বিষয়বস্তুতে চলুন

মারলিন অটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারলিন অটি
২০১১ সালে মারলিন অটি (মধ্য)
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমারলিন জয়েস অটি-পেজ
জন্ম (1960-05-10) ১০ মে ১৯৬০ (বয়স ৬৫)
কোল্ড স্প্রিং, হ্যানোভার, জামাইকা
উচ্চতা১৭৫ সেমি (৫ ফু ৯ ইঞ্চি)[]
ওজন৬২ কিগ্রাম (১৩৭ পা)
ক্রীড়া
দেশজামাইকা ও স্লোভেনিয়া
ক্রীড়াঅ্যাথলেটিকস
পদকের তথ্য
প্রতিযোগিতা য় য়
অলিম্পিক গেমস (৯ পদক)
বিশ্ব চ্যাম্পিয়নশিপ (১৪ পদক)
বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ (৬ পদক)
সর্বমোট (২৯ পদক) ১৪
মহিলাদের অ্যাথলেটিকস
 জামাইকা-এর প্রতিনিধিত্বকারী
গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ১৯৯৬ আটলান্টা ১০০ মি.
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ১৯৯৬ আটলান্টা ২০০ মি.
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০০ সিডনি ৪x১০০ মি. রিলে
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৮০ মস্কো ২০০ মি.
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস ১০০ মি.
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস ২০০ মি.
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৯২ বার্সেলোনা ২০০ মি.
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৯৬ আটলান্টা ৪x১০০ মি. রিলে
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০০ সিডনি ১০০ মি.
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৯১ টোকিও৪x১০০ মি. রিলে
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৯৩ স্টুটগার্ট২০০ মি.
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৯৫ গুটেনবার্গ২০০ মি.
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান১৯৮৩ হেলসিঙ্কি০০ মি.
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান১৯৯৩ স্টুটগার্ট১০০ মি.
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান১৯৯৫ গুটেনবার্গ১০০ মি.
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান১৯৯৫ গুটেনবার্গ৪x১০০ মি. রিলে
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান১৯৮৩ হেলসিঙ্কি৪x১০০ মি. রিলে
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান১৯৮৭ রোম১০০ মি.
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান১৯৮৭ রোম২০০ মি.
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান১৯৯১ টোকিও১০০ মি.
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান১৯৯১ টোকিও২০০ মি.
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান১৯৯৩ স্টুটগার্ট৪x১০০ মি. রিলে
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান১৯৯৭ এথেন্স২০০ মি.
বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৮৯ বুদাপেস্ট২০০ মি.
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৯১ সেভিলে২০০ মি.
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৯৫ বার্সেলোনা৬০ মি.
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান১৯৮৭ ইন্ডিয়ানাপোলিশ২০০ মি.
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান১৯৯১ সেভিলে৬০ মি.
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান১৯৮৯ বুদাপেস্ট৬০ মি.
কমনওয়েলথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৮২ ব্রিসবেন২০০ মি.
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৯০ অকল্যান্ড২০০ মি.
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৯০ অকল্যান্ড১০০ মি.
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান১৯৮২ ব্রিসবেন১০০ মি.
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান১৯৮২ ব্রিসবেন৪x১০০ মি. রিলে
প্যান আমেরিকান গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ১৯৭৯ স্যান জুয়ান ৪x১০০  মি. রিলে
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৭৯ স্যান জুয়ান ২০০ মি.

