মোহাম্মদ শরীফ উদ্দিন
অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন | |
|---|---|
| গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৬ মে ২০২৪ | |
| চ্যান্সেলর | রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর |
| ডেপুটি | খাজা ইফতেখার উদ্দিন |
| পূর্বসূরী | গোলাম সামদানী ফকির |
| ব্যক্তিগত বিবরণ | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
মোহাম্মদ শরীফ উদ্দিন একজন বাংলাদেশী শিক্ষাবিদ ও গ্ৰিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য।[১] ২০২৪ সালের ২৮ মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন শরীফ উদ্দিনকে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসাবে নিয়োগ দেন।[২] ১৬ মে তিনি উপাচার্য হিসেবে যোগদান করেন।[৩] ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার প্রকাশিত তালিকায় তিনি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন।[৪]
শিক্ষা ও গবেষণা
[সম্পাদনা]মোহাম্মদ শরীফ উদ্দিন ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি জাপানের শিগা বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তি শিক্ষায় স্নাতকোত্তর এবং কিয়োটো ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ২০০২ সালে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং (পিএইচডি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি সিঙ্গাপুর, জাপান, জার্মানি ও চীনের বিভিন্ন গবেষণাগারে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার ভিশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং এবং এগ্রো-বায়োমেডিক্যাল ইমেজিং। তাঁর গবেষণাপত্র Elsevier, Springer, IEEE ও ACM-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনা প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। Google Scholar-এর তথ্য অনুযায়ী, তাঁর গবেষণাকর্মের সাইটেশন সংখ্যা ৭,৫০০-এর বেশি। তাঁর নামে দুটি পেটেন্টও রয়েছে। [৫] [৬]
কর্মজীবন
[সম্পাদনা]শরীফ উদ্দিন ১৯৯১ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন। চাকুরিকালীন সময়ে তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ এবং আইসিটি সেলের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ২৮ মার্চ অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দিন গ্ৰিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসাবে নিয়োগ পান ও ১৬ মে তিনি উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
২০২৬ সালের আগস্টে তিনি বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন, উচ্চশিক্ষা ও মানবকল্যাণে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের (BAS) সম্মানিত ফেলো নির্বাচিত হয়েছেন। [৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গ্রিন ইউনিভার্সিটির নতুন উপাচার্য জাবি অধ্যাপক শরীফ উদ্দিন"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৪।
- ↑ "গ্রিন ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৪।
- ↑ "গ্রিন ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. মোহাম্মদ শরীফ উদ্দিন"। কালের কণ্ঠ। ১৮ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৪।
- ↑ "বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ শরীফ উদ্দিন"। The Daily Campus। ৯ অক্টোবর ২০২৬। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৬।
- ↑ The Daily Campus
- ↑ DHAKAPOST
- ↑ The Daily Campus
- ↑ DHAKAPOST