মিকি ইয়ামানে
|
২০২২ সালে মিকি ইয়ামানে | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ২২ ডিসেম্বর ১৯৯৩ | ||
| জন্ম স্থান | কানাগাওয়া প্রশাসনিক অঞ্চল, জাপান | ||
| উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাওয়াসাকি ফ্রোন্তালে | ||
| জার্সি নম্বর | ১৩ | ||
| যুব পর্যায় | |||
| ২০১২–২০১৫ | তোইন বিশ্ববিদ্যালয় | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ২০১৬–২০১৯ | শোনান বেলমারে | ১০০ | (৩) |
| ২০২০– | কাওয়াসাকি ফ্রোন্তালে | ৭৮ | (৮) |
| জাতীয় দল‡ | |||
| ২০২১– | জাপান | ৭ | (১) |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮:৩৪, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:৩৪, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
মিকি ইয়ামানে (জাপানি: 山根 視来, ইংরেজি: Miki Yamane; জন্ম: ২২ ডিসেম্বর ১৯৯৩) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাওয়াসাকি ফ্রোন্তালে এবং জাপান জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
মিকি ২০২১ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মিকি ইয়ামানে ১৯৯৩ সালের ২২শে ডিসেম্বর তারিখে জাপানের কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]২০২১ সালের ২৫শে মার্চ তারিখে, ২৭ বছর, ৩ মাস ও ৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মিকি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৩] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৪] ম্যাচে তিনি ১৩ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৫] ম্যাচটি জাপান ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬][৭] জাপানের হয়ে অভিষেকের বছরে মিকি সর্বমোট ৬ ম্যাচে ১টি গোল করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২৭ মার্চ ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| জাপান | ২০২১ | ৬ | ১ |
| ২০২২ | ১ | ০ | |
| সর্বমোট | ৭ | ১ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "2022シーズン 選手・スタッフ" [২০২২ মৌসুমের খেলোয়াড় এবং কর্মকর্তা]। frontale.co (জাপানি ভাষায়)। কাওয়াসাকি, জাপান: কাওয়াসাকি ফ্রোন্তালে। ২৫ মার্চ ২০২২। ২৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
- ↑ "Kawasaki Frontale - J.LEAGUE" [কাওয়াসাকি ফ্রোন্তালে - জে. লিগ]। jleague.co (জাপানি ভাষায়)। জাপান: জে লিগ। ২৫ মার্চ ২০২২। ২৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
- ↑ "Japan vs. Korea Republic - 25 March 2021"। Soccerway। ২৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- ↑ "Japan - South Korea 3:0 (Friendlies 2021, March)"। worldfootball.net। ২৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- ↑ "Japan - South Korea, Mar 25, 2021 - International Friendlies - Match sheet"। Transfermarkt। ২৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- ↑ Strack-Zimmermann, Benjamin (২৫ মার্চ ২০২১)। "Japan vs. South Korea"। National Football Teams। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- ↑ "Japan v South Korea game report"। ESPN। ২৫ মার্চ ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জে. লিগে মিকি ইয়ামানে (জাপানি)
- সকারওয়েতে মিকি ইয়ামানে (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মিকি ইয়ামানে (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মিকি ইয়ামানে (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে মিকি ইয়ামানে (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে মিকি ইয়ামানে (ইংরেজি)
- ১৯৯৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- জে১ লিগের খেলোয়াড়
- জে২ লিগের খেলোয়াড়
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- জাপানের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- মেজর লিগ সকারের খেলোয়াড়
- পুরুষ ফুটবল পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড়
- কাওয়াসাকি ফ্রোন্তালের খেলোয়াড়
- এলএ গ্যালাক্সির ফুটবলার
- মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ফুটবলার
- ২১শ শতাব্দীর জাপানি পুরুষ ক্রীড়াবিদ