বিষয়বস্তুতে চলুন

রাসেল মাহমুদ লিটন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাসেল মাহমুদ
২০১৯ সালে চট্টগ্রাম আবাহনীর হয়ে লিটন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ রাসেল মাহমুদ লিটন
জন্ম (1994-11-30) ৩০ নভেম্বর ১৯৯৪ (বয়স ৩১)
জন্ম স্থান বাংলাদেশ
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
শেখ জামাল
জার্সি নম্বর ১
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৪ মুক্তিযোদ্ধা সংসদ
২০১৫ শেখ রাসেল
২০১৬–২০১৮ ঢাকা মোহামেডান ৮ (০)
২০১৯ চট্টগ্রাম আবাহনী ২ (০)
২০২০–২০২১ রহমতগঞ্জ ২৭ (০)
২০২২ শেখ রাসেল ১ (০)
২০২২– শেখ জামাল ০ (০)
জাতীয় দল‡
২০১৪ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ৯ (০)
২০১৪–২০১৫ বাংলাদেশ ৬ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮:৩৪, ২০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৫২, ১৬ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মোহাম্মদ রাসেল মাহমুদ লিটন (জন্ম: ৩০ নভেম্বর ১৯৯৪; রাসেল মাহমুদ নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ জামালের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০১৩–১৪ মৌসুমে, বাংলাদেশী ক্লাব মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন। ২০১৫–১৬ মৌসুমে তিনি শেখ রাসেলে যোগদান করেছেন। শেখ রাসেলে মাত্র ১ মৌসুম অতিবাহিত করার পর ঢাকা মোহামেডানের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে, তিনি চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ এবং শেখ রাসেলের হয়ে খেলেছেন। ২০২২–২৩ মৌসুমে, তিনি শেখ রাসেল হতে বাংলাদেশী ক্লাব শেখ জামালে যোগদান করেছেন।

২০১৪ সালে, লিটন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি একই বছরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মোহাম্মদ রাসেল মাহমুদ লিটন ১৯৯৪ সালের ৩০শে নভেম্বর তারিখে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

লিটন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।[১][২] বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৪ সালের ২৪শে অক্টোবর তারিখে, মাত্র ১৯ বছর ১০ মাস ২৫ দিন বয়সে, লিটন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন। ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল। বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে লিটন সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৬ এপ্রিল ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
বাংলাদেশ২০১৪২০
২০১৫৪০
সর্বমোট৬০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৫।
  2. ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]