মালাপ্পুরম
| মালাপ্পুরম Malappuram | |
|---|---|
| পৌর শহর | |
উপরে থেকে ঘড়ির কাঁটার দিকে: মালাপ্পুরম ডাউন হিল, টাউন হল, কোত্তাক্কুনু হিলস, মহা কবি ময়িনকুট্টি বৈদ্যর স্মরকম, এআই ইন্টারন্যাশনাল কলেজ, মালাপ্পুরম জেলা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম, চালিয়ার নদীর দৃশ্য | |
| স্থানাঙ্ক: ১১°০৩′০৩.৬″ উত্তর ৭৬°০৪′১৬.০″ পূর্ব / ১১.০৫১০০০° উত্তর ৭৬.০৭১১১১° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | কেরল |
| জেলা | মালাপ্পুরম |
| সরকার | |
| • ধরন | পৌরসভা |
| • শাসক | মালাপ্পুরম পৌরসভা |
| আয়তন[১] | |
| • পৌর শহর | ৫৮.২০ বর্গকিমি (২২.৪৭ বর্গমাইল) |
| উচ্চতা | ৩৮.২১ মিটার (১২৫.৩৬ ফুট) |
| জনসংখ্যা (২০১১)[২] | |
| • পৌর শহর | ১,০১,৩৮৬ |
| • জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৫০০/বর্গমাইল) |
| • মহানগর[৩] | ২৮,২৯,৫২২ |
| বিশেষণ | মালাপ্পুরমাইট[৪] |
| সময় অঞ্চল | IST (ইউটিসি+৫:৩০) |
| পিন | ৬৭৬৫০৫ |
| টেলিফোন কোড | +৯১৪৮3xxxxxxx |
| যানবাহন নিবন্ধন | KL-10
KL-53 KL-54 KL-84 KL-71 KL-65 KL-55 |
| দাপ্তরিক ভাষা | মালয়ালম, ইংরেজি[৫][৬] |
| সাক্ষরতা | ৯৮.৪৭% |
| জলবায়ু | এএম/এডাবলু (Köppen) |
| বারিপাত | ৩,১০০ মিলিমিটার (১২০ ইঞ্চি) |
| গ্রীষ্মকালের গড় তাপমাত্রা | ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ডিগ্রি ফারেনহাইট) |
| শীতকালের গড় তাপমাত্রা | ২০ ডিগ্রি সেলসিয়াস (৬৮ ডিগ্রি ফারেনহাইট) |
| ওয়েবসাইট | malappurammunicipality |
মালাপ্পুরম (মালয়ালম: മലപ്പുറം; মালয়ালম: [mɐlɐpːurɐm] )[৭] ভারতের কেরল রাজ্যের মালাপ্পুরম জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। ২০১১ সালের আদমশুমারি অনুসারে, মালাপ্পুরাম পৌরসভাটির আয়তন ৩৩.৬১ বর্গকিলোমিটার (১২.৯৮ বর্গমাইল) এবং এর জনসংখ্যা ৬৮,১২৭ জন। ১৯৭০ সালে গঠিত এই পৌরসভাটি মালাপ্পুরাম জেলার প্রথম পৌরসভা। মালাপ্পুরম শহরটি ৪০টি নির্বাচনী ওয়ার্ডে বিভক্ত। শহরটির জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি বর্গ কিলোমিটারে ২,০২৭ জন (প্রতি বর্গ মাইলে ৫,২৫০ জন)। ২০১১ সালের আদমশুমারি অনুসারে মালাপ্পুরাম মহানগর এলাকাটি হলো কোচি, কালিকট এবং ত্রিশূর শহরাঞ্চলের পরে কেরলের চতুর্থ বৃহত্তম নগর সমষ্টি। ৩০ লক্ষ মোট জনসংখ্যা নিয়ে মালাপ্পুরম ভারতের ২৫তম বৃহত্তম শহর।[৮] এটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল শহর, যেখানে ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে ৪৪.১% শহুরে শ্রীবৃদ্ধি ঘটেছে। জানুয়ারি ২০২০-এ শহুরে এলাকার প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট’ (ইআইইউ) একটি পরিচালিত জরিপ পরিচালিত করে। সেই জরিপ অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।[৯][১০] মালাপ্পুরাম কালিকটের ৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পালক্কাড়ের ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।[১১] এটি ভারতের প্রথম পৌর সংস্থা যেখানে সমস্ত বাসিন্দাদের বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ প্রদান করা হয়।[১২][১৩] মালাপ্পুরম ভারতের প্রথম পৌরসভা যা আন্তর্জাতিক মানক সংস্থা (আইএসও)-এর সনদ অর্জন করেছে।[১৪] এটি রাজ্যের প্রথম অভিযোগ-মুক্ত পৌরসভাও বটে।[১৫]
