মার্ক পুবিয়
|
মার্ক পুবিয় | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | মার্ক পুবিয় পাহেস[১] | ||
| জন্ম | ২০ জুন ২০০৩ | ||
| জন্ম স্থান | তেরাসা, স্পেন | ||
| উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আলমেরিয়া | ||
| জার্সি নম্বর | ১৮ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৪১, ১৯ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
মার্ক পুবিয় পাহেস (স্পেনীয়: Marc Pubill; জন্ম: ২০ জুন ২০০৩; মার্ক পুবিয় নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব আলমেরিয়া এবং স্পেন জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, পুবিয় স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মার্ক পুবিয় পাহেস ২০০৩ সালের ২০শে জুন তারিখে স্পেনের তেরাসায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]পুবিয় স্পেন অনূর্ধ্ব-১৯, স্পেন অনূর্ধ্ব-২১ এবং স্পেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ২৬শে অক্টোবর তারিখে তিনি ইসরায়েল অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] পুবিয় ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত স্পেন অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৩। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3681306
- ↑ "Spain" [স্পেন]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Lista para el Torneo Olímpico Masculino de Fútbol" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতার তালিকা]। rfef.es (স্পেনীয় ভাষায়)। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ১০ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে মার্ক পুবিয় (ইংরেজি)
- বিডিফুটবলে মার্ক পুবিয় (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মার্ক পুবিয় (ইংরেজি)
- কিকারে মার্ক পুবিয় (জার্মান)
- অলিম্পিকস.কমে মার্ক পুবিয় (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় মার্ক পুবিয় (ইংরেজি)
- ২০০৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- ইউনিয়ন দেপোর্তিভা আলমেরিয়ার খেলোয়াড়
- স্পেনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- স্পেনের অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- ফুটবলে অলিম্পিক পদক বিজয়ী
- স্পেনীয় পুরুষ ফুটবলার
- ফুটবল ফুলব্যাক
- লা লিগার খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওনের খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওন আরএফইএফ-এর খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওন বি-এর খেলোয়াড়
- লেভান্তে ইউনিয়ন দেপোর্তিভার খেলোয়াড়
- স্পেনের অলিম্পিক ফুটবলার
- অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী স্পেনীয়
- তেরাসার ফুটবলার