মুশফিকুর রহমান (রাজনীতিবিদ)
শফিকুর রহমান এমপি | |
|---|---|
| ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১২ ফেব্রুয়ারি ২০২৬ | |
| পূর্বসূরী | আনিসুল হক |
| কাজের মেয়াদ ১ অক্টোবর ২০০১ – ২৭ অক্টোবর ২০০৬ | |
| পূর্বসূরী | শাহ আলম |
| উত্তরসূরী | শাহ আলম |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৮ই জানুয়ারি ১৯৪০ ছতুরা শরীফ , আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
মুশফিকুর রহমান একজন বাংলাদেশী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ। তিনি বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য তিনি। দেশ টিভির তিনি অন্যতম প্রতিষ্ঠাতা।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ছতুরা শরীফ গ্রামের পশ্চিম পাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]মুশফিকুর রহমান পাকিস্তান সিভিল সার্ভিসের (সিএসএস) প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।
প্রশাসনিক ক্যারিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে সহকারী কমিশনার, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব এবং বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদ।
তিনি দেশ টিভির অন্যতম প্রতিষ্ঠাতা।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।[২][৩][৪]
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদে তিনি অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ব্রাহ্মণবাড়িয়া-৪: আলোচনায় আ'লীগ নেতা শাহ আলম"। Jugantor। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "ছয় আসনে বিএনপির মূলও বিকল্প প্রার্থী ১৭ জন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "আ'লীগের বড় বাধা দলীয় কোন্দল পুনরুদ্ধারে তৎপর বিএনপি"। Jugantor। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯।