মাচোই হিমবাহ
অবয়ব
| মাচোই হিমবাহ | |
|---|---|
| মাচোই হিমবাহের অবস্থান | |
| ধরন | পার্বত্য হিমবাহ |
| অবস্থান | জম্মু ও কাশ্মীর |
| স্থানাঙ্ক | ৩৪°১৩′২২″ উত্তর ৭৫°৩৩′৩৬″ পূর্ব / ৩৪.২২২৭৭৮° উত্তর ৭৫.৫৬° পূর্ব |
| দৈর্ঘ্য | ৯ কিলোমিটার (৬ মাইল) |
মাচোই হিমবাহ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি পার্বত্য হিমবাহ।
অবস্থান
[সম্পাদনা]মাচোই হিমবাহ হিমালয় পর্বতশ্রেণীর উত্তর পূর্ব প্রান্তে জম্মু ও কাশ্মীর রাজ্যে ১ডি নং জাতীয় সড়কের ওপর অবস্থিত জোজি গিরিবর্ত্মের ডানদিকে নয় কিলোমিটার দীর্ঘ একটি পার্বত্য হিমবাহ। এই হিমবাহ থেকে সোনমার্গ ৮ কিলোমিটার পূর্বে অবস্থিত। [১]
বৈশিষ্ট্য
[সম্পাদনা]মাচোই হিমবাহ সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮০০ মিটার উঁচুতে অবস্থিত। এই হিমবাহের পূর্ব প্রান্তে ৫৪৫৮ মিটার উচ্চ মাচোই পর্বত অবস্থিত। এই হিমবাহ থেকে পশ্চিমদিকে সিন্দ নদী ও পূর্বদিকে দ্রাস নদী প্রবাহিত হয়েছে। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Machoi glacier" (পিডিএফ)। ১১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১২।
- ↑ "Jammu Kashmir Geography Rivers"। mapsofindia.com। ১৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১২।