩-৩
  36. "Introduction to Roma Culture" (পিডিএফ)USAID। ২০০৭। পৃ. ৬। ২৭ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  37. Kenrick, Donald (৫ জুলাই ২০০৭)। Historical Dictionary of the Gypsies (Romanies) (2nd সংস্করণ)। Scarecrow। পৃ. xxxvii। আইএসবিএন ৯৭৮-০-৮১০৮-৬৪৪০-৫
  38. Selander, Morgan; Walter, Emily (২০২০)। "Lack of Educational Opportunities for the Roma People in Eastern Europe"Ballard Brief (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  39. "EU and the Roma"Migration Watch UK। ৩১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  40. "The demographic characteristics of Roma/Gypsies in selected countries of Central and Eastern Europe"Council of Europe। ১৯৯৯।
  41. 1 2 3 "Now sometimes considered derogatory or offensive, the term Gypsy has been steadily replaced in official contexts by Romani or (in plural) Roma. Nevertheless, Gypsy remains the most widely used term for this group among English-speakers." “Gypsy, N. & Adj.” Oxford English Dictionary, Oxford UP, December 2024, https://doi.org/10.1093/OED/1201363216.
  42. "We asked many members of the Gypsy, Roma and Traveller communities how they preferred to describe themselves. While some find the term “Gypsy” to be offensive, many stakeholders and witnesses were proud to associate themselves with this term and so we have decided that it is right and proper to use it, where appropriate, throughout the report." Women and Equalities Committee, UK Parliament. 2019. "Tackling inequalities faced by Gypsy, Roma and Traveller communities, 2017-2019." Web, accessed 15 March 2025.
  43. "Terminology"European Roma Rights Center। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২৪
  44. Matras 2002, পৃ. 240।
  45. Matras 2002, পৃ. 239।
  46. "Romani" (পিডিএফ)Encyclopedia of Language and Linguistics। Oxford: Elsevier। পৃ. ১। ১১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০০৯In some regions of Europe, especially the western margins (Britain, the Iberian peninsula), Romani-speaking communities have given up their language in favor of the majority language, but have retained Romani-derived vocabulary as an in-group code. Such codes, for instance Angloromani (Britain), Caló (Spain), or Rommani (Scandinavia) are usually referred to as Para-Romani varieties.
  47. 1 2 “Rom, N. (2) & Adj.” Oxford English Dictionary, Oxford UP, September 2024, https://doi.org/10.1093/OED/1117377491.
  48. Hancock 2002, পৃ. xix।
  49. Hancock 2002, পৃ. xxi।
  50. "Romani og romanes"Språkrådet (নরওয়েজিয়ান বোকমাল ভাষায়)।
  51. Soulis, G. (১৯৬১), The Gypsies in the Byzantine Empire and the Balkans in the Late Middle Ages, Dumbarton Oaks Papers, Trustees for Harvard University, পৃ. ১৫, ১৪১–১৬৫
  52. White, Karin (১৯৯৯)। "Metal-workers, agriculturists, acrobats, military-people and fortune-tellers: Roma (Gypsies) in and around the Byzantine empire"Golden Horn (2)। ২০ মার্চ ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০০৭
  53. Hancock, Ian (১৯৯৫)। A Handbook of Vlax Romani। Slavica Publishers। পৃ. ১৭।
  54. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Garner নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  55. "In Romania in 2009, following an IMAS study, at the demand of the National Agency for the Roma (NAR), sixty-six percent of respondents identified themselves as "gypsies," thirty percent as "Roma," and the remaining four percent did not know or refused to answer. The situation is similar with other countries. The natural question, starting from these results, is whether, in the unifying process (one name, one people, one history), the Roma leaders and organizations take into account the desire of the community as it is expressed in censuses or surveys." Iov, Claudia Anamaria. 2020. Rethinking (In)Security in the European Union: The Migration-Identity-Security Nexus, p. 119. Cambridge Scholars Publishing.
  56. Pocket guide to English usage। Springfield, MA: Merriam-Webster। ১৯৯৮। পৃ. ১৭৮আইএসবিএন ৯৭৮-০-৮৭৭৭৯-৫১৪-৮
  57. Wedeck, H. E.; Baskin, Wade (১৯৭৩)। Dictionary of gypsy life and lore। New York: Philosophical Library। আইএসবিএন ৯৭৮-০-৮০৬৫-২৯৮৫-১
  58. Report in Roma Educational Needs in Ireland (পিডিএফ), Pavee point, ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত
  59. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; words নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  60. "Etymology of the Turkish word Çingene"Nişanyan Sözlük
  61. Hübschmannová, Milena (২০০২)। "Origin of Roma"RomBase। Karl-Franzens-Universität Graz। ৭ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৩
  62. Šebková, Hana; Žlnayová, Edita (১৯৯৮), Nástin mluvnice slovenské romštiny (pro pedagogické účely) (পিডিএফ), Ústí nad Labem: Pedagogická fakulta Univerzity J. E. Purkyně v Ústí nad Labem, পৃ. ৪, আইএসবিএন ৯৭৮-৮০-৭০৪৪-২০৫-০, ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত
  63. Matras 2002, পৃ. 48।
  64. "What is Domari?"। University of Manchester. Romani Linguistics and Romani Language Projects। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০০৮
  65. "On romani origins and identity"। Radoc। ১৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০০৮
  66. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; IsabelMendizabal2 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  67. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Comas2 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  68. "5 Intriguing Facts About the Roma"Live Science। ২৩ অক্টোবর ২০১৩।
  69. N Rai; G Chaubey; R Tamang; A K Pathak; V K Singh; এবং অন্যান্য (২০১২)। "The Phylogeography of Y-Chromosome Haplogroup H1a1a-M82 Reveals the Likely Indian Origin of the European Romani Populations"PLOS ONE (11): e৪৮৪৭৭। বিবকোড:2012PLoSO...748477Rডিওআই:10.1371/journal.pone.0048477পিএমসি 3509117পিএমআইডি 23209554
  70. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Kalaydjieva et al 20012 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  71. Gresham, D; Morar, B; Underhill, PA; Passarino, G; Lin, AA; Wise, C; Angelicheva, D; Calafell, F; Oefner, PJ; Shen, Peidong; Tournev, Ivailo; De Pablo, Rosario; Kuĉinskas, Vaidutis; Perez-Lezaun, Anna; Marushiakova, Elena; Popov, Vesselin; Kalaydjieva, Luba (২০০১)। "Origins and Divergence of the Roma (Gypsies)"American Journal of Human Genetics৬৯ (6): ১৩১৪–৩১। ডিওআই:10.1086/324681পিএমসি 1235543পিএমআইডি 11704928
  72. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Pericic20052 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  73. Jankova-Ajanovska, R; Zimmermann, B; Huber, G; Röck, AW; Bodner, M; Jakovski, Z; Janeska, B; Duma, A; Parson, W (১৬ জুন ২০১৬)। "Mitochondrial DNA control region analysis of three ethnic groups in the Republic of Macedonia"Forensic Science International. Genetics১৩: ১–২। ডিওআই:10.1016/j.fsigen.2014.06.013পিএমসি 4234079পিএমআইডি 25051224
  74. Font-Porterias, Neus; Arauna, Lara R.; Poveda, Alaitz; Bianco, Erica; Rebato, Esther; Prata, Maria Joao; Calafell, Francesc; Comas, David (২৩ সেপ্টেম্বর ২০১৯)। "European Roma groups show complex West Eurasian admixture footprints and a common South Asian genetic origin"PLOS Genetics১৫ (9): e১০০৮৪১৭। ডিওআই:10.1371/journal.pgen.1008417আইএসএসএন 1553-7390পিএমসি 6779411পিএমআইডি 31545809
  75. 1 2 3 Achim 2004, পৃ. 27।
  76. Grigore, Delia; Petcuț, Petre; Sandu, Mariana (২০০৫)। Istoria și tradițiile minorității rromani (রোমানীয় ভাষায়)। Bucharest: Sigma। পৃ. ৩৬।
  77. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Western Europe নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  78. "Timeline of Romani History"। Patrin Web Journal। ১১ নভেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০০৭
  79. "Cap. 2: 2.1 Apuntes sobre la situación de la comunidad gitana en la sociedad Española – Anexo III. 'Gitanos malos, gitanos buenos'" [Chap. 2: 2.1 Notes on the situation of the gypsy community in Spanish society – Affix III. 'Bad gypsies, good gypsies'] (স্পেনীয় ভাষায়)। The Barañí Project – Roma Women। ২৯ ফেব্রুয়ারি ২০০০। ১২ জুলাই ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬
  80. Taylor, Becky (২০১৪)। Another Darkness Another Dawn। London UK: Reaktion Books Ltd.। পৃ. ১০৫আইএসবিএন ৯৭৮-১-৭৮০২৩-২৫৭-৭
  81. "Genocide of European Roma (Gypsies), 1939–1945"Holocaust Encyclopedia
  82. Stone, D, সম্পাদক (২০০৪), "Romanies and the Holocaust: A Reevaluation and an Overview", The Historiography of the Holocaust (article), Basingstoke and New York: Palgrave, ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০০৯
  83. "Council of Europe website"। ২১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০০৯ European Roma and Travellers Forum (ERTF). 2007. Archived from the original ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ অক্টোবর ২০১৩ তারিখে on 6 July 2007.
  84. Bilefsky, Dan (১৯ অক্টোবর ২০১৩)। "Are the Roma primitive or just poor?"The New York Times (review)।
  85. "Demolita la 'bidonville' di Ponte Mammolo" [The 'slum' of Mammolo Bridge demolished]il Giornale (ইতালীয় ভাষায়)। IT। ৫ ডিসেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭
  86. Di Caro, Paola (৪ নভেম্বর ২০০৭)। "Fini: impossibile integrarsi con chi ruba" [Fini: it's impossible to integrate those who steal]Corriere della Sera (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭
  87. "European effort spotlights plight of the Roma"USA Today। ১ ফেব্রুয়ারি ২০০৫। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৩
  88. "Europe must break cycle of discrimination facing Roma" (সংবাদ বিজ্ঞপ্তি)। Amnesty International। ৭ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৬
  89. "Europe Roma"। Amnesty International। ফেব্রুয়ারি ২০০২। ১২ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০০৯
  90. Colin Woodard (১৩ ফেব্রুয়ারি ২০০৮)। "Hungary's anti-Roma militia grows"Christian Science Monitor। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০
  91. "Roma"। SI: Human Rights Press Point। ১০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০০৯
  92. Polansky, Paul (জুন ২০০৫)। "Results of an Enquiry into the Situation of Roma und Ashkali in Kosovo (Dec.2004 to May 2005) – Roma and Ashkali in Kosovo: Persecuted, driven out, poisoned"। GFBV। ৬ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০০৯
  93. "National Roma Integration Strategies: a first step in the implementation of the EU Framework" (পিডিএফ)। European Commission। ২১ মে ২০১২। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৪