বিষয়বস্তুতে চলুন

মিজানুর রহমান সিনহা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিজানুর রহমান সিনহা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
২২ মে ২০০৩  ২৯ অক্টোবর ২০০৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
মুন্সীগঞ্জ-২ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬  ২৯ অক্টোবর ২০০৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1943-08-18) ১৮ আগস্ট ১৯৪৩ (বয়স ৮২)
লৌহজং, মুন্সীগঞ্জ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
(২২ জানুয়ারি ২০২০ পর্যন্ত)
পেশাব্যবসা, রাজনীতি

মিজানুর রহমান সিনহা একজন বাংলাদেশি শিল্পপতি, রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি মুন্সীগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিছুকাল তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২২ জানুয়ারি ২০২০ সালে বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়ের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন।[][][] তার পিতার নাম হামিদুর রহমান সিনহা ও মাতার নাম নূরজাহান সিনহা।[] হামিদুর রহমান বাংলাদেশের ঔষধ ব্যবসায়ের অন্যতম পথিকৃৎ ও শিল্পগোষ্ঠী একমি গ্রুপের প্রতিষ্ঠাতা।[] সিনহা শৈশবে কলকাতায় বেড়ে উঠেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৬৪ সালে সিনহা হাবিব ব্যাংকে চাকুরীর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।[] তার পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি পিতার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগদান করেন। ১৯৮৩ সাল থেকে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

সিনহা ছাত্রজীবনে রাজনীতির সাথে যুক্ত হন। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।[] ১৯৯০ সালের মিজানুর রহমান সিনহা বিএনপিতে যোগদান করেন।[] পরবর্তীতে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে ২২ জানুয়ারি ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেন।[]

সিনহা মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে যথাক্রমে ৫৮,৪৫৫ ও ৮৩,৬২৩ ভোট লাভ করে আওয়ামী লীগের প্রার্থী নূরুল ইসলাম খান বাদল ও সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।[][][][১০][১১] ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বীতা করে এমিলির কাছে পরাজিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় একই আসনে বিএনপির মনোনয়ন লাভ করেন।[১০][১১]

২০০১ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ২২ মে ২০০৩ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং ২০০৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

তিনি ২২ জানুয়ারি ২০২০ সালে ব্যবসায়িক ব্যস্ততা দেখিয়ে বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

মিজানুর রহমান সিনহা ব্যক্তিগত জীবনে জাহানারা সিনহা তাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তাসনিম সিনহা স্নিগ্ধা নামে এক কন্যা ও তানভীর সিনহা সুপ্রিয় নামে এক ছেলে রয়েছে।[] তার পিতামহ আনসার উদ্দিন সিনহা ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ যিনি চিত্তরঞ্জন দাশের সাথে স্বরাজ্য পার্টির রাজনীতি করতেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "বিএনপি ছাড়লেন মিজানুর রহমান সিনহা | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০
  2. "মিজানুর রহমান সিনহার হলফ নামা" (পিডিএফ)নির্বাচন কমিশন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮
  3. 1 2 3 4 5 6 "'বিএনপির নির্বাচনে অংশগ্রহণ মূলত খালেদা জিয়ার মুক্তির জন্য'"চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮
  4. "প্রখ্যাত ব্যক্তিত্ব-কলমা ইউনিয়ন"সরকারি তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮
  5. "হলফনামা-মিজানুর রহমান সিনহা"নির্বাচন কমিশন। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮
  6. 1 2 "প্রধান ব্যক্তি ও পরিচালকবৃন্দ, একমি গ্রুপ"একমি গ্রুপ। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮
  7. "সংসদ নির্বাচন: দেখে নিন প্রার্থী এবং পূর্ববর্তী ফলাফল"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮
  8. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  9. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  10. 1 2 "মিজানুর রহমান সিনহা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. 1 2 "একাদশ সংসদ নির্বাচন"সমকাল। ১৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