মারিয়াম মির্জখনি
মারিয়াম মির্জখনি | |
|---|---|
ফার্সি: مریم میرزاخانی | |
২০১৪-এ মারিয়াম মির্জখনি | |
| জন্ম | ৩ মে ১৯৭৭ তেহরান, ইরান |
| মৃত্যু | ১৪ জুলাই ২০১৭ (বয়স ৪০) |
| জাতীয়তা | ইরানী,[১][২] মার্কিন[৩] |
| মাতৃশিক্ষায়তন |
|
| দাম্পত্য সঙ্গী | জন ভনড্রাক |
| সন্তান | আনাহিতা (কন্যা) |
| পুরস্কার |
|
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | গণিত |
| প্রতিষ্ঠানসমূহ | |
| অভিসন্দর্ভের শিরোনাম | হাইপারবোলিক পৃষ্ঠতলের উপর সাধারণ ভূতত্ত্ব এবং রেখাচিত্রে মডিউল স্থানের ভলিউম (২০০৪) |
| ডক্টরেট উপদেষ্টা | কার্টিস টি. ম্যাকমুলেন[৪][৫][৬] |
মারিয়াম মির্জখনি (ফার্সি: مریم میرزاخانی; আ-ধ্ব-ব: [mæɾjæm miːɾzɑːxɑːniː]; ৩রা মে ১৯৭৭ - ১৪ই জুলাই ২০১৭) একজন প্রয়াত ইরানি গণিতবিদ। ২০১৪ সালে তিনি প্রথম নারী এবং ইরানি হিসেবে গণিতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ফিল্ডস পদক জয় লাভ করেন। তাঁর বক্রপৃষ্ঠের প্রতিসাম্যের (symmetry of curved surfaces) উপর গবেষণাকর্মটি পুরস্কার কমিটি উদ্ধৃত করে। তারঁ গবেষণার বিষয়ের মধ্যে আরও অন্তর্ভুক্ত রয়েছে টাইখমুলার জগৎ, হাইপারবলিক জ্যামিতি,এরগডিক তত্ত্ব, সিম্পলেকটিক জ্যামিতি। ২০০৮ সালের ১লা সেপ্টেম্বর থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক হিসেবে কাজ করা শুরু করেন।
তিনি শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ১৯৯৯ সালে গণিতে বিএসসি ডিগ্রি লাভ করেন এবং ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন ফিল্ডস পদক জয়ী কার্টিস টি. ম্যাক্মালেন।
১৯৯৪ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে তিনি প্রথম ইরানি নারী শিক্ষার্থী হিসেবে স্বর্ণপদক জয় লাভ করেন। ১১৯৫ সালের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে তিনি প্রথম ইরানি হিসেবে সম্পূর্ণ নম্বর পেয়ে দুটি স্বর্ণপদক অর্জন করেন।
২০১৭ সালে মাত্র ৪০ বছর বয়সে তিনি স্তনের কর্কটরোগে (ক্যান্সার) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mirzakhani, Maryam। "Curriculum Vitae" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ২৪ নভেম্বর ২০০৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ Valette, Alain। "The Fields Medalists 2014" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। Neuchâtel, Switzerland: Institut de mathématiques, Université de Neuchâtel। ২০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৭।
- ↑ "May 3, 2016: NAS Members and Foreign Associates Elected"। www.nasonline.org (ইংরেজি ভাষায়)। National Academy of Sciences। ৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৭।
- ↑ গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে মারিয়াম মির্জখনি
- ↑ Mirzakhani, Maryam। "Curriculum Vitae" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪।
- ↑ Jonathan, Webb (২০১৪)। "First female winner for Fields maths medal" (ইংরেজি ভাষায়)। BBC News। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে মারিয়াম মির্জখনি
- PopSci's Fourth Annual Brilliant 10 : Maryam Mirzakhani (Popular Science 2005)
- 'Brilliant' minds honored: Maryam Mirzakhani (USA Today 2005)
- ১৯৭৭-এ জন্ম
- ২০১৭-এ মৃত্যু
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ফিল্ডস পদক বিজয়ী
- আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী
- ইরানি গণিতবিদ
- ২১শ শতাব্দীর নারী গণিতবিদ
- স্তনের ক্যান্সারে মৃত্যু
- ক্যালিফোর্নিয়ায় ক্যান্সারে মৃত্যু
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য
- ফরাসি বিজ্ঞান একাডেমির সদস্য
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- ২১শ শতাব্দীর ইরানি নারী বিজ্ঞানী
- ২০শ শতাব্দীর ইরানি নারী বিজ্ঞানী