মালিনী ভট্টাচার্য
অবয়ব
মাননীয় অধ্যাপক ডঃ মালিনী ভট্টাচার্য | |
|---|---|
| সংসদ সদস্য, লোকসভা | |
| কাজের মেয়াদ ১৯৮৯–১৯৯৬ | |
| পূর্বসূরী | মমতা বন্দ্যোপাধ্যায় |
| উত্তরসূরী | কৃষ্ণা বসু |
| নির্বাচনী এলাকা | যাদবপুর |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৪ অক্টোবর ১৯৪৩ ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান ঢাকা, বাংলাদেশ) |
| রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
| প্রাক্তন শিক্ষার্থী | |
ডঃ মালিনী ভট্টাচার্য হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সদস্য। তিনি পশ্চিমবঙ্গের যাদবপুর থেকে ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩]
একজন লেখক, পণ্ডিত, অনুবাদক, নাট্যকার এবং নারী আন্দোলনের কর্মী, তিনি ইংরেজির অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ উইমেনস স্টাডিজের প্রাক্তন পরিচালক।[৪][৫][৬] মালিনী ভট্টাচার্যের জন্ম ১৯৪৩ খ্রিস্টাব্দের ১৪ অক্টোবর ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঢাকায়। পিতা অক্ষয়ানন্দ বসু ছিলেন একজন পদার্থবিজ্ঞানী, ভারতের হিমবিজ্ঞানের পথিকৃৎ। মাতা চামেলী বসু ছিলেন ইংরাজী ভাষা ও সাহিত্যের অধ্যাপিকা।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Lok Sabha Members Bioprofile Malini Bhattacharya"। Lok Sabha। ১০ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬।
- ↑ Lok Sabha Debates। Lok Sabha Secretariat। ১৯৯৬। পৃ. ২১১। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬।
- ↑ Mainstream। N. Chakravartty। ২০০৩। পৃ. ৩০। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬।
- ↑ BHATTACHARYA, MALINI। "On being a woman in Parliament"। Frontline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২০।
- ↑ RAJALAKSHMI, T. K.। "Reinventing violence"। Frontline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২০।
- ↑ "৮ই মার্চ ও যৌথ আন্দোলনের কিছু ফসল"। Ebong Alap / এবং আলাপ (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২০।
- ↑ "Akshayananda Bose" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২৪।