ব্যুৎপত্তি
[সম্পাদনা]মালয়ালম ভাষায় "মালাপুরম" শব্দটির অর্থ হলো "পাহাড়ের ওপারে"। মালাপ্পুরামের ভৌগোলিক অবস্থান থেকেও এটি স্পষ্ট।[১৬][১৭] এই জেলার মধ্যভাগের বৈশিষ্ট্য হলো এখানে বেশ কয়েকটি ঢেউ খেলানো পাহাড় রয়েছে যেমন, আরিমব্রা পাহাড়, আম্মিনিক্কাদান পাহাড়, উরাকাম পাহাড়, চেরিয়াম পাহাড়, পান্ডালুর পাহাড় এবং চেক্কুন্নু পাহাড়, এগুলির সবই পশ্চিমঘাট পর্বতমালা থেকে দূরে অবস্থিত।[১৮] তবে, এখানকার নারকেল গাছে ঘেরা বালুকাময় উপকূলীয় সমভূমিটি সামগ্রিকভাবে পাহাড়ি প্রকৃতির ক্ষেত্রে একটি ব্যতিক্রম বলা যায়।[১৯][২০][২১]
ইতিহাস
[সম্পাদনা]প্রাচীনকাল থেকেই মালাপ্পুরাম অঞ্চলটি একটিতে সামরিক ও প্রশাসনিক সদর দপ্তর ছিল। যদিও শহরটির প্রাচীন ইতিহাসের অনেক কিছুই খুব কমই লিপিবদ্ধ হিসাবে পাওয়া যায়। শহরের কিছু অংশে যেমন উরাকাম, মেলমুরি, পোনমালা এবং ভেঙ্গারায় কিছু প্রাগৈতিহাসিক নিদর্শনের সন্ধান মিলেছে। বিশেষ করে পাথর কেটে-তৈরা গুহার সন্ধান পাওয়া গেছে।[২২] ভালিয়াঙ্গাড়ি, কুটিলাঙ্গাড়ি, পল্লীপুরম ইত্যাদি এলাকার নাম মালাপ্পুরমের জৈন-বৌদ্ধ ইতিহাসের দিকেই ইঙ্গিত করে। উল্লেখযোগ্যভাবে, সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০০ ফুট উচ্চতায় মালাপ্পুরামের উরাকাম পাহাড়ে উপরে অবস্থিত ১৫০০ বছরের পুরনো জৈন মন্দিরটি নিঃসন্দেহে জৈন ইতিহাসের বড় প্রমাণ।[২৩] সঙ্গম যুগে, এরানাদান মালাপ্পুরাম চেরা সাম্রাজ্যের অধীনে ছিল। পট্টার কাডভ, পানাক্কাড ইত্যাদির মতো স্থানগুলি সম্ভবত সেখানে বসবাসকারী পট্টার এবং পানারদের থেকে উদ্ভূত হয়েছে। কিন্তু সঙ্গম যুগে বা সঙ্গম-পরবর্তী যুগে মানুষের জীবন ও সংস্কৃতি সম্পর্কে আর কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায় না।[২৪]
ইরানাড একটি সামন্থান নায়ার গোষ্ঠী দ্বারা শাসিত হয় যা ইরাদিস নামে পরিচিত ছিল। প্রতিবেশী ভালুভানাদের ভেলোডিস এবং নেদুঙ্গানাদের নেদুঙ্গাদিসের মতো ছিল। ইরানাদের শাসকরা ইরালপ্পাদ/ ইরাদি উপাধিতে পরিচিত ছিলেন। মালাপ্পুরমে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে জামোরিন রাজবংশের পূর্বাঞ্চলীয় শাখার রাজপ্রাসাদগুলোর অবশিষ্টাংশও অন্তর্ভুক্ত রয়েছে। মালাপ্পুরম ছিল ইরানাদ অঞ্চলের জামোরিন রাজবংশের সামরিক সদর দপ্তর। জামোরিনরা মালাপ্পুরামের উপর আধিপত্য বিস্তার করেছিল এবং তাদের প্রধান পারা নাম্বি প্রথমের দিকে মালাপ্পুরামের ডাউনহিল (কোট্টপ্পাদি) সদর দফতরসহ এই অঞ্চলটি শাসন করে।[২৫] অতীতের মালাপ্পুরমের শাসকদের—যারা পরবর্তীকালের জামোরিনদের পূর্বপুরুষ ছিলেন, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় ভাস্কর রবি বর্মনের (১০০০ খ্রিস্টাব্দ) ইহুদি তাম্রলিপিতে এবং বীর রাঘব চক্রবর্তীর (১২২৫ খ্রিস্টাব্দ) কোট্টায়াম তাম্রলিপিতে। শহরের পরবর্তী ইতিহাস জামোরিন শাসনের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত বলে ইতিহাসবিদরা মনে করেন।[২৬]
