আর্মি মেডিকেল কলেজ রংপুর
প্রাক্তন নাম | রংপুর আর্মি মেডিকেল কলেজ |
|---|---|
| নীতিবাক্য | জ্ঞানই শক্তি, সেবাই ধর্ম |
| ধরন | সামরিক মেডিকেল কলেজ |
| স্থাপিত | ২০১৪ |
| ঠিকানা | , , |
| শিক্ষাঙ্গন | শহুরে |
| অধিভুক্তি | বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
![]() | |
আর্মি মেডিকেল কলেজ রংপুর (আরএএমসি) বাংলাদেশের রংপুর জেলার একটি মেডিকেল কলেজ। এটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ। বাংলাদেশ সেনাবাহিনী ২০১৪ সালে এটি প্রতিষ্ঠা করে। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত হয় ও এটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর অধিভুক্ত কলেজ। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল সৈন্যদলের মেজর জেনারেল কলেজের আদেশদানকারী। প্রতিবৎসর ৫০ জন করে ক্যাডেট ভর্তি করানো হয়।[১]
একাডেমিক বিভাগ
[সম্পাদনা]বিভাগসমূহ
[সম্পাদনা]- এনাটমি
- ফিজিওলজি
- জৈবরসায়ন
- ফরেনসিক মেডিসিন
- কমিউনিটি মেডিসিন
- অণুজীববিজ্ঞান
- ফার্মাকোলজি
- প্যাথলজি
ইতিহাস
[সম্পাদনা]স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৮ সেপ্টেম্বর ২০১৪ সালে মেডিকেল কলেজের নীতিগত অনুমোদন দেয়। কলেজটি আর্মি মেডিকেল কলেজ হিসেবে পরিচিত। অনুমোদন পাওয়ার পরদিন জাতীয় দৈনিকে ও দ্বিতীয় দিনে ওয়েবসাইটে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। ১০ জানুয়ারি ২০১৫ সালে প্রধানমন্ত্রী এমবিবিএস ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কার্যক্রম উদ্বোধন করেন। কলেজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বাংলাদেশ মেডিকেল ও ডেণ্টাল কাউন্সিল স্বীকৃত। এই চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রতিবৎসর ১০০ জন করে ছাত্র ভর্তি করানো হয়[২][৩][৪]
হোস্টেল সুবিধা
[সম্পাদনা]ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা হোস্টেল সুবিধা আছে। হোস্টেল গুলোও রংপুর ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থিত। পরিচালনার জন্য ক্যাপ্টেন ও মেজর অফিসার নিয়োজিত আছেন। রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। ক্যাডেটদের সম্পূর্ণ আর্মি পরিবেশে রাখা হয়। ক্যাডেটরা রংপুর ক্যান্টনমেন্টের অফিসার্স সুইমিং পুল এবং অফিসার্স জিমনেশিয়াম ব্যবহার করতে পারে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মেডিকেলের সমূহ -সরকারি মেডিকেল কলেজ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৭ আগস্ট ২০১৯। ২৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯।
- ↑ "PM asks ministry to maintain medical college standard"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- ↑ "প্রস্তুতি ছাড়াই ৬ মেডিকেলের যাত্রা শুরু আজ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯।
- ↑ "পাঁচ মেডিকেল কলেজ চালুর অনুমতি পেল সেনাবাহিনী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে -আর্মি মেডিকেল কলেজ, রংপুর
