মোমেন উদ্দিন আহমেদ
মোমেন উদ্দিন আহমেদ | |
|---|---|
| বাংলাদেশের শিক্ষামন্ত্রী | |
| কাজের মেয়াদ ৯ জুলাই ১৯৮৬ – ৩০ নভেম্বর ১৯৮৬ | |
| পূর্বসূরী | এম এ মতিন |
| উত্তরসূরী | এম এ মতিন |
| বিদ্যুৎ প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
| খুলনা-৭ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
| খুলনা-৬ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
| পূর্বসূরী | খান-এ-সবুর |
| উত্তরসূরী | জহরুল হক সরদার |
| পানি সম্পদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ২০ আগস্ট ১৯৭৫ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | খুলনা জেলা |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ |
মোমেন উদ্দিন আহমেদ বাংলাদেশের খুলনা জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]মোমেন উদ্দিন আহমেদ খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]মোমেন উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি স্কুল থেকে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন খুলনা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
মোশতাক আহমেদের মন্ত্রিসভায় ২০ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত তিনি বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।[৩]
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে খুলনা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২] তিনি রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় প্রথমে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[৪][৫] তিনি ৯ জুলাই ১৯৮৬ থেকে ৩০ নভেম্বর ১৯৮৬ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।
- 1 2 "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ জিবলু রহমান। ভাসানী মুজিব জিয়া (১৯৭২-১৯৮১)। বাংলাদেশ: শ্রীহট্ট প্রকাশ। পৃ. ৪৬৩। আইএসবিএন ৯৭৮৯৮৪৯৩০২৭২৮।
- ↑ Translations on South and East Asia (ইংরেজি ভাষায়)। Joint Publications Research Service।
- ↑ Bangladesh (ইংরেজি ভাষায়)। Embassy of Bangladesh.। ১৯৭১।
- ↑ "প্রথম নারী শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপু মনি"। জাগোনিউজ২৪.কম। ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "সাবেক মন্ত্রী / উপদেষ্টাবৃন্দ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।
- সম্ভাব্য জীবিত ব্যক্তি
- খুলনা জেলার রাজনীতিবিদ
- জাতীয় পার্টি (এরশাদ) এর রাজনীতিবিদ
- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক রাজনীতিবিদ
- বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী
- প্রথম জাতীয় সংসদ সদস্য
- তৃতীয় জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত ব্যক্তি
- মোশতাক আহমেদের মন্ত্রিসভার সদস্য
- বাংলাদেশের শিক্ষামন্ত্রী
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের রাজনীতিবিদ
- বাংলাদেশের পানিসম্পদ প্রতিমন্ত্রী