মামুনুর রশীদ কিরন
মামুনুর রশীদ কিরন | |
|---|---|
| নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২৯ জানুয়ারি ২০১৪ – ৬ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | বরকত উল্লাহ বুলু |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | মোঃ মামুনুর রশীদ কিরন ২০ এপ্রিল ১৯৬১ নোয়াখালী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| জীবিকা | ব্যবসা ও রাজনীতি |
মামুনুর রশীদ কিরন (জন্ম: ২০ এপ্রিল ১৯৬১) বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]মোঃ মামুনুর রশীদ কিরন ২০ এপ্রিল ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নাজিরপুরের সিকদার বাড়ীতে জন্মগ্রহণ করেন।[২][৩] তার পিতার নাম এ. বি. এম. জয়নাল আবেদিন এবং মাতা ছেতারা বেগম।[৪] তার বাবা এড. জয়নাল আবেদীন কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) থাকাকালীন জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের রুমমেট ছিলেন।[৫]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]কিরন ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[১] ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবার পুনরায় তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় হয়ে ছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "মামুনুর রশীদ কিরন, নোয়াখালী-৩"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নোয়াখালী জেলা - জনপ্রতিনিধি : মোঃ মামুনুর রশীদ কিরন"। www.noakhali.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Constituency 270_10th_Bn" (পিডিএফ)। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)। ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃ. ২২৯। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)