ঔপনিবেশিক যুগে, মালাপ্পুরাম ইউরোপীয় এবং ব্রিটিশ সৈন্যদের সদর দপ্তর ছিল। এটি পরে ১৮৮৫ সালে গঠিত মালাবার স্পেশাল পুলিশ (এমএসপি)-এর সদর দপ্তর হয়ে ওঠে, যা পূর্বে মালাপ্পুরাম স্পেশাল ফোর্স নামে পরিচিত ছিল।[২৭] ব্রিটিশরা তাদের বাহিনীকে মোতায়েন করার জন্য মালাপ্পুরামের পাহাড়ের চূড়ায়, কাদালুন্ডি নদীর তীরে হাই ব্যারাক স্থাপন করে। সেখানে একসময় টিপু সুলতানের একটি দুর্গ ছিল। প্রধান ব্যারাকটি এখন মালাপ্পুরাম সিভিল স্টেশন হিসাবে জেলা প্রশাসনের অধীনে রয়েছে।[২৮][২৪] মালাপ্পুরাম ছিল পূর্বতন মালাবার জেলার পাঁচটি রাজস্ব বিভাগের মধ্যে একটির সদর দপ্তর। অন্যগুলি ছিল থালাসেরি, কোঝিকোড়, পালাক্কাদ এবং ফোর্ট কোচিন।[২৯] কালিকটের জেলা বোর্ড ছাড়াও, মালাপ্পুরাম তালুক বোর্ড ছিল মালাবার জেলার বিষয়াদি পরিচালনার জন্য গঠিত স্থানীয় বোর্ডগুলির মধ্যে একটি। তালসেরি, পালক্কাড় এবং মানান্থাভাডি (ওয়ানাদ)-এর সাথে এর যোগ ছিল একই নামের বিভাগীয় দায়িত্বগুলির অনুরূপ।[৩০] শহরের ভালিয়াঙ্গাড়িতে ১০০ বছরেরও আগে, ১৯১৬ সালে নির্মিত অবশিষ্ট কূপগুলির একটির দেয়ালে এখনও মালাপ্পুরাম তালুক বোর্ডের শিলালিপি দেখা যায়।[৩১][৩২] মালাবার জেলার বিভাগীয় রাজস্ব ম্যাজিস্ট্রেট এবং সহকারী পুলিশ সুপারের কার্যালয় মালাপ্পুরামে অবস্থিত ছিল।[৩৩]
কোট্টাকুন্নু শৈলশহর
[সম্পাদনা]কোট্টাকুন্নু শৈলশহরটি মালাপ্পুরম শহরের ঠিক মাঝখানে অবস্থিত। কোট্টাকুন্নু নামটি এসেছে এখানকার একটি দুর্গ থেকে। দুর্গটি নির্মিত হয়েছিল যখন এই এলাকাটি কালিকটের শাসক জামোরিনদের সামরিক সদর দপ্তর ছিল। এই অঞ্চলের ভৌগোলিক গুরুত্বের কারণে এখানে মালাপ্পুরম দুর্গ নির্মিত হয় এবং এর চারপাশে মালাপ্পুরম শহরটি গড়ে ওঠে।
ভৌগোলিক বিবরণ
[সম্পাদনা]ভূপ্রকৃতি
[সম্পাদনা]মালাপ্পুরাম রাজ্যের মধ্যভাগে অবস্থিত। নাম থেকেই বোঝা যায়, এটি ঘন সবুজে ঘেরা ছোট ছোট পাহাড় দ্বারা আবৃত। বেশ কয়েকটি মিষ্টি জলের স্রোত এই শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কেরলের একটি প্রধান নদী, কাদালুন্ডি পুঝা, শহরটির পাশ দিয়ে বয়ে গিয়েছে।[৩৪] কেরল রাজ্যের কয়েকটি পৌরসভার মধ্যে অন্যতম হলো মালাপ্পুরাম। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এই শহরের অসাধারণ রেকর্ড রয়েছে। ২০১১ সালে কেরল রাজ্য সরকার কর্তৃক পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে এই শহরের পৌরসভাকে দ্বিতীয় সেরা পৌরসভা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।[৩৫] ২০১৯ সালে এই পৌরসভা ভারত সরকার কর্তৃক স্বচ্ছতা এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এ দ্বিতীয় পুরস্কার পেয়েছে।[৩৬] মালাপ্পুরাম উত্তর-দক্ষিণের পাশাপাশি পশ্চিম-পূর্ব ট্রানজিটে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এটি জাতীয় মহাসড়ক বা রাজ্য মহাসড়কের মাধ্যমে জেলার সকলের জন্য শহরটিকে সহজগম্য করে তোলে।[৩৭]
জলবায়ু
[সম্পাদনা]শহরটিতে কেরলের অন্যান্য অঞ্চলের মতোই কমবেশি একই রকম জলবায়ু বিরাজ করে। এখানকার জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমি জলবায়ু যা সাধারণত উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির। তবে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সাধারণত খুব প্রবল হয়। মালাপ্পুরাম ভ্রমণের সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ মাস, কারণ এই সময়ে আবহাওয়া বেশ মনোরম থাকে। প্রাকৃতিক পরিবেশের কারণে, মালাপ্পুরাম একটি নির্মল বায়ুর শহরও বটে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের ২০১০ সালের তথ্য অনুসারে, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ এখানে অনেক কম। পর্যবেক্ষণ করা ১৮০টি শহরের মধ্যে মালাপ্পুরাম সেই দুটি শহরের একটি ছিল যা সমস্ত বায়ু দূষণকারী পদার্থের জন্য কম দূষণের (অর্থাৎ, নির্ধারিত মানের ৫০% নিচে) মানদণ্ড পূরণ করেছিল।
