বিষয়বস্তুতে চলুন

মাসুমা সুলতান বেগম (সম্রাট বাবরের মেয়ে)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাসুমা সুলতান বেগম
জন্মআনু. ১৫০৮
কাবুল
দাম্পত্য সঙ্গীমোহাম্মাদ জামান মির্জা
রাজবংশতৈমুরি রাজবংশ
পিতাবাবর
মাতামাসুমা সুলতান বেগম

মাসুমা সুলতান বেগম ( ফার্সি: معصومہ سلطان بیگم; জন্মগ্রহণ ঃ আনুমানিক ১৫০৮) ছিলেন মোগল রাজকন্যা এবং প্রথম মোগল সম্রাট বাবুরের কন্যা। হুমায়ূননামা অনুসারে, তাঁর বোন গুলবদন বেগম তাঁকে "চাঁদমুখী বড় বোন" নামে উল্লেখ করেন। []

প্রথম জীবন

[সম্পাদনা]

মাসুমা সুলতান বেগম হলেন প্রথম মোগল সম্রাট বাবর এবং তাঁর চতুর্থ স্ত্রী মাসুমা সুলতান বেগমের মেয়ে। [] তিনি কাবুলে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের পর তার মা মারা যায়। তাই তার নাম দেয়া হয় মায়ের নামে।[] ১৫১১ সালে সম্রাট বাবর তাঁর ছোট ভাই নাসির মির্জার হাতে কাবুলের দায়িত্ব ন্যস্ত করেন এবং তাঁকে সমরখন্দে পাঠিয়ে দেন।

বিবাহ

[সম্পাদনা]

১৫১৭ সালে মাসুমা সুলতান বেগমের বয়স যখন মাত্র নয় বছর, তখন সম্রাট বাবর একুশ বছর বয়সী মুহাম্মদ জামান মির্জার সাথে তাঁর বিয়ে দিয়েছিলেন।[] তিনি বাদি আল-জামান মির্জা পুত্র এবং সুলতান হোসেন মির্জা বেকারের পৌত্র ছিলেন।[] তার মা ছিলেন তাহামতান বেগের মেয়ে এবং আসাদ বেগের ভাগ্নী।[] তার সঙ্গে মাসুমা সুলতান বেগমের বিয়ের পর সম্রাট বাবর তাকে বাল্খ এ পাঠান।[]

চাউস যুদ্ধে মুহম্মদ জামান মির্জা মারা গেলে ত্রিশ বছর বয়সে মাসুমা সুলতান বেগম বিধবা হয়ে যান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Begum, Gulbadan (১৯০২)। The History of Humayun (Humayun-Nama)। Royal Asiatic Society। পৃ. ১১৫
  2. Bābur (Mogulreich, Kaiser), John Leyden, William Erskine (১৮২৬)। Memoirs of Zehir-ed-Din Muhammed Baber, Emperor of Hindustan। Longman। পৃ. ২২–৩।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  3. Pawar, Kiran (১৯৯৬)। Women in Indian History: Social, Economic, Political and Cultural Perspectives। Vision & Venture। পৃ. ১০৯।
  4. 1 2 Beveridge, Annette Susannah (১৯২২)। The Bābur-nāma in English (Memoirs of Babur) translated from the original Turki text of Zahiru'd-din Muhammad Bābur Pādshāh Ghāzī, Volume 1। LUZAC & CO., 46, Great Russel Street, London। পৃ. ৩৬৫।
  5. Mishra, Neeru (১৯৯৩)। Succession and imperial leadership among the Mughals, 1526 - 1707। Konark Publishers। পৃ. ৭৬।
  6. Babur, Emperor; Thackston, Wheeler McIntosh (১০ সেপ্টেম্বর ২০০২)। The Baburnama: Memoirs of Babur, prince and emperor। Random House Publishing Group। পৃ. ২১০আইএসবিএন ৯৭৮-০-৩৭৫-৭৬১৩৭-৯
  7. Islam, Riazul (১৯৭৯)। A Calendar of Documents on Indo-Persian Relations, 1500 - 1700। Iranian Culture Foundation। পৃ. ২০৪।