মাসুমা সুলতান বেগম
| মাসুমা সুলতান বেগম | |
|---|---|
| তৈমুরি রাজকন্যা | |
| ফেরঘানা উপত্যাকার রাণী সমরখন্দের রাণী | |
| রাজত্ব | আনু. ১৫০৭-১৫০৯ |
| মৃত্যু | আনু. ১৫০৯ কাবুল, আফগানিস্থান |
| দাম্পত্য সঙ্গী | বাবর |
| বংশধর | মাসুমা সুলতান বেগম (সম্রাট বাবরের মেয়ে) |
| রাজবংশ | তৈমুরি রাজবংশ (জন্মগত) |
| পিতা | সুলতান আহমেদ মির্জা |
| মাতা | হাবিবা সুলতান বেগম |
| ধর্ম | ইসলাম |
মাসুমা সুলতান বেগম (১৫০৯ সালে মারা যান) ছিলেন ফেরঘানা ভ্যালি এবং সমরখন্দের রাণী। তিনি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের চতুর্থ স্ত্রী ছিলেন।
মাসুমা সুলতান বেগম সম্পর্কে তার স্বামীর চাচাতো বোন। তিনি সম্রাট বাবরের চাচা সমরকন্দ ও বুখারার রাজা সুলতান আহমেদ মির্জার মেয়ে ছিলেন।
পরিবার এবং বংশধর
[সম্পাদনা]মাসুমা সুলতান বেগম ছিলেন সুলতান আহমেদ মির্জার পঞ্চম এবং কনিষ্ঠ কন্যা। তার মায়ের নাম হাবিবা সুলতান বেগম। তিনি সুলতান আহমেদ মির্জার পঞ্চম স্ত্রী। হাবিবা সুলতান বেগম হলেন সুলতান হুসেন আঘানের ভাইঝি। তার পাঁচজন বৈমাত্রেয় বোন ছিল। তিনি বাবরের মা কুতুগল নিগার খানমের বোন মিহির নিগার খানমের সৎ বোন ছিলেন। তিনি বাবরের প্রথম স্ত্রী আয়েশা সুলতান বেগমের বৈমাত্রেয় বোন ছিলেন। আয়েশা সুলতান বেগমকে পরে বড় বোন রাবিয়া সুলতান বেগমের প্রভাবের জন্য সম্রাট বাবর তালাক দিয়েছিলেন।[১]
তার পিতা ছিলেন আবু সাইদ মির্জার বড় ছেলে এবং উত্তরাধিকারী। মাসুমা সুলতানের চাচা উমর শেখ মির্জা ছিলেন ফেরঘানা ভ্যালির শাসক।
বিবাহ
[সম্পাদনা]সম্রাট বাবর সমরকন্দ ও আন্দিজানে পরাজিত হলে মাসুমার মা হাবিবা সুলতান বেগম মাসুমা সুলতানকে হেরাতে নিয়ে আসেন। একদিন বাবর খোরাসানে গেলে মাসুমা সুলতান তার মায়ের সাথে সেখানে এসেছিলেন। মাসুমা সুলতান সম্রাট বাবরের প্রেমে পড়ে যান। সম্রাট বাবর বলেছিলেন, "একবার আমি তার মধ্যে আমার প্রতি অনেক প্রবণতা বেড়ে উঠতে দেখলাম।" সম্রাট বাবর তাকে বিয়ে করলেন।[২] সম্রাট বাবর কাবুলে ১৫০৭ সালে তিনি বিয়ে করেছিলেন।[৩][৪]
মৃত্যু
[সম্পাদনা]বিয়ের এক বছর পর তিনি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছিলেন। বাচ্চার জন্মের সময় তিনি বিছানায় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং মারা গিয়েছিলেন। তার নামে তার মেয়ের নাম দেওয়া হয় মাসুমা সুলতান বেগম। [৩][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bābur (Mogulreich, Kaiser), John Leyden, William Erskine (১৮২৬)। Memoirs of Zehir-ed-Din Muhammed Baber, Emperor of Hindustan। Longman। পৃ. ২২–৩।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ Babur (Emperor of Hindustan) (২০০৬)। Babur Nama: Journal of Emperor Babur। Penguin Books India। পৃ. ১৭২। আইএসবিএন ৯৭৮-০-১৪৪-০০১৪৯-১।
- 1 2 Begum, Gulbadan (১৯০২)। The History of Humayun (Humayun-Nama)। Royal Asiatic Society। পৃ. ২৬২।
- ↑ Jl Mehta (১৯৮৬)। Advanced Study in the History of Medieval India। Sterling Publishers Pvt. Ltd। পৃ. ১৬। আইএসবিএন ৯৭৮-৮-১২০-৭১০১৫-৩।
- ↑ William Erskine (১ জানুয়ারি ১৯৯৪)। History of India Under Baber। Atlantic Publishers & Dist। পৃ. ৫২৬। আইএসবিএন ৯৭৮-৮-১৭১-৫৬০৩২-৫।