মারলিন জয়েস অটি, ওডি (জন্ম: ১০ মে, ১৯৬০) জামাইকায় জন্মগ্রহণকারী বিখ্যাত স্লোভেনীয় প্রমিলা অ্যাথলেট। শুরুতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে জামাইকার প্রতিনিধিত্ব করেন। কিন্তু, ২০০২ সাল থেকে স্লোভেনিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করেছেন। ইনডোরে ৬০ মিটার দৌঁড়ে সর্বকালের তালিকায় চতুর্থ, ১০০ মিটারে ষষ্ঠ ও ২০০ মিটারে চতুর্থ স্থান অধিকার করেছেন মারলিন অটি। ১৯৯৩ সালে ইনডোরে ২০০ মিটারে বিশ্বরেকর্ড স্থাপন করেন যা ২০১৫ সাল পর্যন্ত অক্ষত রয়েছে। বর্তমানে তিনি স্লোভেনিয়ায় বসবাস করছেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তিনি দীর্ঘকালব্যাপী শীর্ষ পর্যায়ের স্প্রিন্টারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ৫২ বছর বয়সে ২০১২ সালের ইউরোপীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪x১০০ রিলেতেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।[][] সর্বমোট ৯টি অলিম্পিক পদক জয় করেছেন তিনি। এছাড়াও ট্র্যাক এন্ড ফিল্ডের যে-কোন বিষয়ে সর্বাধিক সাতবার অলিম্পিকে অংশগ্রহণ করে রেকর্ড গড়েন। সর্বমোট ১৪টি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকধারীও তিনি।[]

মূল্যায়ন

[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে তার অসামান্য অর্জন ও দীর্ঘস্থায়ীত্বের কারণে তাকে ‘ট্র্যাকের রাণী’ হিসেবে বলা হয়ে থাকে। এছাড়াও ট্র্যাকের বৃহৎ আসরগুলোয় স্বর্ণরৌপ্যের তুলনায় অধিকসংখ্যক ব্রোঞ্জপদক প্রাপ্তির ফলে তাকে ‘ব্রোঞ্জের রাণী’ হিসেবেও আখ্যায়িত করা হয়।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

মার্কিন উচ্চ লম্ফধারী ও ৪০০ মিটারের হার্ডলার ন্যাট পেজের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। মধ্য-আশির দশকে এ দম্পতি মারলিন অট-পেজ নামে পরিচিতি পেয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Merlene Ottey-Page"sports-reference.com। Sports Reference LLC। ২২ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৪
  2. "Merlene Ottey becomes oldest athlete in Euro championships"। masterstrack.com। ৮ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১১
  3. Chandler, Helen (৩১ জুলাই ২০১০)। "Merlene Ottey hopes age will be no barrier in the long run"The Guardian। London।
  4. Statistics book, Berlin 2009 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জুন ২০১১ তারিখে. IAAF. Retrieved on 13 August 2009.
  5. Washington Post 20 August 2004
  6. http://www.iaaf.org/athletes/biographies/country=slo/athcode=61432/index.html

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
রেকর্ড
পূর্বসূরী
পূর্ব জার্মানি হেইক ড্রেসলার
মহিলাদের ২০০ মিটার ইনডোরে বিশ্বরেকর্ডধারী
১৩ ফেব্রুয়ারি, ১৯৯৩ – বর্তমান
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
কিউবা আনা ফদেলিয়া কুইরত
মহিলাদের ট্র্যাক এন্ড ফিল্ডে বর্ষসেরা অ্যাথলেট
১৯৯০
উত্তরসূরী
জার্মানি হেইক হেনকেল
পূর্বসূরী
জার্মানি স্টেফি গ্রাফ
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল
বর্ষসেরা অ্যাথলেট

১৯৯১
উত্তরসূরী
যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র যুগোস্লাভিয়া মনিকা সেলেস
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
মার্কিন যুক্তরাষ্ট্র ডন সোয়েল
মহিলাদের ২০০ মিটারে বর্ষসেরা প্রদর্শনকারী
১৯৯০-৯১
উত্তরসূরী
মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন টরেন্স
পূর্বসূরী
মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন টরেন্স
মহিলাদের ২০০ মিটারে বর্ষসেরা প্রদর্শনকারী
১৯৯৩
উত্তরসূরী
মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন টরেন্স
অলিম্পিক গেমস
পূর্বসূরী
বার্ট ক্যামেরন
জামাইকার পতাকাবাহক
সিউল ১৯৮৮
বার্সেলোনা ১৯৯২
উত্তরসূরী
জুলি কুথবার্ট