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ১১°০৪′ উত্তর ৭৬°০৪′ পূর্ব / ১১.০৭° উত্তর ৭৬.০৭° পূর্ব।[৩৮] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৪০ মিটার (১৩১ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে মালাপ্পুরম শহরের জনসংখ্যা ছিল ৫৮,৪৯০ জন।[৩৯] এর মধ্যে পুরুষ ৪৯% এবং নারী ৫১%। এখানে সাক্ষরতার হার ৮০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮২% এবং নারীদের মধ্যে এই হার ৭৯%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে মালাপ্পুরম এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১৫% হল ৬ বছর বা তার কম বয়সী।
২০১১ ভারতের আদমশুমারি অনুসারে এই শহরের মোট জনসংখ্যা ছিল ১০১,৩৮৬ জন, যার মধ্যে ৪৮,৯৫৭ জন পুরুষ এবং ৫২,৪২৯ জন মহিলা। ০ থেকে ৬ বছর বয়সী জনসংখ্যা ছিল ১৪,৬২৯ জন। তফসিলি জাতি ও তফসিলি জনজাতি জনসংখ্যা ছিল যথাক্রমে ৫,৩২৩ এবং ৭৭ জন। ২০১১ সালে মালাপ্পুরামে ১৯৭৮৫টি পরিবার ছিল।[৪০] শহরের জনসংখ্যার ৭৪.৮৩% মুসলিম এবং বাকি ২৫% হিন্দু ও খ্রিস্টান।[৪১]
শিক্ষা
[সম্পাদনা]
মালাপ্পুরম শহরে স্কুল স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এগুলির মধ্যে রয়েছে মালাপ্পুরাম কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয় এবং মালাবার স্পেশাল পুলিশ এইচএসএস। মালাপ্পুরাম সরকারি কলেজটি জেলার একটি প্রাচীনতম কলেজ। ১৯৭২ সালে এই কলেজটির সূচনা হয়।[৪২] ১৯৮৭ সালে মালাপ্পুরামের কলেজ অফ অ্যাপ্লাইড সায়েন্স তার পথ চলা শুরু করে।[৪৩] ২০১৫ সালে শুরু হওয়া সরকারি মহিলা কলেজটি আজও উচ্চ শিক্ষার উদ্দেশ্য পূরণ করে চলেছে।[৪৪] সরকারি টিটিআই, মালাপ্পুরাম,[৪৫] এমসিটি টিটিআই[৪৬] এবং ফাজফারি টিটিআই[৪৭] শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসাবে উল্লেখযোগ্য। জেলার দুটি আইন কলেজের মধ্যে একটি, এমসিটি কলেজ অফ লিগ্যাল স্টাডিজ, এই শহরে অবস্থিত।[৪৮] উচ্চ মাধ্যমিক শিক্ষা আঞ্চলিক অধিদপ্তর[৪৯] এবং রাজ্য মুক্ত বিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় (মালাবার)[৫০] শহরে সিভিল স্টেশনের ভিতরে অবস্থিত।
রাজ্যের উচ্চশিক্ষা খাতে এই জেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মালাপ্পুরমে রাজ্যের দুটি প্রধান বিশ্ববিদ্যালয় রয়েছে। এর একটি হলো তেনহিপালামে অবস্থিত কালিকট বিশ্ববিদ্যালয়। ১৯৬৮ সালে এই বিশ্ববিদ্যালয়টি কেরলের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।[৫১] অন্য বিশ্ববিদ্যালয়টি হলো তিরুরে অবস্থিত থুনচাথ এজুথাচান মালয়ালম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[৫২] আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মালাপ্পুরম ক্যাম্পাসটি তিনটি অফ-ক্যাম্পাস কেন্দ্রের মধ্যে একটি। এটি চেরুকারায় অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি ২০১০ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[৫৩][৫৪] পানাক্কাডে ইংরেজি ও বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ের একটি অফ-ক্যাম্পাস চালু রয়েছে।[৫৫] এই জেলায় থাভানুরে কেরালা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি উপ-কেন্দ্র এবং তিরুনাভায়ায় শ্রী শঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একটি উপ-কেন্দ্রও রয়েছে। দারুল হুদা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর তিরুরঙ্গাড়ির চেম্মাদে অবস্থিত। মালাপ্পুরামের ইনকেল গ্রিনস শিল্পাঞ্চলের সাথে একটি শিক্ষাাঞ্চলও যুক্ত রয়েছে।[৫৬] মঞ্জেরী শহর এরানাড নলেজ সিটি হলো কেরল রাজ্যে এই ধরনের প্রথম প্রকল্প।[৫৭] কুত্তিপ্পুরামের এমইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং হলো কেরালার স্ব-অর্থায়ন ব্যয়ের খাতের অধীনে প্রতিষ্ঠিত প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ। এই শহুরে ক্যাম্পাসটি ভারতাপ্পুঝা নদীর পাশে এক মাইলেরও (১.৬ কিমি) বেশি এলাকা জুড়ে বিস্তৃত। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত থাভানুরের কেলাপ্পাজি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি কলেজ (কেসিএইটি) রাজ্যের একমাত্র কৃষি প্রকৌশল প্রতিষ্ঠান। কোট্টাক্কালের কাছে পোট্টিপ্পারায় অবস্থিত মানসিক রোগের সরকারি আয়ুর্বেদ গবেষণা ইনস্টিটিউটটি হল কেরলের একমাত্র সরকারি আয়ুর্বেদিক মানসিক হাসপাতাল। এটি দেশের সরকারি খাতের অধীনে এই ধরনের প্রথম প্রতিষ্ঠান। কেরল সরকার কোট্টাক্কালে আরও একটি বিশ্ববিদ্যালয় ও আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে।
২০১৯-২০ সালের স্কুল পরিসংখ্যান অনুসারে, কেরলেযর এই জেলায় সবচেয়ে বেশি স্কুল এবং সবচেয়ে বেশি ছাত্রছাত্রী রয়েছে। এখানে ৮৯৮টি নিম্ন প্রাথমিক বিদ্যালয়,[৫৮] ৩৬৩টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়,[৫৯] এছাড়াও, ১২০টি সিবিএসসি স্কুল এবং ৩টি আইসিএসসি স্কুল রয়েছে।
প্রচার মাধ্যম
[সম্পাদনা]

মালয়ালা মনোরমা, মাতৃভূমি, মধ্যমম, চন্দ্রিকা, দেশাভিমানী, সুপ্রভাতম দৈনিক প্রভৃতি সংবাদমাধ্যমগুলোর ছাপাখানা এই শহরে বা এর আশেপাশে অবস্থিত। মালাপ্পুরামে ‘দ্য হিন্দু’ -র একটি সংস্করণ ও ছাপাখানা রয়েছে। ধর্ম ও সংস্কৃতি বিষয়ক কয়েকটি মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকাও প্রকাশিত হয়। প্রায় সমস্ত মালয়ালম চ্যানেল ও সংবাদপত্রের ব্যুরো আপ হিলে অবস্থিত। এখানে (এমসিভি), (এসিভি) ইত্যাদি সহ কিছু স্থানীয় কেবল টিভি চ্যানেল রয়েছে। মালাপ্পুরাম প্রেস ক্লাবও মিউনিসিপ্যাল টাউন হলের পাশে আপ হিলে অবস্থিত। এই জেলায় [[দূরদর্শন|দূরদর্শনের] প্রধান রিলে স্টেশনটি মালাপ্পুরমে অবস্থিত। এই জেলায় ভারত সরকারের প্রসার ভারতী ন্যাশনাল পাবলিক সার্ভিস ব্রডকাস্টারের একটি এফএম স্টেশন রয়েছে, যা ১০২.৭ মেগাহার্টজ শব্দতরঙ্গে সম্প্রচার করে। কোনো বেসরকারি এফএম স্টেশন না থাকা সত্ত্বেও, ভারতে সর্বোচ্চ রেডিও শ্রোতার সংখ্যার দিক থেকে শীর্ষ দশটি শহরের মধ্যে মালাপ্পুরাম অন্যতম।[৬০] এখানে একটি মাল্টিপ্লেক্স এবং চারটি স্বতন্ত্র সিনেমা হল রয়েছে যেখানে মালয়ালম, তামিল, ইংরেজি এবং হিন্দি ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হয়। রশ্মি ফিল্ম সোসাইটি নামে কেরালার অন্যতম প্রাচীন চলচ্চিত্র ফোরামও মালাপ্পুরামে অবস্থিত। ২০১১ সালের মার্চ মাসে ৭২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মালাপ্পুরামে অনুষ্ঠিত হয়েছিল।[৬১]
