মীর সাখাওয়াত আলী দারু
অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারু | |
|---|---|
| খুলনা-৩ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
| পূর্বসূরী | পদ সৃষ্টি |
| উত্তরসূরী | আফতাব উদ্দিন হাওলাদার |
| বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১২ জুন ১৯৯৬ – ১ অক্টোবর ২০০১ | |
| পূর্বসূরী | মুস্তাফিজুর রহমান |
| উত্তরসূরী | এমএএইচ সেলিম |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | টেংরাখালী, কচুয়া, বাগেরহাট |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| দাম্পত্য সঙ্গী | ফরিদা আক্তার বানু লুসী |
| সম্পর্ক | মীর শওকাত আলী বাদশা (ভাই) |
| সন্তান | ১ মেয়ে |
| পিতামাতা |
|
মীর সাখাওয়াত আলী দারু বাংলাদেশি একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭০ সালে পাকিস্তান গণ পরিষদের নির্বাচিত এমএনএ, অবিবক্ত খুলনা-৩ আসনের ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২][৩][৪]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]মীর সাখাওয়াত আলী দারু বাগেরহাট জেলার কচুয়ার টেংরাখালীতে জন্মগ্রহণ করেন। তার পিতা মীর আশরাফ আলী ও মাতা আছিয়া খাতুন। তিনি ফরিদা আক্তার বানু লুসীকে বিয়ে করেন, যিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এই দম্পতীর একমাত্র মেয়ে মীর জেনিয়া সাখাওয়াত কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী।
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]মীর সাখাওয়াত আলী দারু ষাটের দশকের সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগঠক, ৯০ এর গণ অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখেন।
তিনি ১৯৭০ সালে পাকিস্তান গণ পরিষদের নির্বাচিত এমএনএ, তৎকালীন খুলনা-৩ আসনের ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য[১][৫]
তিনি বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনের জুন ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।[২][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "বাগেরহাট জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।
- 1 2 "মীর সাখাওয়াত আলী দারু"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Bangladesh, Root Soft। "সাবেক সাংসদ মীর সাখাওয়াত আলী দারু এর স্ত্রীর বাগেহাট-২ আসনে ব্যাপক গণসংযোগ"। বাংলাদেশ প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- বাগেরহাট জেলার রাজনীতিবিদ
- প্রথম জাতীয় সংসদ সদস্য
- সপ্তম জাতীয় সংসদ সদস্য
- পাকিস্তান গণপরিষদ সদস্য
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত ব্যক্তি
- জীবিত ব্যক্তি
- পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য
- বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের রাজনীতিবিদ
- খুলনা বিভাগের রাজনীতিবিদ
- বাগেরহাট জেলার ব্যক্তি