রেডিট
![]() | |
![]() | |
| ব্যবসার প্রকার | প্রাইভেট |
|---|---|
সাইটের প্রকার | সামাজিক খবর এবং সামাজিক নেটওয়ার্ক সংহতি |
| উপলব্ধ | বহুভাষিক, সাধারণভাবে ইংরেজ |
| প্রতিষ্ঠা | ২৩ জুন ২০০৫,[১] মেডফোর্ড, ইউ এস |
| সদরদপ্তর | সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
| পরিবেষ্টিত এলাকা | বিশ্বব্যাপী |
| প্রতিষ্ঠাতা(গণ) | স্টিভ হফম্যান – এলেক্সিস ওহানিয়ান |
| প্রধান ব্যক্তি | স্টিভ হফম্যান (সহপ্রতিষ্ঠাতা ও সিইও) |
| শিল্প | ইন্টারনেট মিডিয়া |
| কর্মচারী | ৪০০ (সেপ্টেম্বর ২০১৮)[২] |
| স্লোগান | "The front page of the internet" |
| ওয়েবসাইট | www |
| অ্যালেক্সা অবস্থান | |
| বিজ্ঞাপন | Banner ads, promoted links |
| নিবন্ধন | ঐচ্ছিক (সাবমিট, মন্তব্য, বা ভোট দিতে প্রয়োজন হয়) |
| বর্তমান অবস্থা | সক্রিয় |
| প্রোগ্রামিং ভাষা | পাইথন |

রেডিট (ছোট হাতের অক্ষরে স্টাইলাইজ করা) একটি আমেরিকান সামাজিক সংবাদ সমষ্টি, বিষয়বস্তুর গুণগত মান নির্ণয় এবং আলোচনার ওয়েবসাইট। নিবন্ধিত ব্যবহারকারীরা (সাধারণত "রেডিটর" হিসাবে উল্লেখ করা হয়) ওয়েবসাইটে বিষয়বস্তু জমা দেয় যেমন সংযোগ, লিখিত পোস্ট, ছবি এবং ভিডিও, যার উপরে অন্য সদস্যরা ভোট প্রদান করে। পোস্টগুলি বিষয় অনুসারে ব্যবহারকারী দ্বারা তৈরি করা বোর্ডগুলিতে আয়োজিত থাকে যাদেরকে "সম্প্রদায়" বা "সাবরেডিটস" বলা হয়। যেসব পোস্টে অধিক আপভোট পড়ে তারা সাবরেডিটের শীর্ষে প্রদর্শিত হয় এবং যদি তারা পর্যাপ্ত আপভোট পায় তাহলে শেষ পর্যন্ত সাইটের প্রথম পৃষ্ঠায় চলে আসে। রেডিট প্রশাসকরা সম্প্রদায়গুলিকে নিয়ন্ত্রণ করে। রক্ষণাবেক্ষণের কাজ সম্প্রদায়-নির্দিষ্ট মডারেটরদের দ্বারাও পরিচালিত হয়, যারা রেডিট কর্মচারী নন।
২০১৯ সালের জুলাইয়ের হিসাব অনুযায়ী রেডিটের মাসিক ভিজিটর যুক্তরাষ্ট্রে প্রদর্শনের দিক দিয়ে পাঁচ নম্বরে এবং বিশ্বে তেরো নম্বর অবস্থানে ছিল।[৪]
কাজের ধরন
[সম্পাদনা]রেডিট মূলত হাজারো উপ-সম্প্রদায় বা সাবরেডিট নিয়ে গঠিত। প্রতিটি সাবরেডিট নির্দিষ্ট একটি বিষয়বস্তুর উপর ভিত্তি করে তৈরি, যেমন প্রযুক্তি, রাজনীতি, বিজ্ঞান, সিনেমা, কৌতুক, ব্যক্তিগত অভিজ্ঞতা, ইত্যাদি। ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো সাবরেডিটে যোগ দিয়ে নতুন পোস্ট তৈরি করতে বা বিদ্যমান পোস্টে মন্তব্য করতে পারেন। প্রতিটি পোস্টে অন্য ব্যবহারকারীরা আপভোট বা ডাউনভোট করতে পারেন। এতে পোস্টের জনপ্রিয়তা নির্ধারিত হয় এবং সাধারণত বেশি ভোটপ্রাপ্ত পোস্টগুলো সামনে প্রদর্শিত হয়।
রেডিটের উল্লেখযোগ্য বৈশিষ্ট হল, এতে এএমএ (AMA) বা এ্যাস্ক মি এনিথিং (Ask Me Anything) পদ্ধতিটি বহুল চর্চিত। এই ফরম্যাটে জননন্দিত ব্যক্তি বা বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেন। আরেকটি ব্যাবস্থা হল, রেডিট গোল্ড, যেখানে অর্থের বিনিময়ে বিজ্ঞাপনমুক্ত রেডিট ব্যাবহারের অভিজ্ঞতা ও আরও কিছু বিশেষ সুবিধা পাওয়া যায়। তাছাড়া প্রতিটি সাবরেডিটে স্বেচ্ছাসেবী মডারেটররা নিয়ম মানা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। মূলত স্বেচ্ছাসেবীদের নিরপেক্ষ সম্পাদনা ও প্রশাসনের কারণে রেডিট একটি বিশ্বস্ত প্লাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে।
ইতিহাস
[সম্পাদনা]রেডিটের ধারণা আসে যখন স্টিভ হাফম্যান ও অ্যালেক্সিস ওহানিয়ান, উভয়ই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায়, একটি অনলাইন সংবাদ পরিবেশন ও শেয়ারিং প্ল্যাটফর্মের পরিকল্পনা করেন। তাঁরা দুজনে ওয়েবসাইটটি ২০০৫ সালে চালু করেন এবং অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করে। ২০০৬ সালে কন্ডে নাস্ট পাবলিকেশন্স (Condé Nast Publications) রেডিট অধিগ্রহণ করে, পরবর্তীতে ২০১১ সালে এটি স্বতন্ত্র কোম্পানি হিসেবে পুনর্গঠিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Reddit on June23-05"। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৪।
- ↑ ""After a huge user revolt, nobody wanted to work at Reddit. Three years later, the CEO explains how the 'front page of the internet' rebuilt the team""। Business Insider। ২৪ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯।
- ↑ ""reddit.com Competitive Analysis, Marketing Mix and Traffic - Alexa""। www.alexa.com। ১৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।
- ↑ "Reddit.com Site Info"। Alexa Internet। ১৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- বিনোদনমূলক ওয়েবসাইট
- ২০০৫-এ প্রতিষ্ঠিত ইন্টারনেট সম্পত্তি
- ভার্চুয়াল সম্প্রদায়
- পাইথন সফটওয়্যার
- মুক্ত বিষয়বস্তু ব্যবস্থাপনা সিস্টেম
- মুক্ত পাইথন সফটওয়্যার প্রোগ্রাম
- মুক্ত উইকি সফটওয়্যার
- প্রশ্ন-ও-উত্তরের ওয়েবসাইট
- রেডিট
- মার্কিন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট
- অ্যান্ড্রয়েড (অপারেটিং সিস্টেম) সফটওয়্যার
- সান ফ্রান্সিস্কো ভিত্তিক কোম্পানি
- মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি
- উইকিসমূহ
- টর ওনিওন পরিষেবা
- প্রাক্তন উন্মুক্ত উৎস বা মুক্ত সফটওয়্যার