খেলাধুলা
[সম্পাদনা]
কেরালার অন্যান্য জায়গার মতো ফুটবল সম্ভবত স্থানীয়দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা। কোট্টাপ্পাদি ফুটবল স্টেডিয়ামটি মালাপ্পুরামের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত।[৬২] মালাপ্পুরাম জেলা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামটি মঞ্জেরির পায়ানাদে অবস্থিত। ২০১৩-১৪ ইন্ডিয়ান ফেডারেশন কাপের গ্রুপ পর্ব আয়োজনের জন্য জওহরলাল নেহেরু স্টেডিয়ামের সঙ্গে এই স্টেডিয়ামটিকেও নির্বাচিত করা হয়। স্টেডিয়ামটি গ্রুপ বি এবং ডি টুর্নামেন্টের আয়োজন করে। এটি কালিকট কর্পোরেশন ইএমএস স্টেডিয়ামের সাথে ২০২৩ ইন্ডিয়ান সুপার কাপও আয়োজন করেছিল।[৬৩] মালাবার স্পেশাল পুলিশ এইচএসএস ভারতীয় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে অন্যতম সেরা অর্জনকারী দল হিসাবে স্বীকৃতি লাভ করেছে।[৬৪] এটি দিল্লিতে অনুষ্ঠিত ৫৩তম এবং ৫৫তম আন্তর্জাতিক আন্তঃস্কুল ফুটবল সুব্রত কাপ টুর্নামেন্টের রানার-আপ দল হিসাবে বিবেচিত হয়েছে। [৬৫]
যোগাযোগ
[সম্পাদনা]দক্ষিণ রেলের ম্যাঙ্গালোর-সোরানুর দ্বিত্ব-বৈদ্যুতিন রেল পথে জেলার তানুর, তিনুর ও কুট্টিপুরাম রেলওয়ে স্টেশন অবস্থিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Malappuram census handbook" (পিডিএফ)। Censusindia.gov.in।
- ↑ "Malappuram : District in Kerala"। Citypopulation.de। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৬।
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 million and above" (পিডিএফ)। The Registrar General & Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১১।
- ↑ "Malappuram's first book stall bids adieu"। The Hindu। ১৯ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০।
- ↑ "The Kerala Official Language (Legislation) Act, 1969" (পিডিএফ)। PRS Legislative Research। ২০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৮।
- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (পিডিএফ)। nclm.nic.in। Ministry of Minority Affairs। ২৫ মে ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।
- ↑ "Revised List of Classification Cities for HRA of central government employees - Govt. Employees India"। ২ জুন ২০১৫। ২৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Trends of urbanisation in Kerala" (পিডিএফ)। Census of India।
- ↑ "3 of world's 10 fastest-growing urban areas are in Kerala: Economist ranking"। ৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।
- ↑ "Malappuram is world's fastest-growing city; Kozhikode, Kollam also in top 10"। Newindianexpress.com। ৯ জানুয়ারি ২০২০।
- ↑ "malappuram Web"। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫।
