বিষয়বস্তুতে চলুন

রংপুর চিনি কল লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রংপুর চিনি কল লিমিটেড
Rangpur Sugar Mills Ltd.
স্থানীয় নাম
রংপুর সুগার মিলস্‌ লিমিটেড
ধরনসরকারি
শিল্পচিনি শিল্প
সার শিল্প
প্রতিষ্ঠাকাল১৯৫৪; ৭২ বছর আগে (1954)
প্রতিষ্ঠাতাআবু হোসেন সরকার
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
পণ্যসমূহচিনি, জৈব সার, চিটাগুড়, মন্ড
মালিকবাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন
ওয়েবসাইটrsm.bsfic.gov.bd

রংপুর চিনি কল লিমিটেড বাংলাদেশের গাইবান্ধা জেলায় অবস্থিত একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান।[১][২] এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি কল।

অবস্থান

[সম্পাদনা]

বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[১][৩]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৫৪ সালে এই শিল্প প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৫৭ সালে সমাপ্ত হয় এবং ১৯৫৭-৫৮ সাল থেকে এটিতে চিনি উৎপাদন শুরু হয়।[৪] স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।[৫] চিনিকলটির মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের ১ হাজার ৮৪২ জমির মধ্যে ৪৫০ একর জমি রংপুর ইপিজেড নির্মাণের জন্য সরকারিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।[৬]

অবকাঠামো

[সম্পাদনা]

এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা এবং অফিস ও আবাসন ভাবনের সমন্বয়ে গঠিত।

উৎপাদন ক্ষমতা

[সম্পাদনা]

এই মিলের দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ১,৫০০ মেট্রিক টন এবং বার্ষিক উৎপাদনের ক্ষমতা ১৫,০০০ মেট্রিক টন।[৭]

উৎপাদিত পণ্য

[সম্পাদনা]

এছাড়াও চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড অন্যতম উপজাত-দ্রব্য।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 মহিমাগঞ্জের রংপুর সুগার মিল এলাকায় আখ চাষ কম।
  2. ↑ "রংপুর সুগার মিল এলাকায় আখের বাম্পার ফলন"। ৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫।
  3. ↑ চিনি নিয়ে বিপাকে রংপুর চিনিকল।
  4. ↑ রংপুর চিনি কল লিমিটেড - তথ্য বাতায়ন।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. ↑ বিএসএফআইসি-এর গঠন ইতিহাস।
  6. ↑ "গোবিন্দগঞ্জে ৪৫০ একর জমিতে বাস্তবায়ন হচ্ছে ইপিজেড"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩।
  7. ↑ "রংপুর চিনিকল লিমিটেড-এর চিনি উৎপাদন"। ১৭ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]