বিষয়বস্তুতে চলুন

মানিনী মিশ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানিনী মিশ্র
জন্ম
মানিনী দে

দিল্লি, ভারত
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৫–বর্তমান
দাম্পত্য সঙ্গীমিহির মিশ্র
(আলাদা হয়ে গেছেন)
সন্তান১ (কন্যা)

মানিনী মিশ্র[] হলেন একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী, যিনি শশশশ...কোই হ্যায় ধারাবাহিকে অভিনয় করেছিলেন যা স্টার প্লাসে সম্প্রচারিত হয়েছিল। এছাড়াও সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক জস্সী জ্যায়সী কোই নহীঁ-তে পরী কপাড়িয়ার চরিত্রে অভিনয় করে তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি সি. আই. ডি.-তে ডা. সোনালী বারভের চরিত্রে অভিনয় করার জন্যও পরিচিত। তাকে আরও অনেক টেলিভিশন ধারাবাহিকে দেখা গেছে। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি কালার্স টিভির ধারাবাহিক লাডো ২-তে শাগুনের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ২০২১ সালে কালার্স টিভিতে কুচ তো হ্যায় - নাগিন এক নায়ে রঙ্গ ম্যায় ধারাবাহিকে পাম এর চরিত্রে অভিনয় করেছেন।[][][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

মানিনী মিশ্র অভিনেতা মিহির মিশ্রকে বিয়ে করেন, যিনি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক সঞ্জীবনী-তে ড. রাহুল এর চরিত্রে অভিনয় করেছেন। নিউজ রিপোর্টগুলো নিশ্চিত করেছে যে তারা সম্প্রতি আলাদা হয়েছেন।

অভিনয় জীবন

[সম্পাদনা]

মিশ্র জস্সী জ্যায়সী কোই নহীঁ ধারাবাহিকে ভিলেন মল্লিকার বন্ধু পরী কপাড়িয়ার চরিত্রে অভিনয় করে প্রথম পরিচিতি লাভ করেন। তিনি ঘর কি লক্ষ্মী বেটিয়াঁ ধারাবাহিকে চঞ্চল কাকিমার চরিত্রে অভিনয় করেন। ২০০৫ সালে তিনি স্টার ওয়ান চ্যানেলে দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো এবং আপাতবাস্তব অনুষ্ঠান নাচ বালিয়ে-তে তার স্বামীর সাথে অংশগ্রহণ করেছিলেন। মিশ্র সাব টিভির টুইংকল বিউটি পার্লার ধারাবাহিকে রাগিনীর চরিত্রে অভিনয় করেন। জনপ্রিয় ধারাবাহিক রিমিক্স-এ তাকে দেখা গেছে। এছাড়াও ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি সি. আই. ডি.-তে ডা. সোনালী বারভে চরিত্রে অভিনয় করেন।

টেলিভিশন

[সম্পাদনা]
বছরঅনুষ্ঠানভূমিকাটীকা
১৯৯৫-১৯৯৬আম্মা ঔর ফ্যামিলিফারাহ
২০০২-২০০৩শশশশ...কোই হ্যায়বিভিন্ন চরিত্র
২০০৩-২০০৪জস্সী জ্যায়সী কোই নহীঁপরী কপাড়িয়া
২০০৪-২০০৫সাথিয়া - পিয়ার কা নয়া এহসাসঅবন্তী অবেরি
২০০৬নাচ বালিয়েনিজেই
সরাভাই বনাম সরাভাইদিনকী চক্রবর্তী
রিমিক্স ধারাবাহিকছি ছি
দা গ্রেট ইন্ডিয়ান কমেডি শোপূজা
২০০৬সরকার - রিশত কি অনকাহি কাহানিআনা
টুইংকল বিউটি পার্লার লাজপাত নগররাগিনী
নাচ বালিয়েনিজেই
২০০৬-২০০৯ঘর কি লক্ষ্মী বেটিয়াঁচঞ্চল
২০০৭জিতে হে ইসকে লিয়েরামোনা
২০০৭ আগাদম বাগদম তিগদম ক্যাটরিনা পর্ব ১

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. দত্ত, নবনীতা। "মাতৃরূপে মানিনী"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২৪
  2. "Saroj ji was a guru to me: Manini De Mishra - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২১
  3. "Maninee Mishra & Preeti Chaudhary in DABH - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২১
  4. "Maninee De and Mihir Misra Living Separately as 16-year-old Marriage Hits Rock Bottom"News18 (ইংরেজি ভাষায়)। ৭ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]