- ↑ "Malappuram of Kerala to log on to free Wi-Fi"। Thehindu.com। ৩০ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ "Malappuram Municipality To Be India's First To Offer Free Wi-Fi Connectivity"। thelogicalindian.com। ২২ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ Staff Reporter (২৪ ফেব্রুয়ারি ২০১৪)। "First-in-India ISO tag for Malappuram"। The Hindu। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ Abdul Latheef, Naha (২ নভেম্বর ২০১৪)। "Malappuram aims to be complaint-free"। The Hindu। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ "Malappuram, The Hill Top Town"। nativeplanet.com। ৩০ জুন ২০১৪। ৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০।
- ↑ "Cultural counterpoint"। The Financial Express। ২৪ মার্চ ২০১৩। ৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০।
- ↑ Akash Singh (৭ মে ২০১৮)। "Hilly areas of Malappuram"। Native Planet। ১৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০।
- ↑ "District Profile"। spb.kerala.gov.in। ৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ "Malappuram, The Hill Top Town - Nativeplanet"। ৩০ জুন ২০১৪।
- ↑ "Cultural counterpoint"। ২৪ মার্চ ২০১৩।
- ↑ "History of Malappuram" (পিডিএফ)। censusindia.gov.in।
- ↑ "Oorakam Mala"। Cpreecenvis.nic.in। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- 1 2 DISTRICT CENSUS HANDBOOK। DIRECTORATE OF CENSUS OPERATIONS, KERALA। ২০১১। পৃ. ১৫।
- ↑ Logan, William। MALABAR MANUAL: With Commentary by VED from VICTORIA INSTITUTIONS (Volume 2 সংস্করণ)। VICTORIA INSTITUTIONS, Aaradhana, DEVERKOVIL 673508। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ PART XII-A (২০১১)। DISTRICT CENSUS HANDBOOK MALAPPURAM। DIRECTORATE OF CENSUS OPERATIONS, Kerala। পৃ. ১৫।
- ↑ C.A., Innes (১৯০৮)। Madras District Gazetteers: Malabar and Anjengo। Government Press, Madras। পৃ. ৩৭১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Malappuram British History"। ১০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ 1951 census handbook - Malabar district (পিডিএফ)। Chennai: Government of Madras। ১৯৫৩। পৃ. ১।
- ↑ C.A., Innes (১৯০৮)। Madras District Gazetteers: Malabar and Anjengo। Government Press, Madras। পৃ. ৩৭৩। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Celebrating centenary of a public well"। The Hindu। ২২ জানুয়ারি ২০১৬।
- ↑ "ഈ തെളിനീരിന് നൂറ്റാണ്ടിന്റെ നിറവ്"। Deshabhimani.com।
- ↑ C.A., Innes (১৯০৮)। Madras District Gazetteers: Malabar and Anjengo। Government Press, Madras। পৃ. ৪১৬। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Malappuram District Profile"। Malappuram।
- ↑ Sivaramakrishnan, K. C. (৪ আগস্ট ২০১১)। Re-visioning Indian Cities: The Urban Renewal Mission (ইংরেজি ভাষায়)। SAGE Publishing India। আইএসবিএন ৯৭৮৮১৩২১১৯৪৭০।
- ↑ "Amrut Cities--Municipal Corporations of Raigarh, Ambikapur, and Kumbakonam Bag Top Swachhata Excellence Awards"। pib.gov.in। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ Work Study Report on Police Department 2013। P & A R (AR-VII) DEPARTMENT, Government of Kerala। ২০১৩। পৃ. ৭৭।
- ↑ "Malappuram"। Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০০৭।
