মুসা বিন শমসের
মুসা বিন শমসের | |
|---|---|
| জন্ম | ১৫ অক্টোবর ১৯৪৫ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| মাতৃশিক্ষায়তন | ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি |
| পেশা | চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ড্যাটকো গ্রুপ |
| দাম্পত্য সঙ্গী | কানিজ ফাতেমা চৌধুরী |
| সন্তান | ৩ |
মুসা বিন শমসের (অথবা, “প্রিন্স মুসা”) হলেন একজন বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতি; যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক হিসেবেও মনে করা হয়ে থাকে। তিনি ১৯৭০ ও ১৯৮০-এর দশকে আন্তর্জাতিকভাবে অস্ত্র সরবরাহকারী হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।[১][২][৩][৪][৫] বর্তমানে তিনি ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে সবচেয়ে ধনী বাঙালি এবং বাংলাদেশের সবচেয়ে বিত্তবান ব্যক্তি।
জন্ম ও শিক্ষা
[সম্পাদনা]মুসা ১৯৪৫ সালের ১৫ অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) ফরিদপুরের এক মধ্যবিত্ত বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চার ভাই এবং দুই বোনের মাঝে তিনি পিতা-মাতার তৃতীয় পুত্র সন্তান। তার বাবা শমসের আলী মোল্লা স্থানীয় ব্রিটিশ সরকারের শীর্ষ কর্মকর্তা ছিলেন।[৬][৭]
ব্যবসায়িক কর্মকাণ্ড
[সম্পাদনা]মুসা তরুণ বয়সেই ব্যবসা শুরু করেন। তার প্রথম ব্যবসায়িক জীবনে ড্যাটকো নামের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। মুসা জনশক্তি রপ্তানিতে দেশের একজন দিকপাল হিসেবে পরিচিতি পান। তিনি বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণেও ব্যক্তিগত বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছিলেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মুসা কানিজ ফাতেমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ এবং তাদের দুই পুত্র ও এক কন্যা রয়েছে। তার দুই ছেলে ববি হাজ্জাজ শিক্ষক ও রাজনীতিবিদ এবং জুবি মুসা আইনজীবী। তার মেয়ে শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মুসা বাংলা, ইংরেজি এবং উর্দুতে সাবলীল।
অনুদান
[সম্পাদনা]মুসা ১৯৯৭ সালে যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির টনি ব্লেয়ার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য অনুদান দিতে চেয়ে সমালোচনার মুখে পড়েন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Dr Moosa Bin Shamsher:A great visionary pathfinder of BD"। businessnews24bd.com। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৩।
- ↑ "10 Most Notorious Arms Dealers in Modern History"। businesspundit.com। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "Moosa Bin Shamsher among10 most notorious arms dealers in modern history"। http://businessnews24bd.com। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|প্রকাশক= - ↑ "Documentary by Fuji TV Inc. of Japan on billionaire business tycoon Prince Moosa"। http://businessnews24bd.com। ২২ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|প্রকাশক= - ↑ [অকার্যকর সংযোগ]
- ↑ মুসা বিন শমসেরের ব্যাংক হিসাব তলব,নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ প্রতিদিন। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৪-০৬-২০১১ খ্রিস্টাব্দ।
- ↑ বিশ্ব বরেণ্য ধনকুবের ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জানুয়ারি ২০১৩ তারিখে
- ↑ Correspondent, Chief Crime; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। "Customs Intelligence charges Moosa bin Shamsher with money laundering"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ Correspondent, Staff; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। "Customs seize Moosa bin Shamsher's car"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)