- ↑ "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০০৭।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Census of India: Malappuram"। Censusindia.gov.in। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০।
- ↑ "Malappuram District Religion Data - Hindu/Muslim"।
- ↑ "History – Govt college Malappuram"। Gcmalappuram.ac.in। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৬।
- ↑ "History"। casmalappuram.ihrd.ac.in। ২৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "About us"। gwcmalappuram.com। ১১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৬।
- ↑ "Home | MCT Training College"। Mcttrainingcollege.in। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৬।
- ↑ "Fazfari Educational Complex| FAZFARI TTI"। Fazfari.org।
- ↑ "MCT Law College Address"। ২৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২০।
- ↑ "contacts"। dhsekerala.gov.in। ৬ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৬।
- ↑ "SCOLE Kerala"। ২৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২০।
- ↑ "The University of Calicut"। uoc.ac.in।
- ↑ "Malayalam University"। malayalamuniversity.edu.in।
- ↑ "Aligarh Muslim University Malappuram Off-centre"। amu.ac.in।
- ↑ "Universities in Malappuram district"। malappuramtourism.org। ৫ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
- ↑ "Eflu to start courses in Malappuram campus on January-31"। The Times of India। ১৭ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২০।
- ↑ "Inkel Greens beckons firms to Malappuram"। The Hindu Businessline। ২৮ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২০।
- ↑ "Eranad knowledge city"। eku.edu.in। ৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০।
- ↑ "LP schools in Malappuram"। sametham.kite.kerala.gov.in। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০।
- ↑ "UP schools in Malappuram"। sametham.kite.kerala.gov.in। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০।
- ↑ "Top Ten Towns with Highest Radio Listenership"। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫।
- ↑ "Rasmi film fete concludes"। The Hindu। Chennai, India। ১৫ মার্চ ২০১১। ৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
- ↑ "Where Malappuram learned to play football"। Newindianexpress.com। ২৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ "Federation Cup 2013-14 to kickoff on January 14"। The Times of India। ১৩ ডিসেম্বর ২০১৩। ১৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৪।
- ↑ "MSP HSS emerges champion"। The Hindu। Chennai, India। ১০ জানুয়ারি ২০১২। ২৩ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
- ↑ Press Trust of India (১ অক্টোবর ২০১২)। "Dynamo Kyiv down fighting MSP Malappuram to win Subroto Cup"। Business Standard India। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫।